চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আই অনলাইনকে নীলা চৌধুরী: আমি নিরাপত্তাহীনতায় ভুগছি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৭ অপরাহ্ণ ০৭, আগস্ট ২০১৭
বিনোদন
A A
সালমান শাহ

সালমান শাহ

প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ্‌র মা নীলা চৌধুরী কথা বলেছেন চ্যানেল আই অনলাইনের সঙ্গে। আজ ৭ আগস্ট সোমবার সন্ধ্যা পৌনে ৬টায় লন্ডন থেকে ভাইবারে কথা বলেন তিনি। সালমান শাহ্‌র হত্যা মামলার ব্যাপারে আলাপ হয় তার সঙ্গে। তিনি এখন লন্ডনে আছেন, সালমান শাহর ছোট ভাই শাহরানের কাছে।

সালমান শাহ হত্যা মামলার আসামি রাবেয়া সুলতানা রুবি আজ একটা ভিডিও প্রকাশ করেছেন।

হ্যাঁ, ভিডিওটি আমি দেখেছি। এতদিন আমি যা বলার চেষ্টা করেছি, আজ তা সত্য হলো। দেরিতে হলেও আমার ইমনের (সালমান শাহ্‌) খুনিরা স্বীকার করেছে সত্যটা।

Banglabid

ভিডিও প্রকাশের পর বাংলাদেশের তদন্ত কর্মকর্তাদের সঙ্গে আপনি যোগাযোগাগ করেছেন?

না, এখনো করতে পারিনি। তবে আমি সরকারেরর কাছে অনুরোধ করব, তারা যেন আর কালবিলম্ব না করে। সেই সঙ্গে আমি আশঙ্কা করছি সামিরারা যে কোনো মুহূর্তে দেশ থেকে পালিয়ে যেতে পারে। তাদের যেন শিগগিরই গ্রেফতার করা হয়।

রাবেয়া সুলতানা রুবি আপনার সহায়তা চেয়েছেন। তার সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন?

Reneta

না। করতে পারিনি। চেষ্টা করেছি। তবে তাকে সেভ করা উচিত। এফবিআইয়ের মাধ্যমে তার নিরাপত্তা নিশ্চিত করা উচিত। যে আসামি কিছুদিন আগে পর্যন্তও খুনের কথা অস্বীকার করে এসেছে। বারাবার আমার ইমনকে ড্রাগ অ্যাডিক্টেড বলে আজেবাজে কথা বলেছে, সেই এখন স্বীকার করে নিচ্ছে। এর চেয়ে বড় প্রমাণ আর কী হতে পারে!

সালমান শাহ্‌ হত্যা মামলার সর্বশেষ অবস্থা কী ছিল?

তারা বরাবরের মতো আত্মহত্যা বলে রিপোর্ট দিয়েছে। আমি বারবার হত্যা বললেও তারা আমার কথা শোনেনি।

নীলা চৌধুরী ও সালমান শাহ
নীলা চৌধুরী ও সালমান শাহ

এখন তো মামলা নতুন মোড় নিচ্ছে। আপনি দেশে আসবেন?

আমি যে কোনো মুহূর্তেই দেশে চলে আসব। ১৬ আগস্ট ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মহাসম্মেলন করার কথা আছে। ওই দিন আমাকে সবাই পাবেন। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। সরকারের কাছে বারবার নিজের নিরাপত্তার আবেদন করেও পাইনি। আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যুদ্ধাপরাধীদের বিচার করে দেশকে কলঙ্কমুক্ত করেছেন। আপনারা সালমান শাহ্‌ হত্যার ন্যায্য বিচার করে দেশকে কলঙ্কমুক্ত করুন। সালমানের ন্যায্য বিচার হলে দেশ কলঙ্কমুক্ত হবে, আর আমার ছেলের আত্মা শান্তি পাবে। একজন মা হিসেবে এটা আমার অনুরোধ।

১৯৯৬ সালের ৬ই সেপ্টেম্বর ১১/বি নিউ ইস্কাটন রোডের ইস্কাটন প্লাজার বাসার নিজ কক্ষে সালমান শাহকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এরপর সালমানের স্ত্রী সামিরা হক, চলচ্চিত্র প্রযোজক ও ব্যবসায়ী আজিজ মোহাম্মাদ ভাইসহ ১১ জনকে সালমান শাহের মৃত্যুর জন্য দায়ী করে হত্যা মামলা দায়ের করে সালমানের পরিবার। অন্য অভিযুক্তরা হলেন- সামিরার মা লতিফা হক লুসি, রিজভী আহমেদ ওরফে ফরহাদ, সহকারী নৃত্যপরিচালক নজরুল শেখ, ডেভিড, আশরাফুল হক ডন, রাবেয়া সুলতানা রুবি, মোস্তাক ওয়াইদ, আবুল হোসেন খান ও গৃহকর্মী মনোয়ারা বেগম।

জানা গেছে, পুলিশ দুই দফা ময়নাতদন্ত করে এই ঘটনাকে আত্মহত্যা বলেছিল। কিন্তু তখন সালমান শাহ্‌র পরিবার থেকে নারাজি আবেদন করা হয়। মামলাটির বিচার বিভাগীয় তদন্তও হয়েছিল। এখন মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে ((পিবিআই) আছে।

ইউটিউবে রাবেয়া সুলতানা রুবির বক্তব্য:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নীলা চৌধুরীসালমান শাহ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হ্যালো দুদক.. আমার খুব পেটে ব্যথা হচ্ছে

পরবর্তী

আদালত কিংবা বিদেশী কেউই বিএনপিকে ক্ষমতায় বসাতে পারবে না: ওবায়দুল কাদের

পরবর্তী

আদালত কিংবা বিদেশী কেউই বিএনপিকে ক্ষমতায় বসাতে পারবে না: ওবায়দুল কাদের

রিয়ালের সঙ্গেও যোগাযোগ করেছিলেন নেইমার!

সর্বশেষ

১৮ বছর আগের রেকর্ড ভাঙলেন শরিফুল, ১৪৬ রানের লিড অস্ট্রেলিয়ার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT