চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বছর শেষে অনলাইনে আসছে ‘দ্য টাইপিস্ট’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৪ অপরাহ্ণ ১৬, অক্টোবর ২০১৯
বিনোদন
A A

বেশকিছু টেলিভিশন নাটকে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন তরুণ নির্মাতা নাঈম হক। এরপর সাহস করে নিজেই নির্মাণ করেন ‘দ্য টাইপিস্ট’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য ছবি। যা দেশ ও দেশের বাইরে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে। বছর শেষে এটি সব শ্রেণির দর্শকের জন্য অনলাইনে মুক্তি দিতে চান নির্মাতা।

একজন বৃদ্ধ টাইপ রাইটারের জীবন যুদ্ধের উপর ভিত্তি করে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য টাইপিস্ট’। যার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন প্রবীন অভিনেতা সৈয়দ হাসান ইমাম। চলতি বছরের শেষ দিকে দেশীয় দর্শকের জন্য এটি অনলাইনে মুক্তির পরিকল্পনা করছেন।

নাঈম জানান, ভারতের দাদা সাহেব ফালকেসহ ভারতের একাধিক চলচ্চিত্র উৎসব ও ইতালির একটি উৎসবেও দেখানো হয়েছে ‘দ্য টাইপিস্ট’। এমনকি সামনের নভেম্বরে কানাডার টরেন্টোতে অনুষ্ঠিতব্য ‘দ্বিতীয় নেপাল সাংস্কৃতিক চলচ্চিত্র উৎসব ২০১৯’-এও দেখানো হবে ছবিটি।

জীবনের প্রথম নির্মাণ দিয়ে এখন পর্যন্ত যা অর্জন, তাতে খুশী নাঈম হক। তবে একই সঙ্গে কিছুটা হতাশও এই তরুণ নির্মাতা। তার মতে, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রকে ছোট করে দেখার প্রবনতা আছে অনেকের। বিশেষ করে যারা অর্থ লগ্নি করেন, তারা তরুণ নির্মাতাদের পাশে এগিয়ে আসেন না, নতুন নির্মাতা বলে কেউ ভরসা করেন না।

‘দ্য টাইপিস্ট’ মুক্তি নিয়ে নির্মাতা বলেন, নভেম্বর বা ডিসেম্বরের দিকে স্বল্পদৈর্ঘ্যটি অনলাইনে মুক্তি দিতে চাই।

‘দ্য টাইপিস্ট’-এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন নাজিরী সাগর। কেন্দ্রীয় চরিত্রে হাসান ইমাম ছাড়াও এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন তন্ময় ও নিপা খান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইতালিচলচ্চিত্র উৎসবদ্য টাইপিস্টনাঈম হকভারতলিড বিনোদনস্বল্পদৈর্ঘ্যহাসান ইমাম
শেয়ারTweetPin

সর্বশেষ

চট্টগ্রামে উত্তেজনা: নিষেধাজ্ঞার মধ্যে গ্রাফিতি আঁকার চেষ্টা | JulyGraffiti

চট্টগ্রামে উত্তেজনা: নিষেধাজ্ঞার মধ্যে গ্রাফিতি আঁকার চেষ্টা

মে ১৮, ২০২৬

ইরানের তেল খাতের নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করল যুক্তরাষ্ট্র

মে ১৮, ২০২৬

ইসলামী আন্দোলনকে জামায়াত ‘উগ্রবাদী’ বলায় সমঝোতা ভেঙে যায়: চরমোনাই পীর

মে ১৮, ২০২৬

নান্দনিক পোস্টারে চমক, ঈদে আসছে ‘বনলতা সেন’

মে ১৮, ২০২৬

শান-সৌদদের সঙ্গে তর্কের যে ব্যাখ্যা দিলেন তাইজুল

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT