চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আই অনলাইনের যাত্রা শুরু

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৫:৩৩ পূর্বাহ্ণ ২০, এপ্রিল ২০১৫
বাংলাদেশ
A A
দলীয় সদস্যরা নতুন অফিসে একত্রিত হয়ে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যাত্রা শুরু করলো চ্যানেল আই অনলাইন। সোমবার বিকেলে চ্যানেল আই ভবনে অনাড়ম্বর অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে চ্যানেল আই অনলাইনের উদ্বোধন ঘোষণা করেন বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস গ্রুপ ডিরেক্টর এবং নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের ডেপুটি ডিরেক্টর ফ্রান আনসওয়ার্থ।

সেসময় বিবিসির ওয়ার্ল্ড সার্ভিসের কন্ট্রোলার অব ল্যাঙ্গুয়েজেস লিলিয়ান ল্যান্ডার, বিবিসি মিডিয়া অ্যাকশনের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট চ্যারিটির এক্সিকিউটিভ ডিরেক্টর ক্যারোলিন নার্সে, বিবিসি বাংলার প্রধান সাবির মুস্তাফা, চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, নির্বাহী পরিচালক ইসরারুল হক, নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর সাইফুল আমিন এবং চ্যানেল আই অনলাইনের এডিটর জাহিদ নেওয়াজ খান উপস্থিত ছিলেন।

চ্যানেল আই নিউজের ওয়েব পোর্টাল উদ্বোধন করে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস গ্রুপের পরিচালক ফ্রান আনসওয়ার্থ বলেন, পুরো বিশ্বই এখন অনলাইনমুখি। ঠিক সময়েই তার নিউজ পোর্টাল চালু করলো চ্যানেল আই।

Banglabid

তিনি বলেন, গণমাধ্যম হিসেবে সারা পৃথিবীর বাংলাভাষাভাষীর মাঝে চ্যানেল আই তার অবস্থান গড়েছে বস্তুনিষ্ঠ তথ্য ও কারিগরি উৎকর্ষ দিয়ে। কয়েকজন উদ্যমী ও পেশাদার মানুষের নেতৃত্ব, পরিকল্পনা ও মেধার সাক্ষর রয়েছে চ্যানেল আই এর প্রতিটি কাজের মধ্যে। আশা করি চ্যানেল আই অনলাইন খুব দ্রুতই তার কাঙ্খিত ও উদ্দিষ্ট পাঠকের কাছে পৌঁছতে সক্ষম হবে।

চ্যানেল আই এবং এর অনলাইন সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস গ্রুপের ডিরেক্টর বলেন, একদিকে টেলিভিশন চ্যানেল আর অন্যদিকে অনলাইন। টেলিভিশন দিয়ে যেমন চ্যানেল আই তার অনলাইনের জন্য পাঠক তৈরি করতে পারবে, তেমনই অনলাইন দিয়ে দর্শকও বাড়াতে পারবে আরো।

চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান চ্যানেল আইয়ের নতুন এ উদ্যোগ সম্পর্কে বলেন, আমরা যদি বিশ্ব প্রেক্ষাপটে বাংলাদেশকে বিচার-বিশ্লেষণ করি, তা হলে দেখবো ভৌগলিক অবস্থান এবং অর্থনৈতিক অগ্রগতির যাত্রায় বাংলাদেশ গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করছে। স্বাধীনতার পর গত ৪৪ বছরে অর্থনীতিসহ নানা ক্ষেত্রে বাংলাদেশের অর্জন অনেক। এক্ষেত্রে অবাধ তথ্যপ্রবাহ এবং গণমাধ্যমের ভূমিকা ছিলো বিশাল।

Reneta

বাংলাদেশের গণমাধ্যম বাংলাদেশের অগ্রগতিতে আরো ভূমিকা রাখতে পারে উল্লেখ করে শাইখ সিরাজ বলেন, অবাধ তথ্যপ্রবাহ আর প্রযুক্তির অগ্রগতির পথ ধরে মানুষের কাছে পৌঁছানোর বড় এক মাধ্যম এখন অনলাইন। দেশের প্রাতিষ্ঠানিক উন্নয়ন এবং গণতন্ত্রকে শক্তিশালী করার ক্ষেত্রে আগামী দিনে অনলাইন যে ভূমিকা রাখতে পারে তাতে মাইলফলক হতে পারে চ্যানেল আই অনলাইন।

চ্যানেল আই’র নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর সাইফুল আমিন বলেন, আমি বিশ্বাস করি অনলাইন কর্মীদের কর্মদক্ষতা, পোশাদারিত্ব এবং পুরো নিউজরুমের সহযোগিতায় চ্যানেল আই  অনলাইন দাঁড়িয়ে যেতে বেশি সময় নেবে না।

চ্যানেল আই অনলাইনের এডিটর জাহিদ নেওয়াজ খান বলেন, আমাদের লক্ষ্য দ্রুততম সময়ে সংবাদ পৌঁছে দেওয়া, কিন্তু তথ্য হবে সঠিক। আমরা মানুষকে বিস্তারিত জানাবো, কিন্তু সেখানে কোনো বাহুল্য থাকবে না। আমরা সংবাদ বিশ্লেষণে যাবো, কিন্তু সেটা হবে তথ্যের ভিত্তিতে নিরপেক্ষ অবস্থান থেকে। আমরা ঘটনার গভীরে যাবো, কিন্তু সবার উপরে থাকবে সাংবাদিকতার নীতি-নৈতিকতা।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইচ্যানেল আই অনলাইনবিবিসি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চ্যানেল আই অনলাইনের যাত্রা শুরু

পরবর্তী

বাংলাওয়াশেও র‌্যাঙ্কিংয়ে উন্নতি হচ্ছে না বাংলাদেশের

পরবর্তী

বাংলাওয়াশেও র‌্যাঙ্কিংয়ে উন্নতি হচ্ছে না বাংলাদেশের

জুন মাস থেকে চ্যানেল আইয়ে ‘বিবিসি প্রবাহ’

সর্বশেষ

ইনফান্তিনোর বিরোধীতা করায় ফিফার প্রধান পরিচালন কর্মকর্তাকে বরখাস্ত

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতা বিমানবন্দরের পুরনো এটিসি ভবনে আগুন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরে আদালতের নির্দেশ

আগস্ট ১৮, ২০২৬

দেশে সারের সংকট নেই: কৃষিমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬

মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের বড় সাফল্য: প্রেস সচিব

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT