চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দেবী’ দেখে মুগ্ধ শাবনূর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৮ অপরাহ্ণ ২৩, অক্টোবর ২০১৮
বিনোদন
A A

অনম বিশ্বাস পরিচালিত প্রথম ছবি ‘দেবী’। মুক্তি পেয়েছে গত শুক্রবার। মুক্তির পর দর্শক সাদরে গ্রহণ করেছেন নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের জনপ্রিয় মিসির আলী সিরিজের সৃষ্টি ‘দেবী’কে। এই ছবির গেট টুয়েদার শো’-এর আয়োজন করা হয়েছিলো সোমবার। যমুনা ব্লক বাস্টার সিনেমাসে।

সেখানে দেবী দেখতে অসুস্থ শরীর নিয়েও ছুটে আসেন রুপালী পর্দার সফল নায়িকা শাবনূর। তিনি ‘দেবী’ দেখে মুগ্ধ হন। জানান তার অভিজ্ঞতা। চ্যানেল আই অনলাইনকে শাবনূর বলেন, দেবী দেখে আমি মুগ্ধ হয়েছি। খুবই ভালো লেগেছে। বইয়ের পাতা থেকে এত চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে দেবীকে, আমি শুধু মুগ্ধ হয়ে দেখেছি।

Banglabid

সরকারি অনুদান ও জয়া আহসানের প্রযোজনায় নির্মিত দেবী। পাশাপাশি ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে (রানু) অভিনয় করেছেন জয়া আহসান। শাবনূর প্রশংসা করেন জয়া আহসানের। বলেন, হুমায়ূন স্যারের এমন কালজয়ী সাহিত্যকর্মকে চলচ্চিত্র বানানোর সাহস করে অর্থ লগ্নি করেছেন জয়া আহসান। এজন্য তাকে ধন্যবাদ জানাই।

২০০৬ সালে হুমায়ূন আহমেদের ‘জনম জনম’ উপন্যাস অবলম্বনে আবু সাইয়ীদের নির্মাণে ‘নিরন্তর’ ছবিতে অভিনয় করেছিলেন চিত্রনায়িকা শাবনূর। এই নায়িকা মনে করেন, হুমায়ূন আহমেদের মতো বিখ্যাত একজন কথা সাহিত্যিকের গল্পে কাজ করতে পারা তার ক্যারিয়ারে অন্যতম পাওয়া। দেবীও জয়া আহসানের ক্যারিয়ারে মাইলস্টোন হয়ে থাকবে।

Reneta

শাবনূর বলেন, আমি খুব অসুস্থ। তারপরেও ‘দেবী’ দেখার লোভ সামলাতে পারিনি। সেজন্য অসুস্থ শরীর নিয়ে চলে এলাম। জয়া আমার খুব পছন্দের একজন অভিনেত্রী। তার অভিনয় দেখে আমি মুগ্ধ। ছবি দেখে আমি বিন্দুমাত্র অন্যমনস্ক হতে পারিনি। এটাই সাকসেস। এজন্য পরিচালক ও দেবীর পুরো টিমকে আমার পক্ষ থেকে অভিনন্দন।

‘দেবী’র গেট টু গেদারে শাবনূরের উপস্থিতি ভিন্নমাত্রা যোগ করে। শাবনূর উপস্থিত হওয়ায় তাকে পাশে নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে জয়া আহসান বলেন, যেদিন দেবীর সংবাদ সম্মেলন করা হয় (১৫ অক্টোবর) ওইদিন আপনাকে সম্মাননা জানাতে চেয়েছিলাম। একাধিকবার যোগাযোগ করেছিলাম। কিন্তু আপনি অসুস্থ থাকায় সম্ভব হয়নি। আপনার মতো গুণী অভিনেত্রীর ‘দেবী’ ভালো লেগেছে এটা পরম পাওয়া। আমি কৃতজ্ঞ।

শাবনূর ছাড়াও ‘দেবী’র গেট টুগেদার শোতে উপস্থিত ছিলেন মিশা সওদাগর, চঞ্চল চৌধুরী, ইমন, আরিফিন শুভ, সিয়াম, রোশান, এবিএম সুমন, রেদওয়ান রনি, তানিম রহমান অংশু, পরিচালক অনম বিশ্বাস, আব্দুল আজিজ, বিপ্লব সাহা, মৌ, মিথিলা, অপি করিম, বন্যা মির্জা, বাঁধন, মিম, শবনম ফারিয়া, জ্যোতিকা জ্যোতি, পূজা চেরী, রাজ রিপা, মুন, সহ শোবিজের অনেক শিল্পী, নির্মাতা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনম বিশ্বাসঅনিমেষ আইচঅপি করিমআবু সাইয়ীদআব্দুল আজিজআরিফিন শুভইমনএবিএম সুমনচঞ্চল চৌধুরীজয়াজ্যোতিকা জ্যোতিতানিম রহমান অংশুদেবীপূজা চেরীবন্যা মির্জাবাঁধনবিপ্লব সাহামিথিলামিমমিশা সওদাগরমুনমৌরাজ রিপারেদওয়ান রনিরোশানলিড বিনোদনশবনম ফারিয়াশাবনূরসিয়াম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্যাটিংস্বর্গে বড় রানের আশায় মাশরাফী

পরবর্তী

‘পরীক্ষা বাতিল না হলে সব বিভাগে তালা ঝুলবে’

পরবর্তী

‘পরীক্ষা বাতিল না হলে সব বিভাগে তালা ঝুলবে’

‘মার্সিডিজতো আগেই কিনতে পারতাম, তাহলে ছবি করতে আসতাম না’

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

অগ্নিকাণ্ড নিয়ে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন যা জানাচ্ছে

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প একনেকে অনুমোদন

আগস্ট ১৯, ২০২৬

বিচ্ছেদের মামলা প্রত্যাহার, গোবিন্দ-সুনিতার দাম্পত্যে নতুন মোড়

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতার অগ্নিকাণ্ড বিষয়ে বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু

আগস্ট ১৯, ২০২৬

সরকারের ১৮০ দিন: সামাজিক সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT