বিপিএলে আজকের দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রাজশাহী কিংস। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রাজশাহীর অধিনায়ক ড্যারেন স্যামি।
৯ ম্যাচের ৫টিতে জিতে রাজশাহী কিংস রয়েছে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে।
অন্যদিকে ৯ ম্যাচের ২টিতে জিতে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
এ দু’দলের প্রথম দেখায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম দেখায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৩২ রানে জয় পেয়েছিল।










