চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মো. মাহমুদুল হক (সোহাগ) মো. মাহমুদুল হক (সোহাগ)
৮:৪৩ অপরাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০১৭
শিক্ষা
A A

‘কলমে লিখে চলি সত্যের গান’ স্লােগানকে ধারণ করে পালিত হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের  প্রেসক্লাবের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী।  বুধবার সকাল ১১ টায় জাবি প্রেসক্লাব অফিসে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

উদ্বোধনী আয়োজন শেষে টিএসসি থেকে ‘আনন্দ র‌্যালি’ শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থান ঘুরে এসে অমর একুশে হলের সামনে এসে শেষ হয়।

জাবি প্রেস ক্লাব প্রতিষ্ঠিত হয় ২১ জানুয়ারি, ২০১২ সালে। ২১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি থাকায় বুধবার (১৫ ফেব্রুয়ারি) এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

উদ্বোধনী বক্তৃতায় উপাচার্য বলেন, ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতা দেশের উন্নয়নে সহায়ক ভুমিকা পালন করে। লেখাপড়ার পাশাপাশি আজকে যারা বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিনিধিত্ব করছে, তারা ভবিষ্যতে দেশের কল্যাণে অগ্রণী ভুমিকা পালন করবে বলে আমি আশাবাদী। মাদকের কুফল তুলে ধরে এ সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করে তুলতে মাদকের বিরুদ্ধে তোমাদের কলম ধরতে হবে। গঠনমূলক সব কিছুর (সংবাদের) সাথে আমরা আছি।’

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাবি প্রেস ক্লাবের সভাপতি রিজু মোল্লা বলেন, ‘সৎ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সংবাদকর্মী তৈরি করা এবং সেই সাথে সার্বভৌমত্ব অক্ষুন্ন রেখে আগামীর পথে এগিয়ে চলাই আমাদের লক্ষ্য।’

সাধারণ সম্পাদক তানজিদ বসুনিয়া বলেন, ‘সৎ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে প্রেসক্লাব ইতোমধ্যে যে সুনাম অর্জন করেছে, তার ধারা অব্যাহত থাকুক। মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে এগিয়ে চলুক প্রেসক্লাব।’

অনুষ্ঠানে প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা, অধ্যাপক ড. খবির উদ্দিন, অধ্যাপক ড. শামছুল আলম সেলিম, অধ্যাপক ড. আব্দুল্লাহ হেল কাফী, অধ্যাপক ড. মো. শরিফ উদ্দিন, অধ্যাপক ড. কবিরুল বাশার, জাবি প্রেস ক্লাবের উপদেষ্টা সহকারী অধ্যাপক শেখ আদনান ফাহাদ, সহকারী অধ্যাপক মেহেদী ইকবালসহ  জাবি প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ: জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাংবাদিকদের পাঁচ প্রশ্নের মুখে প্রধান নির্বাচন কমিশনার

পরবর্তী

রাজশাহীতে নির্মিতব্য বঙ্গবন্ধু নভো থিয়েটারের নকশায় প্রধানমন্ত্রীর অনুমোদন

পরবর্তী

রাজশাহীতে নির্মিতব্য বঙ্গবন্ধু নভো থিয়েটারের নকশায় প্রধানমন্ত্রীর অনুমোদন

সাবেকরা ধুয়ে দিচ্ছেন, মেসি না আবার...

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নতুন ঠিকানায় সরিয়ে নেওয়া হবে কারওয়ান বাজারের কিচেন মার্কেট

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এআই থেকে জলবায়ু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গবেষণা নিয়ে আন্তর্জাতিক সম্মেলন

আগস্ট ২৯, ২০২৬

শাহরুখ-নাগার্জুনা মুখোমুখি

আগস্ট ২৯, ২০২৬

লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে সহযোগিতায় পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষ পরীক্ষার্থীদের জন্য জরুরি সতর্কবার্তা

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT