চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন্স লিগ নকআউটের ১৬ দল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৮ পূর্বাহ্ণ ০৭, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A
১১ ডিসেম্বর হবে নকআউটের ড্র

১১ ডিসেম্বর হবে নকআউটের ড্র

আগে নিশ্চিত হয়েছিল ১২ দল। বুধবার যোগ হল আর চার দল। সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স লিগ নকআউট পর্বের শেষ ষোলো দল নিশ্চিত হয়ে গেছে।

বুধবার লিভারপুলের সঙ্গে নকআউটে যাওয়া অন্য তিন দল সেভিয়া, শাখতার এবং এফসি পোর্তো।

আগের ১২ দল বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, রোমা, পিএসজি, টটেনহ্যাম, বেসিকতাস, চেলসি, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, এফসি বাসেল ও জুভেন্টাস।

ফুটবল বিশ্বের অন্যতম সেরা এই টুর্নামেন্টে বিভিন্ন দেশ থেকে ৩২টি দল অংশ নেয়।

নকআউট পর্বে কে কার প্রতিপক্ষ, সেটি এখনো নিশ্চিত হয়নি। ১১ ডিসেম্বর ড্রয়ের মাধ্যমে দলগুলোর প্রতিপক্ষ নির্ধারিত হবে।

যেভাবে হবে ড্র
পটে ১’এ থাকবে আটটি দল। ক্লাবের র‌্যাঙ্কিং গুণাঙ্কয়ের মাধ্যমে এটি নির্ধারিত হয়।

পট ১: ম্যানচেস্টার ইউনাইটেড (১৪), পিএসজি (৬), রোমা (৩০), বার্সেলোনা (৩), লিভারপুল (৩২), ম্যানচেস্টার সিটি (৮), বেসিকতাস (২৮),  টটেনহ্যাম (২১),

পট ২: বাসেল (২০), বায়ার্ন মিউনিখ (৪) চেলসি (১৫), জুভেন্টাস (৫), সেভিয়া (৭), শাখতার (১৬), পোর্তো (১২), রিয়াল মাদ্রিদ (১)।

ড্রয়ের নিয়ম
একই গ্রুপের দুই দল কোয়ার্টার ফাইনালের আগ পর্যন্ত একে অপরের বিপক্ষে খেলবে না। একইভাবে একই ঘরোয়া লিগের দুই দল শেষ আটের আগে একে অপরের মুখোমুখি হবে না।

যেমন চেলসি আর রোমা শেষ ষোলোতে মুখোমুখি হবে না। কারণ তারা প্রথম রাউন্ডে একই গ্রুপ ‘সি’তে ছিল। একইভাবে চেলসি কোনো ইংলিশ ক্লাবের বিপক্ষে এই পর্বে মাঠে নামবে না।

কার প্রতিপক্ষ কে হতে পারে?
গ্রুপ ‘এ’র চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ হতে পারে বায়ার্ন মিউনিখ / জুভেন্টাস/ সেভিয়া/ শাখতার/ পোর্তো/ রিয়াল মাদ্রিদ।

গ্রুপ ‘সি’র দ্বিতীয় দল চেলসি খেলবে পিএসজি, বার্সোলোনা অথবা বেসিকতাসের বিপক্ষে।

গ্রুপ ‘ই’ এর শীর্ষ দল লিভারপুল খেলবে বাসেল, বায়ার্ন মিউনিখ, জুভেন্টাস, শাখতার, পোর্তো অথবা রিয়াল মাদ্রিদের বিপক্ষে।

এফ গ্রুফের সেরা দল ম্যানসিটি খেলবে বাসেল, বায়ার্ন, জুভেন্টাস, সেভিয়া, পোর্তো অথবা রিয়াল মাদ্রিদের বিপক্ষে।

এইচ গ্রুপের সেরা দল টটেনহ্যাম খেলবে বাসেল, বায়ার্ন, জুভেন্টাস, সেভিয়া, শাখতার অথবা পোর্তোর বিপক্ষে।

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কন্ডিশনার ব্যবহারে ভুল করছেন না তো?

পরবর্তী

কক্সবাজার উপকূল জুড়ে শুটকি আর শুটকি

পরবর্তী

কক্সবাজার উপকূল জুড়ে শুটকি আর শুটকি

জগন্নাথপুর যুদ্ধে ধ্বংস হয় পাকিস্তানীদের ২ বিমান, ৮ ট্যাংক

সর্বশেষ

যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া করবে সাউথ কোরিয়া

আগস্ট ২৮, ২০২৬
ছবি: চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে আটক।

চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে পটিয়া থেকে আটক

আগস্ট ২৮, ২০২৬
সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা

শ্রী চিন্ময়ের জন্মদিনে নিউইয়র্কে রেজওয়ানা চৌধুরী বন্যার সংগীত সন্ধ্যা

আগস্ট ২৮, ২০২৬

নিত্যপণ্যের দামে নাভিশ্বাস, ফর্দ ছোট হতে হতে শূন্যের পথে

আগস্ট ২৮, ২০২৬
ছবি: মৌলভীবাজারে আটক ‘ভারতীয় চোরাকারবারি’ (সংগৃহীত)।

মৌলভীবাজারে ‘ভারতীয় চোরাকারবারি’ আটক

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT