চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলের কাঁঠালের বাজারে ধস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২২ অপরাহ্ণ ২৬, জুন ২০১৫
কৃষি
A A

টাঙ্গাইলে মৌসুমি ফল কাঁঠালের বাজারে ধস নেমেছে। হাজার হাজার কাঁঠাল বাজারে উঠলেও ক্রেতা মিলছে না। কোনো কোনো ক্ষেত্রে ভ্যান ভাড়াও উঠছে না কৃষকের।

টাঙ্গাইলের ঘাটাইল, মধুপুর, সখীপুর, মির্জাপুরসহ ১২ উপজেলায় প্রতি বছরই প্রচুর কাঁঠাল উৎপাদন হয়। প্রত্যেক কাঁঠাল বাগান মালিকের বাড়িতেই রয়েছে ছোট-বড় বাগান। কিন্তু এবার বাজারে কাঠালের চাহিদা নেই বললেই চলে।

ঘাটাইলের এক বাগান মালিক জানালেন, অন্যান্য বারের তুলনায় এবার কাঁঠালের দাম কম। যে কাঁঠালটি স্থানীয় বাজারে বিক্রি হচ্ছে ১০-১৮ টাকায় তা ঢাকার বাজারে গিয়ে বিক্রি হচ্ছে ৫০-৭০ টাকায়। এ অবস্থায় প্রায় আড়াইশ কাঁঠাল নিয়ে তিনি পড়েছেন বিপাকে। প্রতিদিন এক-দুই ভ্যান কাঁঠাল বাজারে আনছেন তবে তা বিক্রি করে ভ্যান ভাড়াই উঠছে না ঠিকমতো।

Banglabid

চাষীরা আরও জানান, কাঁঠালের চাহিদাও কমে গেছে। তাই বাজারে ভালো দর মিলছে না। তবে এমন পরিস্থিতির সুযোগ নিয়েছে মধ্যস্বত্বভোগীরা। তারা কম দামে কাঁঠাল কিনে ঢাকার বাজারে বেশি দামে বিক্রি করে লাভের মুখ দেখলেও লোকসান গুনতে হচ্ছে বাগান মালিক-চাষীদের।

আর ব্যাপারীরা বলছেন, গাড়ি ভাড়া থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রেই খরচ বেড়েছে অনেক। এ কারণেই মূল্যের এই ব্যবধান। ঘাটাইলের সাগরদিঘী বাজারের এক কাঁঠাল ব্যাপারী বলেন, গাড়ি ভাড়া এবং শ্রমিক খরচ মিটিয়ে ঢাকায় ৫০ টাকা দরে কাঁঠাল বিক্রি করেও তেমন লাভ হচ্ছে না তাদের। কারণ হিসেবে পরিবহনসহ আনুষাঙ্গিক খরচ বেড়ে যাওয়াকে দায়ী করেন তিনি।

প্রক্রিয়াজাতকরণ কারখানা গড়ে তোলা সম্ভব হলে তবেই এ অঞ্চলের কাঠালের বাজারমূল্য পাওয়া যাবে বলে জানাচ্ছে কৃষি বিভাগ।

Reneta

টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল হাশিম বলেন, কৃষকরা ন্যায্যমূল্য পাচ্ছে না। অনেক কম দামে কাঁঠাল বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। মধ্যস্বত্বভোগীরাও সুযোগ নিচ্ছে। টাঙ্গাইলে যদি কোনো প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা যেতো তাহলে বাগান মালিকরা কাঁঠাল বিক্রি করে লাভবান হতে পারতো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাঁঠালটাঙ্গাইল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাহাড় ধস-ঢলে ১০ জনের মৃত্যু

পরবর্তী

চট্টগ্রাম বিএনপি’র পুনর্গঠন শীঘ্রই

পরবর্তী

চট্টগ্রাম বিএনপি’র পুনর্গঠন শীঘ্রই

স্থবির হয়ে পড়েছে হিলি স্থলবন্দর

সর্বশেষ

ইনফান্তিনোর বিরোধীতা করায় ফিফার প্রধান পরিচালন কর্মকর্তাকে বরখাস্ত

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতা বিমানবন্দরের পুরনো এটিসি ভবনে আগুন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরে আদালতের নির্দেশ

আগস্ট ১৮, ২০২৬

দেশে সারের সংকট নেই: কৃষিমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬

মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের বড় সাফল্য: প্রেস সচিব

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT