স্পোর্টস

সাকিব-সাব্বিরের লড়াইয়ে শুরু এবারের বিপিএল

বিপিএল ২০১৭ প্লেয়ার্স ড্রাফটের জন্য আলোচনা সভা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএল ২০১৭ প্লেয়ার্স ড্রাফটের জন্য অনুষ্ঠিত আলোচনা সভায় কর্মকর্তারা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের সূচি প্রকাশ করেছে বিসিবি। ৩ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস ও নতুন ফ্র্যাঞ্চাইজি দিয়ে ফেরা সিলেট সিক্সার্সের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে পঞ্চম আসর। টুর্নামেন্টের ফাইনাল ১২ ডিসেম্বর, মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে।

ঢাকার আইকন সাকিব আল হাসান ও সিলেটের সাব্বির রহমান। উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হচ্ছেন দুই জাতীয় দল তারকা সতীর্থ।

আগে জানানো হয়েছিল ২ নভেম্বর থেকে শুরু হবে বিপিএল। সোমবার প্রকাশিত চূড়ান্ত সূচিতে দেখা গেছে একদিন পিছিয়েছে টুর্নামেন্ট। উদ্বোধনী দিনের আরেক ম্যাচে গতবারের রানার্সআপ রাজশাহী কিংসের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। সিলেটে মোট আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে। যার চারটি ম্যাচ সিলেট সিক্সার্সের।

১০ নভেম্বর থেকে ঢাকায় গড়াবে বিপিএল। প্রথম দফায় মিরপুরে খেলা হবে ১৬টি। ২৪ নভেম্বর থেকে খেলা তৃতীয় ভেন্যু চট্টগ্রামে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ হবে ১০টি।

পরে ২ ডিসেম্বর আবারও ঢাকায় ফিরবে বিপিএল। ৮ ডিসেম্বর হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার। ১০ ডিসেম্বর দ্বিতীয় কোয়ালিফায়ার। শিরোপা নির্ধারণী ১২ ডিসেম্বর। পরেরদিন রাখা হয়েছে ফাইনালের রিজার্ভ ডে।

শুক্রবারের প্রথম ম্যাচ শুরু হবে বেলা আড়াইটায়। অন্য দিনগুলোতে দুইটায়। শুক্রবারের দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা সোয়া সাতটা। অন্য দিনগুলোতে সাতটায়। গত ১৬ সেপ্টেম্বর বিপিএলের প্লেয়ার্স ড্রাফট সম্পন্ন হয়েছে। একাদশে পাঁচজন করে বিদেশি খেলোয়াড় নামানোর সুযোগ থাকায় স্থানীয় খেলোয়াড় কমে এসেছে এবার।

এবার বিপিএলে সাত দলে দেশি ক্রিকেটার মাত্র ৭৯জন। এরমধ্যে ঢাকা ১১জন, চট্টগ্রাম ১১জন, কুমিল্লা ১১জন, রাজশাহী ১১জন, সিলেট ১১জন, রংপুর ১২জন, খুলনা ১২জন দেশি ক্রিকেটার দলে টেনেছে। ২০১৬ সালে এই সাত দলেই ছিল ৮৬জন দেশি ক্রিকেটার। সেবার দলপ্রতি দেশি ক্রিকেটার ছিল ১৩ জনের কাছাকাছি। এর আগে ২০১৫ সালে ছয় দলে ছিল ৭১জন দেশি ক্রিকেটার। প্রায় ১২ জন করে ক্রিকেটার ছিল প্রতি দলে।

দেশি ক্রিকেটার ছাটকাট করতে গিয়ে তালিকা থেকে অবিক্রীত রয়ে গেছেন এনামুল জুনিয়র, নাঈম ইসলাম, সোহরাওয়ার্দী শুভ, আসিফ আহমেদ রাতুল, জুবায়ের হোসেন লিখন, জুনায়েদ সিদ্দিকী, মার্শাল আইয়ুব, আব্দুল মজিদ, নাজমুল মিলন, মনির হোসেন, শামসুর রহমান, শাহাদাত হোসেনরা। দল পাননি সৈকত আলী, হাসানুজ্জামান, সঞ্জিত সাহারাও।

বিষয়:বিপিএল-২০১৭

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…