চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিএসসিতে ছয় দিনব্যাপী ‘আমার ভাষার চলচ্চিত্র’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০১ পূর্বাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০১৮
বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন- আমার ভাষার চলচ্চিত্র

চ্যানেল আই অনলাইন- আমার ভাষার চলচ্চিত্র

‘সুস্থ চলচ্চিত্র সুস্থ দর্শক’ এই স্লোগানকে সামনে রেখে দীর্ঘ ছয় দশক ধরে বিশ্বের নানান ধারার চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে চলচ্চিত্র শিল্পের প্রসারে বিশেষ অবদান রাখছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ।

প্রতি বছর ফেব্রুয়ারি মাসে বাংলা ভাষা সৈনিকদের স্মরণে বাংলা ভাষার চলচ্চিত্র নিয়ে সংসদ আয়োজন করে ‘আমার ভাষার চলচ্চিত্র’ শীর্ষক চলচ্চিত্র উৎসব। ‘আমার ভাষার চলচ্চিত্র’ বাংলা চলচ্চিত্র প্রদর্শনীর সর্ববৃহৎ আসর, যার মাধ্যমে বাংলা চলচ্চিত্রের স্বর্ণোজ্জ্বল ইতিহাস এবং সমসাময়িক বাংলা চলচ্চিত্র কে তুলে ধরা হয় সাধারণ দর্শকের দ্বারপ্রান্তে।

আগামী ১২ হতে ১৭ ফেব্রুয়ারি (৩০ মাঘ হতে ৫ ফাল্গুন) টিএসসি মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ বাংলা চলচ্চিত্র প্রদর্শনের ধারাবাহিক আয়োজনের ১৭তম আসর ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪২৪’ উদযাপন করবে।

এই চলচ্চিত্র উৎসবে দুই বাংলার ধ্রুপদী ও সমসাময়িক চলচ্চিত্র প্রদর্শিত হবে। ছয় দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসবে এবার দ্বিতীয়বারের মতো প্রদান করা হবে ‘হীরালাল সেন পদক’। পদক প্রদানের লক্ষ্যে ইতিমধ্যেই প্রাথমিকভাবে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘হালদা’, ‘ভুবন মাঝি’, ‘খাঁচা’ ও ‘রীনা ব্রাউন’ চলচ্চিত্রগুলো নির্বাচন করা হয়েছে। চলচ্চিত্রগুলো জুরিদের কাছেও পাঠানো হয়েছে।

ট্যাগ: আমার ভাষার চলচ্চিত্রটিএসসি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পানিশূন্য হয়ে পড়ছে মাতামুহুরি

পরবর্তী

লিভারপুলের রিয়াল দর্শন

পরবর্তী

লিভারপুলের রিয়াল দর্শন

সাউথ কোরিয়া সফরে যাচ্ছেন নর্থের সর্বোচ্চ কর্মকর্তা

সর্বশেষ

অ্যানথ্রোপিকের ওপর পেন্টাগনের নিষেধাজ্ঞা বেআইনি: আদালত

আগস্ট ২৮, ২০২৬

ইউটিউবে কাজী মারুফের ‘গ্রিন কার্ড’ দেখে কাঁদছেন দর্শক

আগস্ট ২৮, ২০২৬

দুর্নীতি-শর্টকাটে দ্রুত বড়লোক হওয়ার চেষ্টা নয়, আদর্শ আইনজীবী হতে হবে: আইনমন্ত্রী

আগস্ট ২৮, ২০২৬

যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া করবে সাউথ কোরিয়া

আগস্ট ২৮, ২০২৬
ছবি: চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে আটক।

চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে পটিয়া থেকে আটক

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT