চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়পুরহাটে ধান কাটা-মাড়াইয়ে দ্বিগুণ খরচ, দুশ্চিন্তায় কৃষক

শফিউল বারী রাসেল শফিউল বারী রাসেল
৮:৩২ অপরাহ্ণ ১৪, মে ২০২২
জনপদ, জয়পুরহাট
A A
ধান কাটা ও মাড়াইয়ে কৃষকের শ্রম, ধান ক্ষেতের পাশে কাজ করছে কৃষকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়পুরহাটে ধান কাটা-মাড়াইয়ের কাজ শুরু হলেও চাহিদা অনুযায়ী শ্রমিক না পাওয়ায় দেখা দিয়েছে সংকট। স্থানীয়ভাবে কিছু শ্রমিক পাওয়া গেলেও মজুরি বেশ চড়া। জমির দূরত্ব অনুপাতে আগে বিঘা প্রতি ধান কাটা- মাড়াইয়ে দুই থেকে আড়াই হাজার টাকা খরচ হলেও বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে সাড়ে চার থেকে ছয় হাজার টাকা পর্যন্ত। ফলে কালবৈশাখী ঝড়-বৃষ্টিতে জমিতে ন্যুয়ে পড়া ধান ঘরে তোলা নিয়ে ব্যাপক দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।

কৃষকরা জানিয়েছে, চলতি মৌসুমে বোরো ধান চাষে তাদের বিঘা প্রতি খরচ হয়েছে ১৩-১৪ হাজার টাকা। সেখানে বর্তমান বাজার দর অনুযায়ী প্রতি বিঘায় উৎপাদিত ধান বিক্রি করে কৃষক পাচ্ছে ১৬ থেকে ১৮ হাজার টাকা। এরমধ্যে কয়েক মাসের পরিশ্রম যোগ করলে কৃষকের আয়-ব্যয় হবে সমান সমান। ফলে ধানের বর্তমান বাজার মূল্য না বাড়লে লোকসানের মুখে পড়বেন কৃষকরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্রে জানা যায়, জেলায় চলতি ২০২১-২০২২ রবি ফসল উৎপাদন মৌসুমে ৬৯ হাজার ৪৯০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। লক্ষ্যমাত্রা ধরা হয় ৬৯ হাজার ৪২৫ হেক্টর। কিন্তু কালবৈশাখী ঝড়-বৃষ্টিতে ২ হাজার ১৩ হেক্টর বোরো ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়। যার আর্থিক ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে ২ কোটি ৮৬ লাখ ৩১ হাজার টাকা। এ পর্যন্ত জেলায় ৩৬ শতাংশ ধান কাটা-মাড়াই সম্পন্ন হয়েছে।

Banglabid

পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর গ্রামের সাজ্জাদুল, আটাপুর গ্রামের আব্দুস সামাদ, কালাই উপজেলার সড়াইল গ্রামের শহিদুল ইসলাম, ক্ষেতলাল উপজেলার হাটশহর গ্রামের ধোধা শাহ, মোলামগাড়ীর মোহসিন আলী, আক্কেলপুর উপজেলার রাজকান্দা গ্রামের সানোয়ার হোসেন, সদর উপজেলার বড় তাজপুর গ্রামের রুহুল আমিনসহ একাধিক ধানচাষির সঙ্গে কথা বলে জানা গেছে, সম্প্রতি কালবৈশাখীর প্রভাবে পাকা এবং আধাপাকা ধানের গাছ জমিতে ন্যুয়ে পড়েছে। কিছু কিছু নিচু জমিতে এখনও পানি জমে আছে। তাই ধান কেটে নিতে হচ্ছে চড়া দামে। প্রাকৃতিক দুর্যোগ না হলে প্রতি বিঘা ধান কাটা যেত ২ থেকে আড়াই হাজার টাকায়। এখন সেই ধান কাটতে হচ্ছে দ্বিগুণ দামে। প্রতি বিঘা ধান কেটে নিতে ব্যয় হচ্ছে ৪ হাজার থেকে ৬ হাজার টাকা।

কালাই উপজেলার আওড়া গ্রামের কৃষক আব্দুল শাহ, কালিমুহর গ্রামের রানা ও ধাপ গ্রামের হাসান আলী জানান, তাদের নিজের তেমন জমি না থাকায় বর্গা এবং এক বছরের জন্য জমি ভাড়া নিয়ে নিজেরা পরিশ্রম করে মাত্র দুই আড়াই বিঘা জমিতে ইরি-বোরো ধান চাষ করেছেন। ধানের চারা রোপণ, সেচ, কীটনাশকসহ সব মিলে তাদের বিঘা প্রতি খরচ হয়েছে ১১-১২ হাজার টাকা। এর সঙ্গে জমির ভাড়া ৫ হাজার ধরলে খরচ পড়ে প্রায় ১৬-১৭ হাজার টাকা। এখন বাজারে মোটা ধানের বাজারদর মণ প্রতি ৭০০ টাকা থেকে ৭৫০ টাকা পর্যন্ত এবং চিকন ধানের বাজার দর মণ প্রতি ৮০০ টাকা থেকে ৯০০ টাকা। এ অবস্থায় নিজের পারিশ্রমিকের মূল্য বাদ দিলে কোনো রকম চাষাবাদের খরচ টাকা আসলেও কোন লাভ থাকবে না।

কৃষি শ্রমিক, ক্ষেতলাল উপজেলার হিন্দা গ্রামের আবুল, কালাই উপজেলার পূর্ব সড়াইল গ্রামের বুলু মিয়া, সদর উপজেলার মহুরুল গ্রামের নইমুদ্দিন জানান, জমিতে ধান শুয়ে পড়ায় ও পানি জমে থাকায় অধিক শ্রম দিতে হয়, কষ্টও বেশি, তার উপর সব জিনিসপত্রের দাম বেশি তাই অন্যবারের চেয়ে এবার ধান কাটা-মাড়াইয়ে আমরাও বেশি দাম নিচ্ছি।

Reneta

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শফিকুল ইসলাম জানান, ঝড় বৃষ্টিতে ধানের কিছুটা ক্ষতি হলেও এবার ফলন ভালো হওয়ায় উৎপাদন লক্ষমাত্রায় কোন প্রভাব পড়বেনা। ধানের দাম বাড়লে কৃষক লাভবান হবে।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৃষকশ্রমিক সংকট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হুইপের বিরুদ্ধে অশোভন বক্তব্যের অভিযোগে আ. লীগ নেতাকে ‘অবাঞ্ছিত’

পরবর্তী

একদিনে এত দুর্ঘটনা, এত মৃত্যু!

পরবর্তী
টাঙ্গাইলে দুই বাসের সংঘর্ষে আহত ও নিহতের খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

একদিনে এত দুর্ঘটনা, এত মৃত্যু!

এশিয়ান কাপ ফুটবল ট্রফি মাঠে প্রদর্শিত হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চীন থেকে এবার সরল এশিয়ান কাপ ফুটবল

সর্বশেষ

ইউরোপে ভয়াবহ গতির রেসে দুর্ঘটনা, কেমন আছেন অজিত? 

আগস্ট ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

আগস্ট ২৪, ২০২৬

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

আগস্ট ২৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬

শিক্ষার্থী ও গবেষকদের যুক্তরাষ্ট্রে যাতায়াত নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সতর্কতা

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT