চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবেকরা ধুয়ে দিচ্ছেন, মেসি না আবার…

মুহাম্মদ মেহেদী হাসান মুহাম্মদ মেহেদী হাসান
৯:২৩ অপরাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

একটি ম্যাচে এমন বাজে সময় কাটিয়েছেন। দিনের পর দিন বা বছরের পর বছর তো নয়। তিনি দলের প্রধান ত্রাতা। তার ঝলকে আসা জয়ী ম্যাচের সংখ্যা হয়তো হাতে গুণে শেষ করা যাবে না। কিন্তু সেসব যেনো এক লহমাতেই ভুলে বসেছেন সকলে। লিওনেল মেসি এখন তাই সমালোচনার কেন্দ্রে। ফুটবল বিশেষজ্ঞ থেকে সাবেক, সকলে ধুয়ে দিচ্ছে খেলাটাকেই অনন্য উচ্চতায় পৌঁছে দেওয়া এই মহাতারকাকে।

প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) মাঠে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে হেরে গেছে বার্সেলোনা। মঙ্গলবার রাতে কাতালানদের ৪-০ গোলের লজ্জার পরাজয়ে মেসি ছিলেন একেবারেই নিষ্প্রভ। পারফরম্যান্সটা তো অচেনা ছিলই, সঙ্গে বার্সার দ্বিতীয় গোলটিও এসেছে তার ভুলেই। মেসির পা থেকে বল কেড়ে নিয়েই আক্রমণে যায় পিএসজি। সফলও হয়। তাতেই হয়তো ম্যাচের ভাগ্যটা আরো নির্মম পথে যাওয়ার যাত্রা শুরু করে। এরপর থেকে চলছে মেসির কড়া সমালোচনা।

সাবেক ইংলিশ ফুটবলার গ্যারি লিনেকার এদিন একটি টিভি আলোচনার সঞ্চালক ছিলেন। তার অতিথি ছিলেন আরেক সাবেক ইংলিশ রিও ফার্ডিনান্ড। লিনেকার ফার্ডিনান্ডকে মেসির পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করলে জবাব পান, ‘পুরো ম্যাচে নিষ্প্রভ থাকার অনেক দিনেও মেসি অসাধারণ সব ঝলক দেখিয়ে প্রতিপক্ষের রক্ষণে ভীতি ছড়িয়েছেন। অথচ এই ম্যাচে তাকে তো লড়াই করতেই দেখলাম না। কোনো পরিকল্পনাতেই যেনো ছিল না সে। দিনটা একদমই মেসির মত ছিল না।’

লিভারপুলের সাবেক মিডফিল্ডার জেরার্ড অবশ্য আরেক কাঠি সরেস! সোজাসাপ্টা বলেছেন, ‘সে তো পুরো ম্যাচেই কোথাও ছিল না। কোনো চেষ্টাই করেনি। ম্যাচে তার কোনো ছাপই ছিল না।’


এমন নয় মেসি কখনো নিজেকে অতিমানব দাবি করেছেন। তার পা থেকে এমনসব ফুটবল ঝলক এসেছে, সেটি দেখে সকলে তাকে অতিমানবের কাতারেই ফেলে থাকেন। অতিমানব ভাবাটা লিওনেল মেসির দোষ নয়। তার খেলাটাই যে এমন, কোনো বিশেষণ খুঁজে পাওয়া যায় না মাঝে মধ্যেই। এই যেমন, ফুটবল জাদুকর কথাটা আর কতবার জুড়ে দেওয়া যায় মেসির নামের সঙ্গে। কিন্তু বলের এমন কারিকুরি করে দেখান, অবিশ্বাস্য সব গোল করেন; যথার্থ উপমা না পেয়ে বারবার একই বিশেষণেই ডাকতে হয় আর্জেন্টাইন তারকাকে।

একটা ম্যাচ খারাপ করে সেই মেসি নিশ্চয় ফুটবল ভুলে যাননি। সামনের কোনো ম্যাচেই হয়তো মেতে উঠবেন অসাধারণ ফুটবল শৈলী নিয়ে। তার আগে নিশ্চয় এসব সমালোচনা পোড়াচ্ছে মেসিকেও। তিনি দলের পরাজয়েই হয়তো বারবার নতুন করে পুড়ছেন গত কয়েকটা ঘণ্টায়। মাঠের খেলাটার অংশই তো ছিলেন তিনি। পরাজয়টা হয়তো তাই মানুষ মেসিকেই খুব বেশি করে পোড়াচ্ছে। সঙ্গে যুক্ত হয়েছে চুলচেরা ব্যবচ্ছেদ। মেসি বিশ্বকাপের ফাইনাল-কোপা আমেরিকার ফাইনালে হারের হতাশার নিয়ে যা করেছিলেন, দুম করে সেভাবে না আবার বিদায় বলে বসেন ফুটবলকেই!

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সেলোনালিওনেল মেসি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজশাহীতে নির্মিতব্য বঙ্গবন্ধু নভো থিয়েটারের নকশায় প্রধানমন্ত্রীর অনুমোদন

পরবর্তী

বাংলাদেশ বিমান বাহিনীর ৫২ ফ্লাইং ইনস্ট্রাকটর্স কোর্সের সনদ বিতরণ

পরবর্তী

বাংলাদেশ বিমান বাহিনীর ৫২ ফ্লাইং ইনস্ট্রাকটর্স কোর্সের সনদ বিতরণ

ভালো কাজ করার শপথ নিয়েছেন শিল্পীরা

সর্বশেষ

স্পেনের উদযাপনে দাঁড়িয়ে থাকলেন ট্রাম্প, টেনে সরাতে পারলেন না ইনফান্তিনো

জুলাই ২০, ২০২৬

রদ্রির গোল্ডেন বল, উনাই সিমনের গোল্ডেন গ্লাভস, সেরা তরুণ কুবারসি

জুলাই ২০, ২০২৬

মেসিদের পরাজয়ে হতাশ আর্জেন্টাইন রাষ্ট্রদূত, কৃতিত্ব দিলেন স্পেনকে

জুলাই ২০, ২০২৬

আর্জেন্টিনাকে কাঁদিয়ে স্পেনের বিশ্বকাপ জয়

জুলাই ২০, ২০২৬

চ্যানেল আইয়ের বিশ্বকাপ আয়োজনে অতিথিদের মুগ্ধতা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT