চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পৌর নির্বাচন’ নিয়ে বিতর্কের জেরে ছুরিকাঘাত, ছাত্রদল নেতা নিহত

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১০:২৪ অপরাহ্ণ ২৯, জুন ২০১৮
কক্সবাজার
A A
নিহত ব্যক্তির ছবি ও হত্যার চিত্র, বাংলায় 'হত্যা' লেখা বোতাম. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার শহরে ‘পৌর নির্বাচন’ নিয়ে আলোচনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। শুক্রবার বিকেল ৪টার দিকে কক্সবাজার শহরের বাঁচামিয়ার ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত এএইচ এম তানভীর (২৭) কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকার আশু আলী ঘোনার মোহাম্মদ সোলায়মানের ছেলে। তিনি কক্সবাজার জেলা ছাত্রদলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক।

স্থানীয় লোকজন ও নিহতের স্বজনদের বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার টুটুল জানান: শুক্রবার বিকেলে কক্সবাজার শহরের বাঁচামিয়ার ঘোনা এলাকার নুরুল আমিন সওদাগরের দোকানের সামনে পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের নিয়ে স্থানীয়দের ২ পক্ষের আলাপ-আলোচনার এক পর্যায়ে তর্ক-বিতর্কের জেরে এ ঘটনা ঘটে।

তিনি বলেন: দু’পক্ষের তর্ক-বিতর্কের এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এতে প্রতিপক্ষের লোকজনের ছুরিকাঘাতে এইচ এম তানভীর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

নিহতের ছোট ভাই ইবনে সিনা বলেন: কক্সবাজার পৌরসভা নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ আসার খবরে বাঁচামিয়ার ঘোনা এলাকার নুরুল আমিন সওদাগরের দোকানের সামনে অবস্থান করছিলেন। এসময় সেখানে আগে থেকে অবস্থান করছিল স্থানীয় বাসিন্দা আবুল বশর, নেজাম উদ্দিন, মিজান উদ্দিন, আতিক উল্লাহ, মোস্তাক আহমদ, দেলোয়ার হোসেন টুলু, জাহাঙ্গীর আলম, মো. রায়হান ও শাহাদাত হোসেন সহ ১০/১২ জন। পৌরসভার নির্বাচন নিয়ে আলাপ-আলোচনার এক পর্যায়ে তারা তানভীরের সঙ্গে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়ে। এতে হাতাহাতির এক পর্যায়ে ছুরিকাঘাত করলে তানভীর আহত হন।

এইচ এম তানভীর কক্সবাজার জেলা ছাত্রদলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ছিলেন বলে জানান নিহতের ভাই ইবনে সিনা।

ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান পুলিশ কর্মকর্তা টুটুল।

ট্যাগ: কলেজ ছাত্র খুনছাত্র খুন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফেয়ার প্লে’র নিয়ম পর্যালোচনা করবে ফিফা

পরবর্তী

আর্জেন্টিনা-ফ্রান্স: কাজানে বিজয়গাথা লিখবে কে?

পরবর্তী

আর্জেন্টিনা-ফ্রান্স: কাজানে বিজয়গাথা লিখবে কে?

বাঁধনহারা আনন্দের ওয়ানটেক দিন, নেপথ্যগাঁথা ও দ্য ওয়ে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কোন কর্মকাণ্ডে ক্ষুব্ধ নর্থ কোরিয়া, কেন বাড়াচ্ছে পারমাণবিক শক্তি?

আগস্ট ৩১, ২০২৬

প্রতিদিন সহজে পালনযোগ্য ৭ পুণ্যময় আমল

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

সাফারি পার্কে কর্মী ও দর্শনার্থীর মধ্যে মারামারি, পাল্টাপাল্টি অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ডে-কেয়ারে ৩ বছরের শিশুকে চেয়ারে বেঁধে মারধরের অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬

গাইবান্ধায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT