চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাউথ কোরিয়া সফরে যাচ্ছেন নর্থের সর্বোচ্চ কর্মকর্তা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৪ পূর্বাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০১৮
আন্তর্জাতিক
A A

শীতকালীন অলিম্পিককে কেন্দ্র করে সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা কিম ইয়ং ন্যামকে সাউথ কোরিয়া সফরে পাঠাতে যাচ্ছে নর্থ কোরিয়া। মূলত দুই দেশের চলমান উত্তেজনা কমার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এই সফরে কিম ইয়ং ন্যাম ২২ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। আগামী শুক্রবার থেকে প্রতিনিধি দলটির সাউথ কোরিয়া সফর শুরু হবে। এর মধ্য দিয়ে নর্থ কোরিয়ার একত্রীকরণবিষয়ক আলোচনা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে একই পতাকা নিয়ে হাঁটবেন দুই কোরিয়ার দৌড়বিদরা।

বিবিসি জানায়, ২৩ তম শীতকালীন অলিম্পিক আসর এবার বসতে যাচ্চে সাউথ কোরিয়ার গ্যাংওন প্রদেশের তাইবেক পার্বত্য এলাকার শহর পিয়ংচ্যাংয়ে। দুই কোরিয়ার সীমান্ত এলাকার ‘যুদ্ধবিরতি গ্রাম’ পানমুনজমে দুই পক্ষের মধ্যে বৈঠকে এ নিয়ে সমঝোতা হয়। এরপরই শীতকালীন অলিম্পিকে অংশ নেওয়ার ঘোষণা দেয় নর্থ কোরিয়া। এরই ধারাবাহিকতায় এবার শীর্ষ পর্যায়ের কমকর্তার নেতৃত্বে প্রতিনিধি দল পাঠাতে যাচ্ছে পিয়ংইয়ং।

শীতকালীন অলিম্পিকে উত্তর কোরিয়ার অংশগ্রহণের সিদ্ধান্তকে দেশটির কূটনৈতিক কৌশল বলে মনে করা হচ্ছে। কারণ, পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালানোর কারণে আন্তর্জাতিক চাপের মুখে আছে পিয়ংইয়ং। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও চাপ উপেক্ষা করে পিয়ংইয়ংয়ের একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ও পারমাণবিক কর্মসূচি নিয়ে দুই কোরিয়ার মধ্যেও উত্তেজনা বাড়ছিল।

তবে সম্প্রতি শীতকালীন অলিম্পিকে উত্তর কোরিয়ার অংশগ্রহণে দেশটির শীর্ষনেতা কিম জং উনের আগ্রহ প্রকাশের পর উত্তেজনা খানিকটা কমে আসার সম্ভাবনা তৈরি হয়।

সর্বশেষ ১০ বছর আগে ২০০৬ সালে শীতকালীন অলিম্পিকে কোরীয় উপদ্বীপের পতাকা নিয়ে একসঙ্গে মার্চ করেছিল দুই কোরিয়ার প্রতিনিধিরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অলিম্পিকনর্থ কোরিয়াসাউথ কোরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT