চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জ্ঞানই হচ্ছে ক্ষমতা, অস্ত্র কখনো ক্ষমতা হতে পারে না: দীপু মনি

মো. মাহমুদুল হক (সোহাগ)মো. মাহমুদুল হক (সোহাগ)
৮:৫৫ অপরাহ্ন ০২, ডিসেম্বর ২০১৬
শিক্ষা
A A

আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘তথ্যই হচ্ছে ক্ষমতা, জ্ঞানই হচ্ছে ক্ষমতা। অস্ত্র কখনো ক্ষমতা হতে পারে না। তাই নবীনদেরকে অবশ্যই জ্ঞানের আলোয় আলোকিত হয়ে সন্ত্রাস, জঙ্গিবাদ থেকে দূরে থেকে এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে গণিত অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানে তরুণদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

শুক্রবার দুপুরে জাহাঙ্গীরগনর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাব (জেইউএসসি) কর্তৃক আয়োজিত ৩য় গণিত অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী ও গুণী সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ‘যেহেতু আমরা বাঙালী, বিশ্বমানব হতে হলে আমাদেরকে আগে কায় ও মনে বাঙালী হতে হবে। আমরা বহুবার আমাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করেছি। কিন্তু আমাদের যে, কিছু পালনীয় কর্তব্য আছে, সে সম্পর্কে আমাদেরকে সচেতন থাকতে হবে। বিজ্ঞান ভিত্তিক সমাজ বিনির্মানে ক্রীড়া, সংষ্কৃতি, সাহিত্য চর্চার পাশাপাশি গণিত চর্চার উপর বিশেষ গুরুত্ব দিতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. খবির উদ্দিন এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. এ. এ. মামুন। অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন সায়েন্স ক্লাবের উপদেষ্টা ড. শাহেদুর রহমান।

অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম (দেশের প্রথম নারী উপাচার্য) এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব মো. সিরাজুল হক খানকে গুণী সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে ৩য় গণিত অলিম্পিায়াডে বিজয়ী ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সর্বমোট ৭৬ জনকে রকমারির সৌজন্যে বই, ক্রেস্ট এবং স্যোসাল ইসলামী ব্যাংকের পক্ষ থেকে ঘড়ি ও সার্টিফিকেট প্রদান করা হয়।

Reneta

kkk
ক্লাবের সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তপন কুমার সাহা, সায়েন্স ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. ফকরুল ইসলাম, ক্লাবের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক সহ ক্লাবের অন্যান্য সদস্যরা।

উল্লেখ্য, জাহাঙ্গীরগনর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাবের আয়োজনে গত ২১ শে অক্টোবর সাভার, নবীনগর ও ঢাকা অঞ্চলের প্রায় ৪০ টির অধিক প্রতিষ্ঠানের প্রায় আড়াই হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ৩য় গণিত অলিম্পিয়াড-২০১৬।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডা. দীপু মনি
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশবাসীকে শিরোপা উৎসর্গ সাফ চ্যাম্পিয়নদের

এপ্রিল ৫, ২০২৬

বিসিবির বোর্ড সভায় যা যা সিদ্ধান্ত হল

এপ্রিল ৪, ২০২৬

‘দম’ দেখলেন বাস্তবের নূর, কাঁদলেন নিশো

এপ্রিল ৪, ২০২৬

রাষ্ট্রীয় সিদ্ধান্তের কারণেই বিশ্বকাপ খেলা হয়নি বাংলাদেশের

এপ্রিল ৪, ২০২৬

ভালুকায় কলাচাষে সংকট, কৃষক চান সহায়তা

এপ্রিল ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT