চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জার্নি টু গ্রীস: ভয়ংকর সমুদ্রপথ পাড়ি দেওয়া এক মেয়ের গল্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৯ পূর্বাহ্ণ ১০, অক্টোবর ২০১৫
আন্তর্জাতিক
A A

ভংয়কর সমুদ্রপথ পাড়ি দিয়ে গ্রীসে যাওয়া সাত বছরের সিরিয়ান একটি মেয়ে শুনিয়েছেন সেই লোমহর্ষক গল্প।

একটা জাহাজে চড়ে এসেছি গ্রীসে। অনেক বড়!প্রথমে দেখে ভয় পেয়েছিলাম। যখন জাহাজের ভেতরে গেলাম, তখন অনেক ভালো লাগলো। ভয়-টয় আর কিছুই থাকলো না। ধীরে ধীরে জাহাজ যখন সমুদ্রের ভেতর ঢুকলো; দেখলাম সমুদ্রের ঢেউ আমাদের জাহাজের ভেতরে আছড়ে পড়ছে! যত বেশি সমুদ্রের ভেতরে ঢুকছি, তত বেশি বড় বড় ঢেউ। আমাদের ওপর আছড়ে পড়তে থাকলো ঢেউগুলো! তখন’ও ভালো ছিলাম।

যখন রাবার-বোটে উঠলাম তখন শুরু হলো ঝামেলা। নৌকার ভার কমানোর জন্য ওরা আমাদের প্রয়োজনীয় সব কিছু যখন সমুদ্রে ছুঁড়ে ফেলে দিলো; তখন আমরা মহা বিপাকে পড়লাম। অনেক বিপদে পড়লাম। একটা সময় ঢেউয়ের তোড়ে আমাদের নৌকা প্রায় ডুবেই যাচ্ছিলো। মনে হচ্ছিলো আমি আর আমার মা হয়তো মরেই যাবো! পরে এক স্থানীয় জেলের সহযোগিতায় আমাদের নৌকা ভেড়ে তীরে। নৌকার তেল ফুরিয়ে গিয়েছিলো।

সেই জেলেই আমাদের নৌকা নিরাপদে পাড়ে নিয়ে যায়। পাড়ে নৌকা থামার পর রাবার নৌকা গুটিয়ে ফেললাম। লাইফ-জ্যাকেটগুলো ছুঁড়ে ফেললাম সমুদ্রে তারপর দ্রুত পাহাড়ের দিকে ছুটলাম।

আহ্ সিরিয়া তে ফিরতে পারলে খুব ভালো হতে! কিন্তু কিভাবে আবার ফিরে যেতে পারবো আমরা? আমার বন্ধুরা যদি এখানে আসতে পারতো! কিন্তু জানি না ওরা কেউ কি আদৌ বেঁচে আছে? অনেক বন্ধুদের রেখে এসেছি সিরিয়ায়।

জানো, আমার অনেক বন্ধু আছে! সিরিয়ায় কতো ভালো ছিলাম! আল্লাহ্ চায় তো আবার সবকিছু আগের মতো হয়ে যাবে। ইনশাল্লাহ্ সিরিয়া আবার ঠিক যেমন ছিলো আগে ঠিক তেমনটাই হয়ে যাবে।

ট্যাগ: অবৈধ অভিবাসীঅভিবাসী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাঠ্যপুস্তকে অন্তর্ভূক্ত হবে জলবায়ু ঝুঁকি: শিক্ষামন্ত্রী

পরবর্তী

ইউরো বাছাইয়ে মাঠে নামছে ইতালি ও নেদারল্যান্ডস

পরবর্তী

ইউরো বাছাইয়ে মাঠে নামছে ইতালি ও নেদারল্যান্ডস

৪৫ কেজি সোনাসহ তিন মালয়েশীয় আটক

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৬৭৩ হীরার ঐতিহাসিক নেকলেস ভিয়েনার জাদুঘর থেকে যেভাবে চুরি

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

৯/১১-কে সন্ত্রাসী হামলা বলা উচিত নয়, সাংবাদিকদের নির্দেশ সিবিসির

আগস্ট ২৯, ২০২৬

নেপালে উজানের আরও দুই হ্রদে বাড়ছে পানি, নতুন বিপদের শঙ্কা

আগস্ট ২৯, ২০২৬

বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদানের বিষয়ে নিয়ে যা বলল ভারত

আগস্ট ২৯, ২০২৬

১১ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT