আন্তর্জাতিক

জাতিসংঘে প্রথমবারের ভাষণে যেসব বিষয়ে কথা বলবেন ট্রাম্প

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

জাতিসংঘে বক্তৃতা দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্বনেতারা, আন্তর্জাতিক আলোচনায় অংশগ্রহণ।. Channel i News – চ্যানেল আই নিউজ

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে মঙ্গলবার প্রথমবারের মতো ভাষণ দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভাষণে জাতিসংঘের সংস্কারসহ নর্থ কোরিয়া ও ইরান ইস্যু, বৈশ্বিক জলবায়ু এবং ‘আমেরিকা ফার্স্ট’ নীতি তুলে ধরবেন বলে ধারণা করা হচ্ছে।

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে জাতিসংঘকে পুনমির্লনী ও আড্ডা দেয়ার ক্লাব বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। ৭২তম অধিবেশনে স্বাভাবিকভাবেই তাই সবার দৃষ্টি থাকবে মার্কিন প্রেসিডেন্টের দিকে। স্থানীয় সময় মঙ্গলবার সকালে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ট্রাম্প ভাষণ দেবেন।

প্রথমবারের মতো ভাষণ দেয়ার আগে জাতিসংঘের কাঠামোগত অনেক বিষয়ে উন্নতির কথা জানিয়েছেন ট্রাম্প। সোমবার নিউইয়র্কে জাতিসংঘ সংস্কার নিয়ে উচ্চ পর্যায়ের সভায় আমলাতন্ত্র ও অব্যবস্থাপনার কারণে জাতিসংঘের সম্ভাবনার পূর্ণ বিকাশ ঘটছে না বলেও মার্কিন প্রেসিডেন্ট মন্তব্য করেন।

জাতিসংঘের সংস্কারের জন্য ট্রাম্প সদস্য দেশগুলোকে দৃঢ় ভূমিকা গ্রহণের আহ্বান জানান। মার্কিন প্রেসিডেন্টের সভাপতিত্বে সভায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্বনেতারা।

আমলাতান্ত্রিক জটিলতাই জাতিসংঘের প্রধান সমস্যা এবং এর কার্যকারিতার বড় বাধা বলেছেন মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। এটি নির্মূলে রাষ্ট্র প্রধানদের আহ্বান জানান তিনি। জাতিসংঘ মহাসচিব বলেন, মানুষকে সহায়তা করাই জাতিসংঘের কাজ, এটি ভুলে গেলে চলবে না।

বিষয়:জাতিসংঘ ডোনাল্ড ট্রাম্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…