চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীনে করোনা ভাইরাসে আক্রান্ত ৩ হাজার, মৃতের সংখ্যা বেড়ে ৮০

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৫ পূর্বাহ্ণ ২৭, জানুয়ারি ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

চীনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৮০ জনে দাঁড়িয়েছে। এছাড়া এই ভাইরাসে দেশটিতে এখন আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছাড়িয়ে গেছে। দেশটির কর্তৃপক্ষ সোমবার এ তথ্য জানিয়েছে। 

করোনা ভাইরাসের ভয়াবহতা ছড়িয়ে পড়ায় ছুটির দিন তিনদিন বাড়িয়ে রোববার পর্যন্ত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুধু হুবেই প্রদেশে এ ভাইরাসে আরও ২৪ জনের মৃত্যু হয়।  চীনের এই শহরটিতে ভ্রমণের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

Banglabid

হুবেই প্রদেশের বাইরে এই ভাইরাসে কারো মৃত্যু না হলেও সারা দেশজুড়ে নতুন করে ৭৬৯ জন আক্রান্ত হয়েছে। তবে এদের মধ্যে অর্ধেকই হুবেই প্রদেশের। দেশটির স্বাস্থ্য কমিশন জানিয়েছে, আক্রান্ত ৪৬১ জনের অবস্থা আশঙ্কাজনক।

তবে এখন পর্যন্ত করোনা ভাইরাস মোকাবেলায় কোন ভ্যাকসিন বের করতে পারেনি গবেষকরা।

এদিকে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং শনিবার ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর বৈঠকে বলেছেন, দেশ ‘গুরুতর পরিস্থিতির’ মোকাবিলা করছে।

Reneta

এছাড়া অন্যান্য সূত্র জানিয়েছে, চীনে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা কয়েক হাজার। করোনা ভাইরাসের কারণে দেশটির নাগরিকদের চরম আতঙ্কে দিনাতিপাত কাটছে।

এই ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ইতিমধ্যে উহানসহ দেশটির ১৪ টি শহর অবরুদ্ধ করে রাখা হয়েছে।

এদিকে এই ভাইরাসে ইতিমধ্যে কানাডা, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও জাপানে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

গত ডিসেম্বর চীনের উহান শহরে করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা ভাইরাসচীনমৃতের সংখ্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চীনে আটকে থাকা বাংলাদেশিদের ফেরাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

পরবর্তী

রোহিঙ্গাদের নিয়ে তৈরি হয়েছে মালায়ালম ছবি

পরবর্তী

রোহিঙ্গাদের নিয়ে তৈরি হয়েছে মালায়ালম ছবি

হেলিকপ্টার

হেলিকপ্টার দুর্ঘটনায় মেয়েসহ বাস্কেটবল তারকা কোবে ব্রায়ান্ট নিহত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে হাসপাতালে একদিনে ৯৯৪ রোগী ভর্তির নতুন রেকর্ড, ৩ মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬

ভাইরাল প্রধান শিক্ষক, যে কারণে প্রশংসায় ভাসছেন

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন চাপের মধ্যেই ইরানের বিরাট সুখবর

আগস্ট ২৪, ২০২৬

মুক্তির দিনেই নেটফ্লিক্সে এক নম্বরে, কী আছে এই সিনেমায়?

আগস্ট ২৪, ২০২৬

‘কারা এ রিপোর্ট করেছেন, তাদের কি মঈন উদ্দিন-ফখরুদ্দিনের জ্বালা উঠেছে’

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT