চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্রী ধর্ষণে অভিযুক্ত শিক্ষককে হাজতে প্রেরণ

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৭:৪৩ অপরাহ্ণ ০১, সেপ্টেম্বর ২০১৬
অন্যান্য, অপরাধ
A A

টাঙ্গাইল পলিটেকনিক ইনষ্টিটিউটের এক ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে আব্দুল রহিম নামে এক শিক্ষককে গ্রেফতার করে হাজতে প্রেরণ করেছে পুলিশ। অভিযুক্ত ওই শিক্ষকের বাড়ি জেলার ভূঞাপুর উপজেলার মাটিকাটা গ্রামে।

জানা যায়, গত ১৭ আগস্ট টাঙ্গাইল পলিটেকনিক ইনষ্টিটিউটের শিক্ষক আব্দুর রহিম প্রতিষ্ঠানটির ৫ম সেমিস্টারের এক ছাত্রীকে পৌর এলাকার দেওলা নামক স্থানে আমিন রাইচ মিলের পূর্ব পাশে নিজ বাসায় ডেকে নেয়। এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করে। পরে বিয়ের কথা অস্বীকার ও ইন্টারনেটে ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি দিলে গত ৩১ আগস্ট ছাত্রীটি আত্মহত্যার চেষ্টা করে।

পরে আত্মহত্যার ঘটনাটি জানাজানি হলে সহপাঠীদের ঘটনাটি খুলে বলে। এ ঘটনায় শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হলে ক্যাম্পাসে বিক্ষোভ করে তারা। বিক্ষোভের এক পর্যায়ে পুলিশ গিয়ে বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচী প্রত্যাহার করে এবং প্রতিষ্ঠানের জরুরী সভায় অভিযুক্ত ওই শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত হয়।

Banglabid

এর একদিন পর ধর্ষণের শিকার ছাত্রীটি বাদী হয়ে টাঙ্গাইল মডেল থানায় মামলা দায়ের করলে পুলিশ ওই শিক্ষককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।

ওই ছাত্রী বলেন, বিয়ের প্রলোভনে ওই শিক্ষক আমার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। তার চরিত্র সম্পর্কে আমি অবগত ছিলাম না। সরল বিশ্বাসে তার বাসায় গেলে সে আমাকে জোর করে ধর্ষণ করে। পরে বিয়ে করার চাপ দিলে তা অস্বীকার করে ইন্টারনেটে ভিডিও ছড়িয়ে দেয়ার ভয়ভীতি দেখায়। লোকলজ্জার ভয়ে আমি আত্মহত্যা করতে গেলে বিষয়টি সহপাঠীদের মধ্যে জানাজানি হয়ে যায়। আমার জীবন নষ্ট করে দেবার জন্য তার উপযুক্ত বিচার চাই। যাতে আর কোন শিক্ষক ছাত্রীদের দিকে কুনজর না দিতে পারে।

ছাত্রীটি আরো বলেন, ওই শিক্ষকের লোকজন থানায় মামলা করায় আমার পরিবারকে নানা ভাবে ভয়ভীতি দেখাচ্ছে। এখন আমার সাথে সাথে আমার পরিবারের লোকজনও ভীত হয়ে পড়েছে।

Reneta

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা: নাছরিন সুলতানা বলেন, ওই ছাত্রীর আজ ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রাথমিক ভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা টাঙ্গাইল মডেল থানার এসআই সাইফুল ইসলাম বলেন, বাদীর আবেদনের প্রেক্ষিতে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও আজ বাদীর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাঙ্গাইল- নারী নির্যাতন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঈদ উপলক্ষে কঠোর নিরাপত্তা বেষ্টনি গড়ে তোলা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পরবর্তী

এক সাংবাদিক গ্রেফতার, আরেক সাংবাদিকের বিরুদ্ধে মামলা

পরবর্তী

এক সাংবাদিক গ্রেফতার, আরেক সাংবাদিকের বিরুদ্ধে মামলা

বাংলাদেশে নির্ভয়ে বিনিয়োগ করুন: পরিকল্পনামন্ত্রী

সর্বশেষ

মহাসড়ক নির্মাণে নতুন সিদ্ধান্ত দিলেন প্রধানমন্ত্রী

আগস্ট ২২, ২০২৬

সিনেমায় আর গাইতে নাও পারেন ইমন, কেন?

আগস্ট ২২, ২০২৬

২০২৮ সালের জাতিসংঘ জলবায়ু সম্মেলন আয়োজনের বিষয়ে যা ভাবছে চীন

আগস্ট ২২, ২০২৬

শান্তকে কী বলায় স্মিথকে সতর্ক করলেন আম্পায়ার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্লাস ফাঁকি দিলে শিক্ষার্থীদের ভিসা বাতিলের বিষয়ে যা জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT