চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিসেম্বরে হবে ‘ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২০’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৯ অপরাহ্ণ ১৯, অক্টোবর ২০২০
বিনোদন
A A

ডিসেম্বরে ঢাকার একটি অভিজাত হোটেলে প্রদান করা হবে ‘ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২০’। ১৫তম এ আসরের প্রধান পৃষ্ঠপোষক ঐক্য ফাউন্ডেশন ব্রট টু ইউ বাই ঐক্য স্টোর এবং ঐক্য.কম.বিডি।

এ অনুষ্ঠানে সংগীতে অসামান্য অবদানের জন্য ‘আজীবন সম্মাননা’ ছাড়াও এবার প্রদান করা হবে মোট ১৪টি ক্যাটাগরিতে সমালোচক পুরস্কার। এ আসরের প্রকল্প পরিকল্পক ও পরিচালক ইজাজ খান স্বপন।

এ উপলক্ষে চ্যানেল আই ভবনে সোমবার (১৯ অক্টোবর) দুপুরে এক সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরেন প্রকল্প পরিকল্পক।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফরিদা পারভীন, ঐক্য ফাউন্ডেশনের প্রেসিডেন্ট শাহীন আক্তার রেনী, পরিচালক সুরাইয়া আলমসহ অন্যান্য পরিচালকবৃন্দ এবং সংগীতের গুণীজনরা।

সংবাদ সম্মেলনে ‘ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২০’ নিয়ে চ্যানেল আইয়ের ব্যবস্থাপকের পক্ষে বক্তব্য পাঠ করেন অপু মাহফুজ।

টেলিফোনে অংশ নিয়ে এ মিউজিক অ্যাওয়ার্ডসের সমৃদ্ধি কামনা করেন রেজওয়ানা চৌধুরী বন্যা। এ সময় তিনি বলেন, বিশ্বের মহা বিপর্যয়ের সময়কালে চ্যানেল আই দূরের অন্ধকারে একটু আলো জ্বালিয়েছে, তা দেখে নতুন জীবনের হাতছানির আশার আলো দেখছি আমরা।

Reneta

ঐক্য ফাউন্ডেশনের প্রেসিডেন্ট বলেন, এ উদ্যোগের ফলে আমরা যে পৃথিবীর সংগীতের আলোর দিশারীর অংশীদার হতে পেরেছি তার জন্য চ্যানেল আইকে সাধুবাদ জানাই। সংবাদ সম্মেলনে ঐক্য ও চ্যানেল আইয়ের মধ্যে ‘মিউজিক অ্যাওয়ার্ডস’ প্রদান সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

চ্যানেল আই এর পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন অনুষ্ঠান প্রধান ইজাজ খান স্বপন এবং ঐক্য-এর পক্ষে স্বাক্ষর করেন পরিচালক সুরাইয়া আলম।

পুরস্কারের ক্যাটাগরিগুলো হলো: শ্রেষ্ঠ রবীন্দ্র সংগীত, শ্রেষ্ঠ নজরুল সংগীত, শ্রেষ্ঠ লোকসংগীত, শ্রেষ্ঠ গীতিকার, শ্রেষ্ঠ সংগীত পরিচালক, শ্রেষ্ঠ মিউজিক ভিডিও, শ্রেষ্ঠ কাভার ডিজাইন, শ্রেষ্ঠ সাউন্ড ইঞ্জিনিয়ার, শ্রেষ্ঠ আধুনিক গান, শ্রেষ্ঠ ব্যান্ড, শ্রেষ্ঠ নবাগত শিল্পী, শ্রেষ্ঠ ছায়াছবির গান, উচ্চাঙ্গসংগীত ও উচ্চাঙ্গসংগীত যন্ত্র।

গত বছর আজীবন সম্মাননা পেয়েছেন আধুনিক গানে রফিকুল আলম ও গণসংগীতে ফকির আলমগীর।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আজীবন সম্মাননাচ্যানেল আইমিউজিক অ্যাওয়ার্ডলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

শ্রীলংকায় আন্তর্জাতিক ইয়ুথ রিসার্চ ক্যাম্পে অংশ নিচ্ছেন ১৭ তরুণ

মে ২, ২০২৬
বায়ার্ন মিউনিখ এবং পিএসজি

আর্সেনালের কোচের চোখে বায়ার্ন ও পিএসজি ভিন্ন জগতের

মে ২, ২০২৬

ভিজিটর ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা মার্কিন দূতাবাসের

মে ২, ২০২৬

সাইলেজ উৎপাদন প্রাণিখাতের সম্ভাবনাময় উদ্যোগ

মে ২, ২০২৬

বাস ও সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২

মে ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT