চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে বাল্যবিয়ের দায়ে বর, কাজীসহ ৮ জনের সাজা

সোহেল তালুকদার সোহেল তালুকদার
১:৫৮ অপরাহ্ণ ১২, মার্চ ২০২০
জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলের সখীপুরে বাল্যবিয়ের দায়ে বর, কাজীসহ ৮ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

এদের মধ্যে বিয়ে পড়ানোর অপরাধে কাজীকে এক বছর, বর, বরের বাবা ও চাচাকে ছয় মাস করে কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা।

এছাড়া কনের মা, কনের দাদা, কনের বড়ভাই ও কনের খালাতো ভাইকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

Banglabid

বুধবার রাত ১০ টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই সাজা দেয়া হয়।

জানা যায়, সোমবার উপজেলার বোয়ালী গ্রামের সিরাজুল ইসলামের প্রবাসী ছেলে রফিকুল ইসলামের সঙ্গে স্থানীয় বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীর চার লাখ টাকা দেনমোহর ধার্য করে বিয়ের কাবিননামা করা হয়। ওই বিয়ের রেজিস্ট্রি করেন উপজেলার যাদবপুর ইউনিয়নের কাজী একেএম হেলাল উদ্দিনের সহকারী নাসির উদ্দিন।

পরে বিয়ের খবর পেয়ে বুধবার বিকেলে ইউএনও এ বাল্যবিয়ের সঙ্গে সংশ্লিষ্টদের ধরে এনে নিজ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

Reneta

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা আসমাউল হুসনা লিজা বলেন, সখীপুরে আশঙ্কাজনক হারে বাল্যবিয়ের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। বাল্যবিয়ে বন্ধে উপজেলা প্রশাসন তৎপর রয়েছে। এই সাজা সকলের জন্যই সতর্কবাণী হবে বলে আশা করি।

সখীপুর থানার অফিসার্স ইনচার্জ আমির হোসেন বলেন, আদালতের আদেশ পেয়ে দণ্ডপ্রাপ্তদের বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাল্যবিয়ে
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মুজিব বর্ষের টেলিফিল্ম ‘বঙ্গবন্ধু কর্নার’

পরবর্তী

বিদেশিদের ছাড়া আইপিএল, নাকি আইপিএলই বাতিল

পরবর্তী

বিদেশিদের ছাড়া আইপিএল, নাকি আইপিএলই বাতিল

বিশেষ শিশুদের কল্যাণে বার্জার পেইন্টসের অনুদান

সর্বশেষ

ইনফান্তিনোর বিরোধীতা করায় ফিফার প্রধান পরিচালন কর্মকর্তাকে বরখাস্ত

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতা বিমানবন্দরের পুরনো এটিসি ভবনে আগুন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরে আদালতের নির্দেশ

আগস্ট ১৮, ২০২৬

দেশে সারের সংকট নেই: কৃষিমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬

মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের বড় সাফল্য: প্রেস সচিব

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT