চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পরীক্ষা বাতিল না হলে সব বিভাগে তালা ঝুলবে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৫ অপরাহ্ন ২৩, অক্টোবর ২০১৮
বাংলাদেশ, শিক্ষা
A A

প্রশ্নফাঁসের অভিযোগের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা নতুন করে নেয়াসহ তিন দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু সন্ত্রাসবিরোধী ভাস্কর্য থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়।

মিছিলটি ঢাবির কেন্দ্রীয় গ্রন্থাগার, সামাজিক বিজ্ঞান অনুষদ, মধুর ক্যান্টিন, লেকচার থিয়েটার, ব্যবসায় শিক্ষা অনুষদ, প্রশাসনিক ভবন, স্মৃতি চিরন্তন হয়ে পুনরায় রাজু ভাস্কর্যে এসে শেষ হয়।

মিছিলে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম-আহ্বায়ক রাশেদ খান, ফারুক হোসেন, মো, আতাউল্লাহ, বিন ইয়ামিন উল্লাহ, লুৎফুন নাহার লুমাসহ শ’ পাঁচেক শিক্ষার্থী অংশ নেয়।

মিছিল থেকে শিক্ষার্থীরা ‘প্রশ্নফাঁস প্রশ্নফাঁস, মেধাবীদের গলায় ফাঁস’; ‘প্রশ্নফাঁস কেন হলো, প্রশাসন জবাব চাই’; ‘ঘ ইউনিটের পরীক্ষা, বাতিল চাই বাতিল চাই’; ‘প্রশ্নফাঁসের পরীক্ষা, ছাত্রসমাজ মানে না’; ‘ঘ ইউনিটের পরীক্ষা, পুনরায় নিতে হবে’ ইত্যাদি স্লোগান দিতে থাকে। পরে রাজু ভাস্কর্যে তারা একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন।

সমাবেশ থেকে আন্দোলনকারীরা অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের পুনরায় পরীক্ষা নেয়ার দাবি জানান।  অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন।

Reneta

এসময় পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন বলেন, আজকের মধ্যে ঘ ইউনিটের পরীক্ষা বাতিল করা না হলে আগামীকাল থেকে প্রতিটি বিভাগে তালা ঝুলবে।  ‘ঘ’ ইউনিটের পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা না নেওয়া হলে ছাত্রসমাজ অচিরেই তীব্র আন্দোলন গড়ে তুলবে।

সংগঠনটির যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন তিন দফা দাবি পেশ করেন।

দাবিগুলো হলো- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নিতে হবে, প্রশ্নফাঁসের সাথে জড়িত মূল হোতাদের শনাক্ত করে অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে এবং বিগত সেশনে জালিয়াতি করে যারা ভর্তি হয়েছে তাদের ছাত্রত্ব ও সনদ বাতিল করতে হবে।

গত ১২ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যলয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠে।

ওইদিন পরীক্ষা শুরুর ৪৩ মিনিট আগে শিক্ষার্থীদের মোবাইলে হাতে লেখা প্রশ্নপত্র ছড়িয়ে পড়ার প্রমাণ পাওয়া যায়। তবে তখন প্রশ্নফাসের বিষয়টি অস্বীকার করলেও পরে তা স্বীকার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঘ ইউনিটঢাকা বিশ্ববিদ্যালয়ঢাবিপ্রশ্নফাঁসলিড নিউজসামাজিক বিজ্ঞান অনুষদ
শেয়ারTweetPin

সর্বশেষ

আগামী বছর হজের খরচ আরও কমানোর চেষ্টা থাকবে: প্রধানমন্ত্রী

এপ্রিল ১৮, ২০২৬

হরমুজ প্রণালি খুললেও ইরানের ওপর নৌ-অবরোধ বহাল থাকবে: ট্রাম্প

এপ্রিল ১৮, ২০২৬
Environment TS

বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

এপ্রিল ১৮, ২০২৬

হজ ফ্লাইটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এপ্রিল ১৮, ২০২৬

বর্তমানে অপতথ্য ও গুজব মহামারি আকার ধারণ করেছে: ফারুক ওয়াসিফ

এপ্রিল ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT