চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুভেন্টাসে যাচ্ছেন রোনালদো?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫০ অপরাহ্ণ ০১, জুলাই ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বকাপ মিশন শেষ দ্বিতীয় রাউন্ডেই। নতুন ইউরোপিয়ান মৌসুম শুরু হওয়ার আগে হাতে এক মাসের বিশ্রাম। ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদেই থাকবেন নাকি অন্যকোনো ক্লাব খুঁজে নেবেন, ভাবার সময় পাচ্ছেন যথেষ্টই। তার আগেই অবশ্য গণমাধ্যমে আসতে শুরু করেছে সিআর সেভেনের সম্ভাব্য গন্তব্যের নামও।

ইতালিয়ান সংবাদমাধ্যম টুত্তোস্পোর্টস বলছে, ক্লাব বদলের ভাবনাটা ইতিমধ্যেই সেরে রেখেছেন সিআর সেভেন। নতুন গন্তব্যের তালিকায় সবার উপরে আছে একটি ইতালিয়ান ক্লাবই। নাম জুভেন্টাস।

রোনালদোর সঙ্গে জুভেন্টাসকে জড়িয়ে রোববার একটি খবর ছেপেছে টুত্তোস্পোর্টস। যার শিরোনামই বলছে অনেক কথা, ‘রোনালদো-জুভ। দারুণ এক গল্প!’

Banglabid

জুভেন্টাসের মালিকানা আছে ইতালির প্রভাবশালী আগ্নেল্লি পরিবারের। দলকে তৃতীয় চ্যাম্পিয়ন্স লিগ এনে দিতে রোনালদোর কোনো বিকল্প দেখছে না পরিবারটি। এরইমধ্যে ‘এজেন্টদের টমক্রুজ’ হোর্হে মেন্ডেজের সঙ্গে যোগাযোগ শুরু করেছে তারা।

১৯৯৬ সালে শেষবার চ্যাম্পিয়ন্স লিগের স্বাদ পাওয়া ইতালিয়ান চ্যাম্পিয়নরা নতুন মৌসুমকে সামনে রেখে দল গোছানো শুরু করেছে। হোর্হে মেন্ডেজের মাধ্যমে দলে টানা হয়েছে ভ্যালেন্সিয়ায় খেলা পর্তুগিজ ডিফেন্ডার হোয়াও কেনসিলোকে। এসবই নাকি রোনালদোর মন পাবার জন্য!

Reneta

তবে সেজন্য রিয়াল-রোনালদো সম্পর্কের ইতি তো ঘটতে হবে আগে। সেটা যে ঘটতে যাচ্ছে তার প্রমাণ মিলেছে একদিন আগেই। পর্তুগিজ মহাতারকার রিলিজ ক্লজ কমিয়েছে রিয়াল। এর আগে রোনালদোকে নির্ভরযোগ্য ক্রেতাও ‘খুঁজতে’ বলেছিল লস ব্লাঙ্কোসরা। সেটার ধারাবাহিকতায় শুক্রবারের খবর, রোনালদোর ‘রিলিজ ক্লজ’ ১০০০ মিলিয়ন ইউরো থেকে ‘কমিয়ে ১২০ মিলিয়ন ইউরো’ করা হয়েছে।

টানা তৃতীয় চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতার পরমুহূর্তেই রোনালদোও রিয়াল ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন। দুইয়ে দুইয়ে চারের সম্ভাবনাই যেন জাগছে।

কেবলমাত্র জুভেন্টাসই নয়, সিআর সেভেনকে কেনার দৌড়ে আছে ম্যানসিটি, আর্সেনাল, চেলসি ও এসি মিলানও। শেষপর্যন্ত কারা দৌড়ে জয়ী হয় সেটা জানা যাবে নতুন মৌসুম শুরুর আগেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ সর্বশেষরাশিয়া বিশ্বকাপ ২০১৮
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কামরাঙ্গীর চরে ড্রেনে তলিয়ে গেলো শিশু

পরবর্তী

হলি আর্টিজান: দুঃস্বপ্নের দুই বছর

পরবর্তী
হলি আর্টিজান

হলি আর্টিজান: দুঃস্বপ্নের দুই বছর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাহসের গান

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT