চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হলি আর্টিজান: দুঃস্বপ্নের দুই বছর

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:২২ অপরাহ্ণ ০১, জুলাই ২০১৮
সম্পাদকীয়
A A
হলি আর্টিজান

২০১৬ সালের রমজান মাসের শেষের দিকে মানুষ যখন ঈদের আনন্দে আনন্দিত হওয়ার প্রস্তুতি গ্রহণ করছিল, তখন বাংলাদেশের ইতিহাসে একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটে যায়। ওই বছরের ১ জুলাই রাতে তারাবিহ নামাজ বাদ দিয়ে পথভ্রষ্ট কতিপয় যুবক রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালায়। সেখানে রাতভর জিম্মি করে রেখে জঙ্গিরা দুই পুলিশ কর্মকর্তা এবং ৯ ইতালীয়, ৭ জাপানি, এক ভারতীয় ও এক মার্কিন নাগরিককে হত্যা করে।

নারকীয় এই ঘটনার পর ‘অপারেশন থান্ডারবোল্ট’সহ পরবর্তী সময় জঙ্গি হামলার মাস্টারমাইন্ডসহ অনেক জঙ্গি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নিহত হয়। এটাকে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক বড় সফলতা হিসেবে দেখতে চাই। তবে এই ঘটনায় দায়ের করা মামলায় এখনও তদন্ত প্রতিবেদন জমা না পড়ার বিষয়টি দুঃখজনক। খুব শিগগিরই এ ঘটনায় নির্ভুল তদন্ত প্রতিবেদন আদালতে জমার মাধ্যমে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে বলে আমরা আশা করি।

হলি আর্টিজানে হামলার আগে এ দেশের মানুষ এমন হামলার কথা কখনো কল্পনাই করতে পারেনি। তবে আশার খবর হলো- এই হামলার পর সরকারের বিভিন্ন সংস্থা থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। সাধারণ মানুষের কাছে কখনোই জঙ্গিবাদ প্রশ্রয় পায়নি। মানুষ খুন করে যে ইসলাম প্রতিষ্ঠা করা যায় না, ইসলাম প্রতিষ্ঠার নামে নিরীহ মানুষ খুন করা যে অন্যায়, এটা এদেশের জনগণ খুব ভালোভাবে বোঝে বলেই জঙ্গিবাদ দমন করা সম্ভব হয়েছে।

একই সঙ্গে এ কারণে আত্মতৃপ্তিতে ভোগার কোনো কারণ নেই। সরকারের এত সতর্কতা, নিশ্ছিদ্র নিরাপত্তা এবং বিভিন্ন এলাকায় সকাল সন্ধ্যা নিরাপত্তা সতর্কতার পরও দেশের সার্বিক নিরাপত্তা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে। তথ্যপ্রযুক্তির এই যুগে বিভিন্ন গোষ্ঠী তরুণদের বিপথগামী করে যেকোনো সময় জঙ্গি হামলা ঘটাতে পারে বলে মানুষ আশংকা করছে। জনগণের এই শঙ্কার সঙ্গে দেশের বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষকরা একমত পোষণ করেছেন। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে আরও সতর্ক অবস্থানে থাকতে হবে।

এই নারকীয় হত্যাযজ্ঞের পর দেশের প্রায় সব আলেম একমত হয়েছেন, ইসলামের নামে মানুষ হত্যা কোনোভাবেই প্রকৃত ইসলাম নয়। এমনকি জঙ্গি বিরোধী জাতীয় ঐক্য এমন পর্যায়ে পৌঁছেছে যে, জঙ্গিদের লাশ পর্যন্ত তাদের বাবা-মা গ্রহণ করেননি। বেয়াওয়ারিশ লাশ হিসেবে দিনের পর দিন মর্গে পরে থাকার পর দাফন হয়েছে। তাদের পিতা-মাতা এবং আত্মীয়-স্বজন সামাজিকভাবে অনেক হেনস্তার শিকার হয়েছে। এখান থেকে আমাদের তরুণরা শিক্ষা গ্রহণ করবে বলে আমরা মনে করি। জঙ্গিবাদের অন্ধকার পথে না গিয়ে তারা বিশ্বব্যাপী আলোর মশাল তুলে ধরবে বলেই আমাদের বিশ্বাস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সম্পাদকীয়হলি আর্টিজান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘গাজা গণহত্যার ঝুঁকি জেনেও ইসরায়েলে অস্ত্র সরবরাহ করছে ভারত’

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত।

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

জুলাই ৩০, ২০২৬

আর্জেন্টিনার দুই খেলোয়াড় ও এক কোচকে শাস্তির আওতায় নেবে ফিফা

জুলাই ৩০, ২০২৬

চ্যানেল আইয়ে পাঁচ কিংবদন্তীর স্মৃতিময় একদিন

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT