চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান বিরোধী দলীয় নেত্রীর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৬ অপরাহ্ণ ০৮, মে ২০১৭
বাংলাদেশ
A A
জাতীয় পার্টির চেয়ারম্যান-রওশন এরশাদ

জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাবের অংশ হিসেবে এবার সুনামগঞ্জসহ হাওর এলাকায় অকাল বন্যায় ব্যাপক ফসলহানি ঘটেছে। তিনি এসব এলাকার দুর্দশাগ্রস্ত মানুষের প্রতি সমবেদনা জানান। তাদের দুর্দশা লাঘবে প্রধানমন্ত্রীর নেয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করে ভবিষ্যতে আরো পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

তিনি আজ দশম জাতীয় সংসদের ১৫তম অধিবেশনের সমাপনী বক্তৃতায় এ আহ্বান জানান।
রওশন এরশাদ বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে দেশের শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করতে হবে। এ জন্য শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে।

Banglabid

তিনি বলেন, দেশের বিশাল যুবসমাজকে হতাশা এবং মাদকাসক্তি থেকে মুক্ত করতে কর্মসংস্থানের বিকল্প নেই। তিনি বলেন, বর্তমানে দেশের মোট জনসংখ্যার ১০ কোটি ৮১ লাখ লোক কর্মক্ষম। এর মধ্যে ৫ কোটি ৮১ লাখ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা রয়েছে। বাকিদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।

তিনি দেশকে মাদকের করাল গ্রাস থেকে মুক্ত করতে কার্যকর ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

পবিত্র রমজান সামনে রেখে দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়ে প্রশ্ন রেখে তিনি বাজার নিয়ন্ত্রণে রাখতে যথাযথ ব্যবস্থা নেয়ার আহবান জানান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সংসদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দশম জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশন সমাপ্ত

পরবর্তী

থ্যালাসেমিয়া নিয়ে প্রতি বছর ৭ হাজার শিশুর জন্ম হচ্ছে

পরবর্তী

থ্যালাসেমিয়া নিয়ে প্রতি বছর ৭ হাজার শিশুর জন্ম হচ্ছে

সাংবাদিক শামসুদ্দিন আহমেদের মৃত্যুতে কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের গভীর শোক প্রকাশ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT