চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুভ মহালয়া দিয়ে দেবীপক্ষ শুরু

ওবায়দুল রশিদ ওবায়দুল রশিদ
৯:৩৬ পূর্বাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০১৭
বাংলাদেশ
A A

শুভ মহালয়ার মধ্য দিয়ে আজ শুরু হলো দেবীপক্ষ। মঙ্গলবার ভোরে মন্দিরে মন্দিরে শঙ্খের ধ্বনি আর চন্ডী পাঠের মধ্য দিয়ে আবাহন ঘটে দেবী দুর্গার। দেবীকে আমন্ত্রণ জানানো হয় মর্ত্যলোকে।

২৬শে সেপ্টেম্বর ষষ্ঠীপূজার মাধ্যমে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হলেও আজ থেকেই পূজারীরা শুনতে পাবেন দুর্গাপূজার আগমন ধ্বনি। শুরু হলো দেবীর আরাধনা।

এই উপলক্ষ্যে গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন আয়োজিত বনানী পূজামন্ডপে মহালয়ার আনুষ্ঠানিকতায় যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে দুর্গোৎসব উদযাপনের জন্য সার্বিক ব্যবস্থা নিয়েছে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী।

শারদীয় দুর্গোৎসবকে ঘিরে ইতোমধ্যে নানা আয়োজনে ব্যস্ত সনাতন ধর্মাবলম্বীরা। উৎসবকে ঘিরে মন্দিরে মন্দিরে চলছে সাজ-সজ্জার কাজ। সারাদেশে এবার ৩০ হাজারেরও বেশি পূজামন্ডপে শারদীয় দুর্গোৎবের আয়োজন করা হয়েছে।

এই আয়োজনে ষষ্ঠীতে দশভুজা দেবীদুর্গার বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা। ২৭শে সেপ্টেম্বর মহাসপ্তমী। ২৮শে সেপ্টেম্বর মহাঅষ্টমী ও কুমারী পূজা।

২৯শে সেপ্টেম্বর মহানবমী বিহিত পূজা। ৩০শে সেপ্টেম্বর বিজয়া দশমী ও দর্পন বিসর্জন শেষে শোভাযাত্রাসহ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে ৫ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের।

Reneta

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দুর্গাপূজাশুভ মহালয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘নিরাপদ অঞ্চল’ বিষয়ে পরস্পরকে দায়ী করছে থাইল্যান্ড-মালয়েশিয়া

পরবর্তী

জাতিসংঘে প্রথমবারের ভাষণে যেসব বিষয়ে কথা বলবেন ট্রাম্প

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

জাতিসংঘে প্রথমবারের ভাষণে যেসব বিষয়ে কথা বলবেন ট্রাম্প

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

পানি ও পয়ঃনিষ্কাশনের অভাবে ভোগান্তিতে রোহিঙ্গা শরণার্থীরা

সর্বশেষ

স্পেনের হাতেই বিশ্বকাপ দেখতে চান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

জুলাই ১৯, ২০২৬

স্পেন বনাম আর্জেন্টিনা: ফাইনালের আগে পরিসংখ্যান কী বলে?

জুলাই ১৯, ২০২৬

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতেছেন বাংলাদেশের তারকারা

জুলাই ১৯, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমাণ সৌর সেচযন্ত্র দেখাচ্ছে নতুন সম্ভাবনা

জুলাই ১৯, ২০২৬
ছবি: কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ (সংগৃহীত)।

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT