চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক সাংবাদিক গ্রেফতার, আরেক সাংবাদিকের বিরুদ্ধে মামলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৬ অপরাহ্ণ ০১, সেপ্টেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

শিক্ষাবিষয়ক অনলাইন পোর্টাল দৈনিকশিক্ষা ডটকমের সম্পাদক সিদ্দিকুর রহমান খানকে আইসিটি অ্যাক্টে গ্রেফতার করা হয়েছে। আর বিতর্কিত ও মিথ্যা রিপাের্ট দাবি করে দৈনিক যুগান্তরের প্রতিবেদক শিপন হাবীবের বিরুদ্ধে মামলা করেছে রেলওয়ের নেতা ও কর্মকর্তারা।

রমনা থানায় দায়ের করা একটি মামলায় সিদ্দিকুর রহমানকে বৃহস্পতিবার রাজধানীর শিক্ষা ভবনের সামনে থেকে গ্রেফতার করে পুলিশের সাইবার ক্রাইম ইউনিট।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের (মাউশি) সাবেক মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুনের দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হলো বলে জানিয়েছে পুলিশ।

Banglabid

এদিকে, বাংলাদেশ রেলওয়েতে নিয়োগ প্রক্রিয়া নিয়ে ছাপানো সংবাদকে মিথ্যা ও বিতর্কিত দাবি করে সাংবাদিক শিপন হাবীবের বিরুদ্ধে ২১৫ কোটি টাকার মানহানির মামলা করেছেন রেলওয়ের নেতা ও কর্মকর্তারা। মামলায় সাংবাদিকের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ করেছেন বাদীরা।

গত ৩০ জুলাই রেলওয়েতে স্টেশন মাস্টার পদে ২৫৭ জনের নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে ২২ আগস্ট একটি প্রতিবেদন প্রকাশ করায় দৈনিক যুগান্তরের প্রতিবেদক শিপন হাবীবের বিরুদ্ধে মামলা করা হয়। বৃহস্পতিবার রেলওয়ের পরিচালক (জনসংযোগ) সৈয়দ জহুরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

মামলাটি করেছেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের কেন্ত্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির ও রেলওয়ের মহাব্যবস্থাপক(পূর্ব), চট্টগ্রাম, মোঃ আবদুল হাই, রেলমন্ত্রীর পিএস কিবরিয়া মজুমদার, রেলমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মোঃ জামাল উদ্দিন। মামলাগুলো করা হয় শাহজাহানপুর ও শাহবাগ থানায়।

Reneta

পৃথক চারটি মামলায় অ্যাডভোকেট হুমায়ুন কবির ও মোঃ আবদুল হাই প্রত্যেকে আলাদাভাবে ১০০ কোটি টাকা এবং কিবরিয়া মজুমদার ১০ কোটি টাকা ও মোঃ জামাল উদ্দিন ৫ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন।

এ ব্যাপারে দৈনিক যুগান্তরের পক্ষ থেকে তাৎক্ষনিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আর চ্যানেল আই অনলাইনকে থেকে শিপনকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রেলওয়ে
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ছাত্রী ধর্ষণে অভিযুক্ত শিক্ষককে হাজতে প্রেরণ

পরবর্তী

বাংলাদেশে নির্ভয়ে বিনিয়োগ করুন: পরিকল্পনামন্ত্রী

পরবর্তী

বাংলাদেশে নির্ভয়ে বিনিয়োগ করুন: পরিকল্পনামন্ত্রী

মাস্টার্স ক্রিকেটে শুভ সূচনা করল ঢাকা মেট্রো

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT