পাহাড় কেটে বাসস্থান এবং ত্রাণের চালে ভাত জুটলেও রোহিঙ্গাদের এখন বড় সমস্যা, নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশনের অভাব। এ কারণে পরিবেশের ওপরও নেতিবাচক প্রভাব পড়ছে। তাই খাদ্য-বস্ত্রের মত নিরাপদ পানি এবং পয়ঃনিষ্কাশন সমস্যাও রোহিঙ্গাদের ভোগান্তির আরেক নাম।
অবশ্য নতুন আসা রোহিঙ্গাদের ত্রাণ পাওয়া নিশ্চিত করার পাশাপাশি কক্সবাজার জেলা প্রশাসন স্যানিটেশন সমস্যা সমাধানে কাজ করছে। সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানও স্যানিটেশন সমস্যা সমাধানে এগিয়ে আসছে।
এই সমস্যা সমাধানে ইতোমধ্যে রিয়েল এস্টেট হাউজিং হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ- রিহ্যাব বেসরকারি পর্যায়ে ৫শ বাথরুম এবং ১শটি টিউবওয়েল স্থাপনের কাজ শুরু করেছে। উখিয়ার বালুখালীতে রিহ্যাবের কর্মসূচি উদ্বোধন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রিহ্যাবের এই কার্যক্রমকে ধন্যবাদ জানানোর পাশাপাশি জরুরি ভিত্তিতে এ সমস্যার সমাধান চান স্থানীয়রা।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:







