চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাওয়াশেও র‌্যাঙ্কিংয়ে উন্নতি হচ্ছে না বাংলাদেশের

মাহবুব মোর্শেদমাহবুব মোর্শেদ
৫:৩৭ পূর্বাহ্ণ ২০, এপ্রিল ২০১৫
স্পোর্টস
A A

পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজে ২-০ তে ইতিমধ্যে এগিয়ে টিম বাংলাদেশ।  ২২ এপ্রিল সিরিজের শেষ ম্যাচে পাকিস্তানকে হারালে ইমরান খানের উত্তরসূরীদের প্রথম বারের মত বাংলাওয়াশের স্বাদ পাবে বাংলাদেশ। তবে এখনই র‌্যাঙ্কিংয়ে উন্নতি হচ্ছে না লাল সবুজের প্রতিনিধিদের।

পাকিস্তান দল নিশ্চয় চাইবে এবারের বাংলাদেশ সফর ভুলে যেতে। ১৬ বছর পর বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় পরাজয়ের স্বাদ পেতে না পেতেই সিরিজের দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটের বিশাল পরাজয়।

বাকি আছে মাত্র আর একটি ম্যাচ। ঐ ম্যাচেও পাকিস্তানকে যদি হারের তিক্ত স্বাদ নিতে হয় তাহলে বাংলাওয়াশের পাশাপাশি আইসিসি র‌্যাঙ্কিং’এ  অবনমনের শিকার হবে ১৯৯২র বিশ্বচ্যাম্পিয়ন দলটি।

২২ এপ্রিল মাশরাফি-মুশফিকরা যদি জিতেই যায় তাহলে পাকিস্তানের বর্তমান রেটিং ৯৫ থেকে কমে দাঁড়াবে ৯২এ। আর আগে থেকেই ৯২এ রয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।

তাতে করে ক্যারিবীয়ানরা ০.১৩ স্ট্যান্ডিং অ্যাডভান্টেজ পয়েন্ট নিয়ে চলে যাবে সপ্তম স্থানে। আর পাকিস্তান এক ধাপ নেমে চলে আসবে আটে।

বাংলাদেশের র‌্যাঙ্কিংয়ে উন্নতি না হলেও পয়েন্ট টেবিলে ঠিকই উন্নতি হবে লাল-সবুজের প্রতিনিধিদের। বাংলাদেশ যদি ৩-০তে সিরিজ জেতে তাহলে ৭৬ থেকে পয়েন্ট বেড়ে হবে ৮১। আর শেষ ওয়ানডে হারলে পয়েন্ট হবে ৭৯।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিকেটবাংলাদেশর‌্যাঙ্কিং
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শিশু নিছামনি হত্যার ২৫ দিনে আদালতের রায়, ৩ জনের মৃত্যুদণ্ড

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘ পুলিশকে আরও প্রযুক্তিনির্ভর করতে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান

জুলাই ৯, ২০২৬
ছবি: এনসিপির সদস্য সচিব আখতার হোসেন (সংগৃহীত)।

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে আদালতের রায় ইতিবাচক: আখতার হোসেন

জুলাই ৯, ২০২৬

নতুন বিনিয়োগে বেসরকারি খাতকে সব ধরনের সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী

জুলাই ৯, ২০২৬

আর্জেন্টিনা-মিশর রেফারিং বিতর্ক: যে ব্যাখ্যা দিলো ফিফা

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT