চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জঙ্গিবাদের সঙ্গে যোগাযোগ থাকলে শিক্ষক-শিক্ষার্থীদের রক্ষা নেই’

মোস্তফা মল্লিক মোস্তফা মল্লিক
৩:৩৮ অপরাহ্ণ ৩০, আগস্ট ২০১৬
বাংলাদেশ
A A

জাতীয় স্বার্থের ব্যাপরে কোনো আপোষ নয় বলে হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। এক সংবাদ সম্মেলনে ফেডারেশনের নেতারা বলেছেন, প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় যে কোনো পর্যায়ে জঙ্গিবাদের সঙ্গে যোগাযোগ আছে এমন শিক্ষক-শিক্ষার্থীদের রক্ষা নেই।

জঙ্গিবাদ বিরোধী জাতীয় শিক্ষা কনভেনশন-২০১৬ অনুষ্ঠিত হবে বুধবার জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে। এ উপলক্ষে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে আয়োজন করেন এক সংবাদ সম্মেলনের।

সেসময় শিক্ষকরা বলেন, ধর্ম, সংবিধান কোথাও যখন জঙ্গিবাদের স্থান নেই তখন জঙ্গিবাদের সমর্থকদের কেন ছাড় দেবেন তারা।

Banglabid

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশর সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, জঙ্গিদের জন্ম বা তাদের বেড়ে ওঠার জায়গাটা কিন্তু শিক্ষাঙ্গন। তাই শিক্ষকদের সচেতন থাকা উচিত। বাংলাদেশকে জঙ্গিদের একেবারে ধ্বংস করতে হবে। এছাড়া অন্য কোনো বিকল্প পথ নেই।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মো. এহসান বলেন, আমরা যদি শিক্ষকরা সচেতন হই, ছাত্র-ছাত্রীর সচেতন হই তাহলে জঙ্গি প্রতিহত করতে সহজ হবে। যে ভিত্তির ওপর দাঁড়িয়ে বাংলাদেশ সেখানে যাতে কেউ আঘাত করতে না পারে সব মাধ্যমের শিক্ষকদের সেই শিক্ষা দেয়ার পরামর্শ দেন বাংলাদেশ শিক্ষক সিমিতি ফেডারেশনের মহাসচিব ড. এ এস এম মাকসুদ কামাল।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জঙ্গিবাদ ইস্যুতে দেশের সবচেয়ে বড় এই কনভেনশনে ২৩টি শিক্ষক সংগঠনের ৮শ’ শিক্ষক প্রতিনিধি অংশ নেবেন।

Reneta

সম্মেলনের শুরুতে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থী রিশাকে স্মরণ করে এক মিনিট নিরবতা পালন করেন শিক্ষক প্রতিনিধিরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জঙ্গি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘জিএসপি নয়, পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার চায় বাংলাদেশ’

পরবর্তী

বালিতে মুখ গুঁজে নেই বাংলাদেশ: জন কেরি

পরবর্তী

বালিতে মুখ গুঁজে নেই বাংলাদেশ: জন কেরি

ভারত-যুক্তরাষ্ট্র একে অন্যের সামরিক ঘাঁটি ব্যবহার করবে

সর্বশেষ

ছবি: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী (সংগৃহীত)।

প্রধানমন্ত্রীর ভারত সফর হবে ঐতিহাসিক স্বর্ণালী অধ্যায়: দীনেশ ত্রিবেদী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: ৯ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ১৯, ২০২৬
ছবি: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল (সংগৃহীত)।

বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক চায় ভারত: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৯, ২০২৬

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে যে কারণে

আগস্ট ১৯, ২০২৬

‘রাজনীতির সদরে-অন্দরে’ বইয়ের মোড়ক উন্মোচন

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT