চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীন থেকে এবার সরল এশিয়ান কাপ ফুটবল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৯ অপরাহ্ণ ১৪, মে ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
এশিয়ান কাপ ফুটবল ট্রফি মাঠে প্রদর্শিত হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আগেই স্থগিত হয়েছে এএফসি এশিয়ান গেমস। এবার এশিয়া কাপ ফুটবলের আয়োজক দেশ থেকে নাম প্রত্যাহার করল দেশটি।

শনিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।

আগামী বছর ১৬ জুন থেকে চীনে হওয়ার কথা ছিল এশিয়া কাপ ফুটবল। বছর তিনেক আগে চীন ২০২৩ সালে এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পেয়েছিল। কিন্তু করোনা ছড়িয়ে পরায় কোনও ঝুঁকি নিতে চায়নি দেশটি।

Banglabid

চীনের ফুটবল ফেডারেশন জানিয়েছে, আগামী বছর এশিয়ান কাপ তারা আয়োজন করতে পারছে না। প্রতিযোগিতার স্বাগতিক দেশের নাম এখনও ঘোষণা করেনি এএফসি। তারা দ্রুতই তা জানিয়ে দিবে বলে বিবৃতিতে জানিয়েছে।

২০২৩ এশিয়ান কাপ ফুটবলের চূড়ান্ত পর্বে মোট ২৪টি দল অংশ নেবে। এশিয়ার শীর্ষ ১৩ দল চূড়ান্ত পর্বে খেলার টিকেট আগেই পেয়েছে। স্বাগতিক থাকায় সরাসরি খেলার কথা ছিল চীনের। ভেন্যু পরিবর্তন হওয়ায় ঠিক কী হবে চীনের ভাগ্যে, তা এখনও জানায়নি এএফসি। বাছাইপর্বের ছয় গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা পাঁচ রানার্সআপ মিলিয়ে চূড়ান্ত পর্বে পা রাখবে ১১ দল।

‘ই’ গ্রুপ থেকে কোয়ালিফায়ার পর্বে বাংলাদেশ দল লড়বে বাহরাইন, তুর্কমেনিস্তান ও মালয়েশিয়ার বিপক্ষে। কুয়ালালামপুরে ৮ জুন বাহরাইনের বিপক্ষে লড়বে জামাল-তপুরা। তুর্কমেনিস্তানের বিপক্ষে মাঠে নামবে ১১ জুন। ১৪ জুন শেষ ম্যাচে স্বাগতিক মালয়েশিয়ার পরীক্ষায় পরবে হাভিয়ের কাবরেরা দল।

Reneta

সবকটি ম্যাচ গড়াবে কুয়ালালামপুরের ন্যাশনাল স্টেডিয়াম বুকিত জলিল স্টেডিয়ামে। বাংলাদেশের প্রথম দুটি ম্যাচ শুরু হবে স্থানীয় সময় বিকাল ৫.১৫ মিনিটে। শেষ ম্যাচ গড়াবে রাত নয়টায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চীনবাংলাদেশ ফুটবল দলমালয়েশিয়ালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

একদিনে এত দুর্ঘটনা, এত মৃত্যু!

পরবর্তী

জয়পুরহাটে ৪৩ হাজার লিটার তেল জব্দ, জরিমানা

পরবর্তী
জয়পুরহাট জেলার মানচিত্র ও অবস্থান চ্যানেল আই অনলাইনের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়পুরহাটে ৪৩ হাজার লিটার তেল জব্দ, জরিমানা

আসিফ আকবরের বক্তৃতা, তিনি ক্রিকেটের জন্য নতুন কিছু বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আসিফ আকবরের `আকবর ফিফটি নট আউট'

সর্বশেষ

ফেইনুর্দ সমর্থকদের আতশবাজিতে আহত প্রতিপক্ষের পাঁচ সমর্থক

আগস্ট ২৪, ২০২৬

মিছিলের সংঘর্ষে হারিয়েছেন স্বামীকে, ফুটবল খেলতে গিয়ে মারা গেল একমাত্র ছেলে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবার লাশ রেখেই দুই ভাইয়ের মারামারি

আগস্ট ২৪, ২০২৬

কতটুক এগিয়েছে গঞ্জালেসের ম্যানসিটি থেকে নিউক্যাসলে যাওয়ার চুক্তি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে রাখা টাকা তুলতে না পেরে বিক্ষোভ, ‘মা মারা যাচ্ছে, আমি চিকিৎসা করাতে পারছি না’

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT