চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনসন অ্যান্ড জনসন ভ্যাকসিনের স্থগিতাদেশ প্রত্যাহার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৪ পূর্বাহ্ণ ২৪, এপ্রিল ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

রক্ত জমাট বাঁধার আশঙ্কায় স্থগিত থাকা জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিন আবার বিতরণ শুরু করতে অনুমোদন দিছে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য নিয়ন্ত্রকরা।

১১ দিন স্থগিত থাকার পর শুক্রবার পুনরায় এই ভ্যাকসিনকে অনুমোদন দেয় তারা। গত ১৪ই এপ্রিল যুক্তরাষ্ট্রে স্থগিত করা হয় এই ভ্যাকসিন। ভ্যাকসিন গ্রহণের পরে বেশ কিছু আমেরিকানের শরীরে তীব্র রক্ত জমাট বাঁধার সমস্যা দেখা দেওয়ার পরে এই স্থগিতাদেশ দেওয়া হয়।

এই ভ্যাকসিনের সম্ভাব্য ঝুঁকির থেকে উপকারই বেশি হওয়ায় বিশেষজ্ঞরা স্থগিতাদেশ তুলে নেওয়ার পরামর্শ দেন।

Banglabid

যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রক সংস্থা(এফডিএ) এবং রোগনিয়ন্ত্রণ এবং প্রতিরোধ সেন্টারের(সিডিসি) যৌথ বিবৃতিতে এফডিএ প্রধান জানেট উডকুক বলেন, আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে ১৮ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে জনসনের করোনাভাইরাস ভ্যাকসিনের জানা এবং সম্ভাব্য সুবিধাগুলো এর জানা এবং সম্ভাব্য ঝুঁকির চেয়ে বেশি।

সিডিসির প্রধান রচেল ওয়ালেনস্কি বলেন, জমাট বাঁধাটা ব্যতিক্রমী ঘটনা হিসেবেই চিহ্নিত করা গেছে। তবে নিয়ন্ত্রকরা ভ্যাকসিন বিতরণের উপর নজর রাখবে।

শুক্রবার প্রকাশিত তথ্যে দেখা গেছে, ৩.৯ মিলিয়ন নারী জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিন নিয়েছে তাদের ১৫ জনের শরীরে ভয়াবহ রক্ত জমাট বাঁধার সমস্যা দেখা গেছে এবং তিনজন মৃত্যুবরণ করেছেন।

Reneta

ওই ১৫ জনের ১৩ জনেরই বয়স ৫০ এর নিচে। কোনো পুরুষের শরীরে রক্ত জমাট বাঁধার সমস্যা দেখা দেয়নি।

ইউরোপের ওষুধ নিয়ন্ত্রকও মঙ্গলবার বলেছে, রক্ত জমাট বাঁধাটাকে জনসন অ্যান্ড জনসনের করোনাভাইরাস ভ্যাকসিনের খুব দুর্লভ পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবেই নিতে হবে।

ভ্যাকসিন গ্রহণের পর রক্ত জমাট বাঁধার প্রমাণ পাওয়ার কারণে যুক্তরাষ্ট্র, সাউথ আফ্রিকা ও ইউরোপীয় ইউনিয়ন জনসন অ্যান্ড জনসনের কোভিড-১৯ টিকাদান কর্মসূচি স্থগিত করে গত ১৪ এপ্রিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসজনসন অ্যান্ড জনসনভ্যাকসিন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারত ও পাকিস্তানের যাত্রীবাহি ফ্লাইট স্থগিত করেছে কানাডা

পরবর্তী

লকডাউনের ১১তম দিনে শিথিল হয়ে পড়েছে বিধিনিষেধ

পরবর্তী
করোনাভাইরাস

লকডাউনের ১১তম দিনে শিথিল হয়ে পড়েছে বিধিনিষেধ

বই দিবস ও বইমেলা: কঠিন দিনে সোনা কুড়ানো গল্প

সর্বশেষ

ছবি: হবিগঞ্জের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস (জেমি)।

উচ্চ শিক্ষার স্বপ্নপূরণে ৭৪ লাখ টাকা বৃত্তি পেলেন হবিগঞ্জের জান্নাতুল

আগস্ট ১৯, ২০২৬

লন্ডন চলচ্চিত্র উৎসবের মূলপর্বেও প্রথমবার বাংলাদেশের সিনেমা

আগস্ট ১৯, ২০২৬
ইমরান খান ও তার স্ত্রী দুর্নীতির মামলায় জেল খাটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৯ মাস পর স্ত্রী ও বোনের সঙ্গে দেখা ইমরান খানের

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

স্যুটকেসে কিশোরীর মরদেহ, শ্বাসরোধে হত্যার প্রমাণ

আগস্ট ১৯, ২০২৬

হালাল খাদ্যসংস্কৃতি ও মূল্যবোধ মানবসভ্যতার জন্য সম্পদ: তথ্যমন্ত্রী

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT