চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুভেন্টাসের অপেক্ষা আরও বাড়ল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫০ পূর্বাহ্ণ ১৪, এপ্রিল ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন হওয়ার যাবতীয় মশলা মজুত ছিল। কিন্তু সেই উৎসব ভেস্তে গেল জুভেন্তাস হেরে যাওয়ায়। চ্যাম্পিয়ন হওয়ার জন্য দরকার ছিল এক পয়েন্টের। সেখানে লজ্জার হার। এসপিএএলে কাছে ২-১ গোলে হেরেছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা।

অপরাজিত চ্যাম্পিয়নের স্বপ্ন আগেই ভেস্তে গেছে জুভেন্টাসের। লিগে মৌসুমের দ্বিতীয় হার এসপিএএলের কাছে। একেবারে নিচের দিকের দলের কাছে হারতে হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর দলের। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের জন্য রোনালদোকে বিশ্রাম দিয়েছিলেন কোচ ম্যাস্সিমিলিয়ানো অ্যাল্লেগ্রি। শুধু রোনালদো নন, প্রথম একাদশের বেশ কিছু ফুটবলারকে বিশ্রাম দিয়েছিলেন। সেটাই কাল হয়েছে।

মূলত জুনিয়র দল নামিয়েছিলেন অ্যাল্লেগ্রি। দলের সবচেয়ে বেশি বয়সের ফুটবলারের বয়স পঁচিশ। সবচেয়ে কমবয়সী পাওলো গোজ্জি। বয়স ১৭। অভিজ্ঞতায় পিছিয়ে পড়েছিল জুভেন্টাস। একমাত্র পাওলো দিবালা ছিলেন দলে। কিন্তু তিনিও মাঝমাঠ থেকে সাহায্য পাননি। পুরো ম্যাচ খেলেছেন উদ্দেশ্যহীনের মতো।

Banglabid

জুভেন্টাসের চ্যাম্পিয়নের উৎসব পিছিয়ে পরের শনিবার হতে পারে। ফিওরেন্টিনার বিরুদ্ধে ম্যাচ সেদিন। বুধবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ। সেখানেই রোনালদোদের চ্যাম্পিয়ন্স লিগের ভবিষ্যৎ পরিষ্কার হয়ে যাবে। ফলে তরতাজাভাবে খেলতে পারবেন রোনালদোরা। শনিবার ম্যাচে হেরে যদিও কোনো চিন্তার মধ্যে থাকতে হচ্ছে না দিবালাদের। হেরেও নাপোলির থেকে ২০ পয়েন্টে এগিয়ে জুভেন্টাস।

৩০ মিনিটে ময়েস কিনের গোলে এগিয়ে গিয়েছিল জুভেন্টাস। পরপর ম্যাচে গোল করে যাচ্ছেন দলের টিনএজার ফুটবলার। তিন ম্যাচ আগে গোল করে বর্ণবৈষম্যের শিকার হয়েছিলেন তিনি। নিজেদের সমর্থকদের কাছেই। সমর্থন পাননি দলের খেলোয়াড়দেরও। সেই কিন তিরিশ মিনিটে গোল করেন। ১৯ বছরের এই ফুটবলার নিজের জাত চেনাতে পেরেছেন। শেষ চার ম্যাচ ধরে।

দল হেরে যাওয়ায় দুর্দান্ত গোল দাম পেল না। রেফারি নয় মিনিট অতিরিক্ত সময় খেলানোর পরেও হার আটকাতে পারেনি জুভেন্টাস।

Reneta

বিরতির পরেই ম্যাচের ছবিটা বদলে যায়। ৪৯ মিনিটে এসপিএএলের স্ট্রাইকার কেভিন বোনিফোজি গোল করেন। ৭৪ মিনিটে সার্জি ফ্লোকারির গোল জুভেন্টাসের রক্ষণের ভুলে। গোলশোধ করার জন্য জুভ কোচ বেশ কয়েকজন খেলোয়াড় নামান। তারপর কিছু আক্রমণ তৈরিও হয়েছিল। কিন্তু গোলটাই আসেনি।

প্রতিপক্ষ দল ১৯৫৭ সালের পরে এই প্রথম জুভেন্টাসকে হারাল। ম্যাচের পরে তাদের উৎসব চোখে পড়ার তো ছিল। যা জুভেন্টাসের হওয়ার কথা ছিল।

জুভদের হারের রাতে জয় পেয়েছে এসি মিলান। লাজিওকে ১-০ গোলে হারিয়েছে তারা।

৩২ ম্যাচে জুভেন্টাসের পয়েন্ট ৮৪। এক ম্যাচ কম খেলা নাপোলির পয়েন্ট ৬৪। ৩২ ম্যাচে এসি মিলানের পয়েন্ট ৫৫। তাদের নগরপ্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানের পয়েন্ট ৫৭।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জুভেন্টাসলিড স্পোর্টসসিরি আ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ত্রিশ বছরে মঙ্গল শোভাযাত্রা: মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে

পরবর্তী

বিদেশিদের বৈশাখী আনন্দ

পরবর্তী

বিদেশিদের বৈশাখী আনন্দ

অনাচারের বিরুদ্ধে জাগ্রত হোক শুভবোধ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT