চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জীবনে চাওয়ার চেয়ে অনেক বেশি পেয়ে যাচ্ছি: প্রাচী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১২ অপরাহ্ণ ০৩, এপ্রিল ২০১৯
বিনোদন
A A

বড় পর্দার আলোচিত মুখ রোকেয়া প্রাচী। সর্বশেষ তাকে দেখা গিয়েছিলো বহুল আলোচিত সমালোচিত ছবি ‘ডুব’-এ। মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত এই ছবিটির পর এখন পর্যন্ত আর কোনো ছবিতে চুক্তিবদ্ধ হতে দেখা যায়নি তাকে। কিন্তু কেন সেটা?

নিজের জন্মদিনে চলচ্চিত্রে বিরতির কারণ জানালেন রোকেয়া প্রাচী। বুধবার (৩ এপ্রিল) তার জন্মদিন উপলক্ষ্যে চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন ‘ওয়ালটন ল্যাপটপ তারকা কথন’- এ অতিথি হিসেবে এসেছিলেন তিনি। রাজু আলীমের প্রযোজনায় অনুষ্ঠানে নিজের বর্তমান ক্যারিয়ার, রাজনীতিতে পথচলা সহ নানা বিষয়ে প্রশ্ন করা হয়।

পর্দায় দীর্ঘ বিরতির প্রসঙ্গে প্রশ্ন করা হলে ‘মাটির ময়না’ খ্যাত এই অভিনেত্রী উত্তরে বলেন, আমি যখন সামাজিক, রাজনৈতিক বা সাস্কৃতিক কোন ক্ষেত্রে যাই তখন অনেকেই কাজের প্রসঙ্গ তুলে কথা বলেন। কারণ ‘ডুব’ ছবিটির পরে আমার পর্দায় আর কোন কাজ করা হয়নি। এমন না যে আমি কাজের প্রস্তাব পাইনি। তবে আমি মনে করি যে ঘন ঘন কাজ না করেও যদি একটা কাজ করেও দর্শকদের মন জয় করতে পারি তবে সেটাই আমার কাজের সার্থকতা।

জন্মদিনের উদযাপন নিয়ে জানতে চাইলে রোকেয়া প্রাচী বলেন, জন্মদিনের প্রসঙ্গ আসলে আমি বঙ্গবন্ধুর কথা বলতে চাই যে। উনার মত এমন একজন মহামানব, মহানায়ক ও আমাদের রাজনীতিতে এত বড় প্রাজ্ঞ ব্যক্তিত্ব পৃথিবীতে আসলে বিরল। এমন একজন মহান ব্যক্তিত্ব যদি তার জন্মদিন পালনে বিরত থাকতেন তবে আমি তো অনেক ক্ষুদ্র একজন মানুষ। তবে হ্যাঁ, আমার সন্তানরা ও দেশের অনেক মানুষ আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। সেই সাথে প্রায় প্রতিবারই জন্মদিনে চ্যানেল আইয়ে আসি, কেক কাটি, সবাই শুভেচ্ছা জানায়। এটাইতো আমার কাছে মনে হয় অনেক বেশি পেয়ে যাচ্ছি। আর কি লাগে জীবনে! এর চেয়ে বেশি কিছু আসলে আর মানায় না।

ভালো কাজের প্রতি সব সময়ই তার আকাঙ্ক্ষা, এমনটা জানিয়ে তিনি আরো বলেন, আমার মাঝে মাঝে মনে হয়, এতোটা সময় যে বেঁচে আছি, আমি কি ভালো কিছু করতে পেরেছি? এই হিসেবটা করতে গিয়ে মাঝে মাঝে খানিকটা থমকে যাই এবং মনে মনে ভাবি যে এতদিন যে ভাল কাজগুলো করতে পারিনি তা আগামী জন্মদিন আসার আগে করবো।

ট্যাগ: ডুববঙ্গবন্ধুরাজনীতিরোকেয়া প্রাচীলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সুবর্নচরে গণধর্ষণ: ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের আলামত মিলেছে

পরবর্তী

সিনেপ্লেক্স থেকে নামছে ‘লাইভ ফ্রম ঢাকা’

পরবর্তী

সিনেপ্লেক্স থেকে নামছে ‘লাইভ ফ্রম ঢাকা’

মেসির জার্সি চেয়ে মৃত্যুর হুমকিতে এস্পানিয়ল ফুটবলার

সর্বশেষ

অ্যানথ্রোপিকের ওপর পেন্টাগনের নিষেধাজ্ঞা বেআইনি: আদালত

আগস্ট ২৮, ২০২৬

ইউটিউবে কাজী মারুফের ‘গ্রিন কার্ড’ দেখে কাঁদছেন দর্শক

আগস্ট ২৮, ২০২৬

দুর্নীতি-শর্টকাটে দ্রুত বড়লোক হওয়ার চেষ্টা নয়, আদর্শ আইনজীবী হতে হবে: আইনমন্ত্রী

আগস্ট ২৮, ২০২৬

যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া করবে সাউথ কোরিয়া

আগস্ট ২৮, ২০২৬
ছবি: চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে আটক।

চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে পটিয়া থেকে আটক

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT