চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ছেলেরা মাঠে ফিরে এসেছে, এতেই আমরা খুশি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৫ অপরাহ্ণ ১৯, অক্টোবর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

টপঅর্ডার ব্যাটসম্যানরা দাঁড়াতেই পারছেন না মিরপুরের ২২ গজে। পেসারদের তোপে শুরুতে উইকেট হারিয়ে ধুঁকছে বিসিবি প্রেসিডেন্টস কাপের তিন দলই। তাতে অবশ্য খুব বেশি হতাশ নন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। সাত মাসের করোনা বিরতির পর টাইগারদের প্রতিযোগিতামূলক খেলায় ফিরতে দেখেই বরং খুশি তিনি।

‘আসলে প্রত্যাশাটা ছিল ছেলেদের মাঠে ব্যাক করানো। সেটা সবচেয়ে বড় সাকসেস। ছোটবেলায় একটা কথা শুনেছি ক্লাস ইজ পার্মানেন্ট, ফর্ম ইজ টেম্পোরারি। বলবো যে এটা হল ক্লাস, যারা পারফরম্যান্স করছে না বা আমরা যাদের নিয়ে সংশয়ে আছি। আমরা যারা খেলে এসেছি, এতটুকু বুঝি যে ৭-৮ মাস ক্রিকেটে না থাকলে যেটা হয় একটা ম্যাচ খেলার সিস্টেমে আসার ব্যাপার থাকেই। ট্রেনিং একটা আলাদা জিনিস, ওখানে কয়বার আউট হচ্ছেন না হচ্ছেন জানেন না। কিন্তু ম্যাচে তো একটাই সুযোগ, একবার আউট হলেই সুযোগ শেষ।’

‘বেশকিছু ভালো ইনিংস দেখেছি, হয়তো মিডল অর্ডার বা লেট মিডল অর্ডারে। টপঅর্ডারে কাউকে দেখিনি বড় ইনিংস খেলা বা সেঞ্চুরি করা। কিন্তু আমরা আশাবাদী কেউ না কেউ করবে, হয়তো আজকেই আসবে বা আরও তিনটা ম্যাচ আছে। এখান থেকে ২-১টা সেঞ্চুরি দেখলে ভালো লাগবে, না হলেও সমস্যা নাই। ছেলেরা যে মাঠে ফিরে এসেছে এতেই আমরা খুশি। সময়মত তারা জ্বলে উঠবে ঠিকই।’

খালেদ মাহমুদ বিপিএল, ডিপিএলে নিয়মিত কোচের ভূমিকা পালন করেন। একটি একাডেমিও চালান। খেলোয়াড়দের ভালো-মন্দ তার খুব ভালো জানা। সেই অভিজ্ঞতা থেকেই বললেন সময় লাগবে।

‘একটু সময় লাগবে হয়তো, সত্যিকার অর্থে মানসিক, ফিজিক্যাল একটা সমস্যা তো ছিলই। তারপরও মনে করি মাঠে যারা খেলছে, তারা সর্বোচ্চটা চেষ্টা করছে, নিজেদের শতভাগ দিচ্ছে। এটা ভালো লাগছে, তরুণরা পারফর্ম করছে, বড়দের সাথে কাঁধ মিলিয়ে খেলছে। তারা ড্রেসিংরুম শেয়ার করছে , অভিজ্ঞতা ভাগাভাগি করছে, এটা আমাদের জন্য বড় পাওয়া মনে করি।’

‘আমি তো মনে করি বারবার এমন টুর্নামেন্ট আয়োজন করলে তরুণদের জন্য ভালো হবে, আমাদের সিনিয়ররা এখন অনেক অভিজ্ঞ। বিশ্বের অনেক খেলোয়াড়ের চেয়ে অভিজ্ঞ। মুশফিক, রিয়াদ (মাহমুদউল্লাহ), তামিম। মাশরাফী, সাকিব এই টুর্নামেন্টে নেই। দুজন আসলে আরও ভালো হতো। সিনিয়রদের থেকে অভিজ্ঞতা নিতে পারছে তরুণরা, এটা ইতিবাচক।’

ট্যাগ: তামিমবিসিবিমহমুদউল্লাহলিড স্পোর্টসশান্তসুজন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাকালে বন্ধুদের মনে পড়ছে? দেখতে পারেন এই ছয় সিনেমা

পরবর্তী

ডিসেম্বরে হবে ‘ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২০’

পরবর্তী

ডিসেম্বরে হবে ‘ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২০’

করোনাভাইরাস

করোনায় দেশে আরও ২১ জনের মৃত্যু

সর্বশেষ

প্রেম মেনে নেয়নি পরিবার, সেই রাজীবের সঙ্গেই মালদ্বীপে পর্ণার বাগদান

আগস্ট ৩০, ২০২৬

বিড়ালও এবার গ্র্যাজুয়েট

আগস্ট ৩০, ২০২৬

তিন মাস মানুষ ঢোকেনি সুন্দরবনে, বদলে গেছে যে চিত্র

আগস্ট ৩০, ২০২৬

মেসিকে বুঝতে হলে গভীরভাবে বিশ্লেষণ করতে হবে

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

দ্বিতীয় দফায় খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT