চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশেষ শিশুদের কল্যাণে বার্জার পেইন্টসের অনুদান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৪ অপরাহ্ণ ১২, মার্চ ২০২০
বাংলাদেশ
A A

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের কল্যাণে অনুদান দিয়েছে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড। প্রতিষ্ঠানটি ২০০৯ সাল থেকে প্রতিবছর ধারাবাহিকভাবে বিশেষভাবে সক্ষম শিশুদের কল্যাণে বিভিন্নভাবে অবদান রাখছে।

গতকাল অবিন্তা গ্যালারি অব ফাইন আর্টসে আয়োজিত এক অনুষ্ঠানে বার্জার পেইন্টস বিশেষ শিশুদের কল্যাণে নিয়োজিত বাংলাদেশের বিভিন্ন সংস্থাকে অনুদান দিয়েছে।

বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। তবে এসব শিশুর কল্যাণে কী পরিমাণ অনুদান দেয়া হয়েছে বিজ্ঞপ্তিতে তা উল্লেখ করা হয়নি।

এতে বলা হয়, অনুষ্ঠানে বিশেষ শিশুদের জন্য আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় অংশ নেয়া শিশুদের বিভিন্ন শিল্পকর্মগুলো নিয়ে প্রদর্শনীরও উদ্বোধন করা হয় এদিন।

এ বছর বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের কাছ থেকে অনুদান প্রাপ্ত সংস্থাগুলো হলো: সিড (সোসাইটি ফর এডুকেশন অ্যান্ড ইনক্লুশন অব দ্য ডিসেবলড), অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন, সোসাইটি ফর দ্য ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেন, স্কলারস স্পেশাল স্কুল, প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান, আলোকিত শিশু, তরী ফাউন্ডেশন- স্কুল ফর গিফটেড চিলড্রেন এবং কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার।

সংস্থাগুলোর প্রয়োজন অনুযায়ী কেন্দ্র পরিচালনা খরচ, বাড়িভাড়া ও ট্রেনিং সেন্টার ব্যয়, বিশেষভাবে সক্ষম শিশুদের সহায়ক সরঞ্জাম, বিশেষায়িত শিক্ষার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম, শিক্ষা বাবদ খরচ এবং ক্যালেন্ডার ইত্যাদি খাতে সহায়তা দেয়া হচ্ছে।

Reneta

বার্জার পেইন্টস ২০১১ সাল থেকে প্রতিবছর বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে আসছে। প্রতিবছর অনুষ্ঠিত হওয়া এই প্রতিযোগিতার এবারের আসরে দু’টি গ্রুপের ৬ জনকে পুরস্কার দেয়া হয়।

প্রতিযোগিতার ‘গ্রুপ এ’- তে ৬-১০ বছর এবং ‘গ্রুপ বি’- তে ১১-১৫ বছর বয়সী শিশুরা অংশ নেয়।

অনুষ্ঠানে বার্জার পেইন্টসসের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন। প্রতিষ্ঠানটির সিনিয়র জেনারেল ম্যানেজার- সেলস‌ অ্যান্ড মার্কেটিং, মহসিন হাবীব চৌধুরী প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদের অনুদান ও সার্টিফিকেট দেন।

প্রতিযোগিতার ‘এ গ্রুপে’ প্রথম স্থান অধিকার করেন বাপ্পি ত্রিপুরা, দ্বিতীয় স্থান ও তৃতীয় স্থান অধিকার করেন যথাক্রমে মাশরুর আহমেদ আয়াজ ও ফাহিম ফয়সাল। ‘গ্রুপ বি’ এর বিজয়ীরা হলেন- রেহিন আল সাহিব (১ম), মুন্নি (২য়) ও শান্তা আক্তার (৩য়)।

প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিশুদের ১১৭টি চিত্রকর্ম প্রদর্শন করা হচ্ছে। অবিন্তা গ্যালারি অব ফাইন আর্টসে আগামী ১৩ মার্চ প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৭টা পর্যন্ত প্রদর্শনীটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বার্জার পেইন্টসবিশেষ শিশু
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ফাইল অনিয়ম প্রকাশের আহ্বান জানিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীকে আসিফ মাহমুদের চ্যালেঞ্জ

মে ২৩, ২০২৬

নিত্যপণ্যের দাম কমিয়ে ‘উৎসব ছাড়’ সংস্কৃতি চালু

মে ২৩, ২০২৬

দেশের বিভিন্ন জেলায় উদযাপিত হল ‘এএফসি গ্রাসরুটস ফুটবল ডে ২০২৬’

মে ২৩, ২০২৬

রামিসা হত্যা মামলায় পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিয়েছে সরকার

মে ২৩, ২০২৬
বিসিবি

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন ৬ জন

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT