চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে দায়সারাভাবে খাদ্য দিবস পালনে সমালোচনার ঝড়

সোহেল তালুকদার সোহেল তালুকদার
৭:৪২ অপরাহ্ণ ১৬, অক্টোবর ২০১৯
জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলের ভূঞাপুরে দায়সারাভাবে পালন করা হয়েছে বিশ্ব খাদ্য দিবস। দিবসটি পালনে উপজেলা প্রশাসনের এমন কর্মকাণ্ডে বইছে আলোচনা সমালোচনার ঝড়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দিবসটি যথাযথ ভাবে পালনের দায়িত্ব অর্পণ করা হয় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে। এ লক্ষ্যে সকাল ১১টার দিকে কৃষি-সম্প্রসারণ অফিসের সামনের বারান্দা থেকে হাতেগোনা কয়েকজনকে নিয়ে একটি র‌্যালি বের করেন। র‌্যালিটি পাঁচগজ দূরের অডিটোরিয়াম হল রুমের সামনে গিয়ে শেষ করেন তারা।

এরপর উপজেলা পরিষদ হলরুমে আলোচনাসভার আয়োজন করা হয়। এতে কয়েকজন কৃষি অফিসের কর্মচারী ও একজন কৃষক লীগের এক নেতার উপস্থিতে প্রধান আলোচক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাসরীন পারভীন। নির্বাহী অফিসারের বক্তব্যকালের সবটুকও সময় খাওয়া-দাওয়ায় ব্যস্ত সময় পার করেন আয়োজক কর্মকর্তারা।

Banglabid

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে তা নিয়ে বইছে আলোচনা সমালোচনার ঝড়।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার মো. জিয়াউর রহমান জানান, এ প্রোগামটি খাদ্য কর্মকর্তাদের। কিন্তু বিশ্ব খাদ্য দিবস পালনের করার জন্য কৃষি মন্ত্রণালয়ের চিঠিতে উপজেলা কৃষি সম্প্রারণ অধিদপ্তর উদ্যোগে আয়োজন করা হয়। নিরাপদ খাদ্য অধিদপ্তর কোনো বাজেট দেয়নি। যা খরচ করছি সেটি আমাদের কৃষি অফিসের তহবিল থেকে।

তবে কত টাকা খরচ করা হয়েছে তা জানতে চাইলে এ বিষয়ে তিনি কোন উত্তর দেননি। পরে বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেন তিনি।

Reneta

উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাসরীন পারভীন বলেন, কৃষি কর্মকর্তাকে বলা হয়েছিলো প্রতিটি দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের উপস্থিত রাখতে। তিনি তা মানেননি। এর কারণ জানতে চাইলে কৃষি কর্মকর্তা আমাকে জানান সবাইকে জানানো হয়েছে। কেউ উপস্থিত হয়নি। কোনো সরকারি অনুষ্ঠানই দায়সারাভাবে পালনের সুযোগ নেই।

তিনি আরও বলেন, আমি কেবলমাত্র এসেছি। আগামীতে যাতে সরকারি অনুষ্ঠান যথাযথভাবে পালিত হয় তা কঠোরভাবে মনিটর করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্ব খাদ্য দিবস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইউনিসেফ’র প্রতিবেদনটি বাংলাদেশের জন্যও চিন্তার

পরবর্তী

বছর শেষে অনলাইনে আসছে ‘দ্য টাইপিস্ট’

পরবর্তী

বছর শেষে অনলাইনে আসছে ‘দ্য টাইপিস্ট’

শায়লা শারমিন

শায়লার নেতৃত্বে ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ

সর্বশেষ

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা

আগস্ট ২২, ২০২৬

‘আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন খালেদা জিয়া’

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

আগস্ট ২২, ২০২৬

রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার স্মৃতিসৌধে মির্জা ফখরুল, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়াতে চান ছয় উইকেট নেয়া শরিফুল

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT