চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রংপুরকে ৪২ রানে হারাল ঢাকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৮ অপরাহ্ণ ৩০, নভেম্বর ২০১৬
স্পোর্টস
A A

বাংলাদেশ প্রিমিয়ার লিগে রংপুর রাইডার্সকে ৪২ রানে হারিয়েছে ঢাকা ডায়নামাইটস। ঢাকার দেওয়া ১৮৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১৪৬ রান করে গুটিয়ে যায় রংপুর রাইডার্স।

১৮৯ রানের বড় লক্ষ্য তাড়া করতে গিয়ে রংপুরের হয়ে ওপেনিং করতে নামেন দুই পাকিস্তানী নাসির জামশেদ ও শহীদ আফ্রিদি। তবে অনেকদিন পর ওপেনিং নামা আফ্রিদি নামের প্রতি সুবিচার করতে পারে নি। কোনো রানের খাতা খোলার আগেই আবু জায়েদের বলে এন্ড্রু রাসেলের কাছে ধরা পড়ে প্যাভিলনে ফেরেন।

দলীয় ৯ রানের মাথায় টপ অর্ডারের ইনফর্ম ব্যাটসম্যান মোহাম্মদ মিথুন (১) ড্রেসিংরুমে ফিরে গেলে পরাজয়ের শঙ্কা জাগে রংপুরের।

Banglabid

দলীয় ৩২ রানের মাথায় রুপাসিংহেকে ফিরিয়ে দেন সাকিব। ৪৩ রানের মাথায় নাসির জামশেদকে মোসাদ্দেকের কাছে তালুবন্দি করে সাজঘরের পথ দেখান সাকিব। এর পরই ডাওসনকে (১০) ফিরিয়ে দেয় প্রসন্ন।

৪৫ রানে পাঁচ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে রংপুর।একরান পর স্যৌম্য সরকার রান আউট হলে ম্যাচ থেকে ছিটকে পড়ে রংপুর।তবে দলের অন্যান্য ব্যাটসম্যানদের মতো সাজঘরের দিকে না হেঁটে এক প্রান্ত আগলে রেখে লড়াই করে গেছেন জিয়াউর রহমান।

সপ্তম উইকেট জুটিতে সোহাগ গাজীকে নিয়ে ৮৭ রান করে দলের পরজয়ের ব্যবধান কমিয়েছেন। জিয়াউর রহমান তুলে নেন চলতি বিপিএলের প্রথম হাফ সেঞ্চুরি। আবু জায়েদ রাহির বলে বোল্ড হওয়ার আগে ৪৮ বলে ছয়টি চার ও তিনটি ছয়ে করেন ৬০ রান। এছাড়া সোহাগ গাজী ২৬ বলে তিনটি চার ও একটি ছয়ে করেন ৩৬ রান।

Reneta

ঢাকার বোলারদের মধ্যে আবু জায়েদ রাহি তিনটি উইকেট নেন।এছাড়া সাকিব আল হাসান দুটি উইকেট নেন।

মিরপুরের হোম অব ক্রিকেটে টস জিতে ব্যাটিং করতে নেমে দুই ওপেনার মেহেদি মারুফ ও এভিন লুইসের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮৮ রান করে ঢাকা ডায়নামাইটস। রংপুরের বোলারদের মধ্যে রুবেল হোসেন তিনটি উইকে নেন। এছাড়া জিয়াউর রহমান ও সৌম্য সরকার দুটি করে উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল টি২০ ২০১৬
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিল্পীদের দাবির সঙ্গে সংহতি জানালেন ফরিদুর রেজা সাগর

পরবর্তী

টস জিতে ব্যাটিংয়ে রাজশাহী কিংস

পরবর্তী

টস জিতে ব্যাটিংয়ে রাজশাহী কিংস

শিল্পীদের মহাসমাবেশে ঘোষণা: ১৫ ডিসেম্বরের মধ্যে সব টেলিভিশন ডাবিংমুক্ত করতে হবে

সর্বশেষ

মহাসড়কে আইন ভাঙলেই ধরা এআই ক্যামেরায়, স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্বোধন

আগস্ট ১৮, ২০২৬

আর্জেন্টিনার শিরোপার হ্যাটট্রিক, ফাইনালে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

স্ট্রোকের চিকিৎসায় গিয়ে মূত্রথলিতে মিলল ৩.১ কেজির পাথর!

আগস্ট ১৮, ২০২৬
ফেনী জেলার মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

মাকে ফোনে না পেয়ে ঢাকা থেকে ছুটে এল ছেলে, ঘরে মিলল মরদেহ

আগস্ট ১৮, ২০২৬

যে কারণে আল আমিনকে ১৫ ম্যাচ নিষেধাজ্ঞা দিল ফিফা

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT