চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছোটবেলায় জন্মদিনে মায়ের হাতের পায়েস খেতাম

হাবিবা নাজনীন মিথিলা হাবিবা নাজনীন মিথিলা
৬:১৭ অপরাহ্ণ ০৯, আগস্ট ২০১৭
বিনোদন
A A
রামেন্দু মজুমদার

রামেন্দু মজুমদার

রামেন্দু মজুমদার। বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব। আজ ৯ আগস্ট বুধবার তার জন্মদিন। দুপুরে এসেছিলেন চ্যানেল আই কার্যালয়ে। অংশ নিয়েছেন ‘তারকাকথন’ অনুষ্ঠানে। এরপর কথা বললেন চ্যানেল আই অনলাইনের সাথে।

শুভ জন্মদিন

ধন্যবাদ।

কেমন আছেন?

ভালো আছি। অনেক ভালো।

আপনি ৭৭ বছরে পা রেখেছেন?

হ্যাঁ। জীবনের অনেক দীর্ঘসময় পাড় করলাম। কীভাবে যে দিনগুলো চলে যায়!

জন্মদিনের প্রহর কে কীভাবে উদযাপন করলেন?

আসলে তেমন কোনো আয়োজন ছিল না। পরিবারের লোকজন উইশ করেছে। আর সামাজিক যোগাযোগ মাধ্যমের বন্ধুরা তো আছে-ই।

কেক কাটা হয়েছে?

না। এখনো কাটিনি। তবে আমার ১১ বছর বয়সের নাতনি আমার জন্য কেক তৈরি করে রেখেছে। সন্ধ্যায় সেটা কাটব।

ছোটবেলার জন্মদিন কেমন ছিল?

মজার ব্যাপার হলো আজ আমার বড়দিদিরও জন্মদিন। তাই মা বিশেষ খাবার রাঁধতেন। মায়ের হাতের মজার পায়েস খেতাম। আরেকটি মজার ব্যাপার হলো, আমাদের পাঁচ ভাই বোনই শনিবার জন্মেছি।

দিদিকে উইশ করেছেন?

না। এখনো করিনি। দিদি তো লন্ডনে আছেন। তাদের সাথে আমাদের সময়ের পার্থক্য রয়েছে। তাই একটু পড়েই তাকে ফোন দিয়ে উইশ করব।

জন্মদিনের কোনো মধুর স্মৃতি মনে পড়ে?

হ্যাঁ। একবার চট্টগ্রামে কোনো এক নাটকের শুটিং ছিল। জন্মদিনটা একেবারেই মনে ছিল না আমার। কিন্তু রাত ১২টা বাজতেই শুটিং সেটের সবাই একেবারে কেক নিয়ে হাজির। আজও সেই  মুহূর্তটা মনে পড়ে।

আজ সারাদিন আর কী কী পরিকল্পনা আছে?

তেমন কোনো পরিকল্পনা নেই। রাতে বাসায় পরিবারের সবাই একত্র হব, খাওয়া-দাওয়া করব, এইতো অনেক মজার।

আপনাকে ধন্যবাদ।

আপনাকেও ধন্যবাদ।

ছবি: শাহিনুর ইসলাম

ট্যাগ: রামেন্দু মজুমদার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বার্থেই আরেফিন সিদ্দিককে প্রয়োজন’

পরবর্তী

ঘটনঅঘটন পটিয়সী আগস্ট: এক প্রসঙ্গ বিবিধ দিবস

পরবর্তী

ঘটনঅঘটন পটিয়সী আগস্ট: এক প্রসঙ্গ বিবিধ দিবস

দুঃখ ঘুচবে উদ্যোক্তাদের, ’১৮ সালের শুরুতেই শিল্পে গ্যাস

সর্বশেষ

‘যথেষ্ট হয়েছে, এবার পরিবর্তন’— ইনফান্তিনোর প্রতি সাবেকদের ক্ষোভের আগুন

আগস্ট ২৫, ২০২৬
ছবি: তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ (সংগৃহীত)।

নিরাপত্তার কারণে ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট বাতিল করা হয়েছে: তথ্যমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬

মেঘনা নদীর পানি শোধন প্রকল্পে ডেনমার্কের সহায়তা: প্রতিদিন মিলবে ৯৫ কোটি লিটার পানি

আগস্ট ২৫, ২০২৬

সপরিবারে শিক্ষক গণপতি হত্যা: দ্রুত চার্জশিট দেওয়ার উদ্যোগ

আগস্ট ২৫, ২০২৬

স্কুলের ড্রেস কোডে হিজাবের দাবি নাকচ করল ভারতের হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT