চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ১০ গুণেরও বেশি

জসিম উদ্দিন বাদল জসিম উদ্দিন বাদল
৮:২১ অপরাহ্ণ ০৫, নভেম্বর ২০১৭
অর্থনীতি
A A
বাংলাদেশ-চীন বাণিজ্য সম্পর্কের আলোচনা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ১০ গুণেরও বেশি বলে জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

রোববার রাজধানীর মতিঝিলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর নেতাদের সাথে চীনের জিলিন প্রদেশের ২১ সদস্যের একটি বাণিজ্য প্রতিনিধি দলের এক বৈঠক হয়। ওই বৈঠকে এফবিসিসিআই’র পক্ষ থেকে এ তথ্য তুলে ধরা হয়।

অনুষ্ঠানে দুই দেশের বাণিজ্যের পরিসংখ্যান তুলে ধরে বলা হয়, বাংলাদেশ গত অর্থবছরে (২০১৬-১৭) চীনে ৯৪৯ দশমিক ৪১ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করলেও একই সময়ে চীন থেকে ১০ হাজার ১২৮ দশমিক ১ মিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে। সেই হিসাবে চীনের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ১০ গুণেরও বেশি।

বাংলাদেশ চীনে ওভেন গার্মেন্টস, চামড়াজাত, নীটওয়্যার, পাট ও পাটজাত পণ্য, চামড়া, ফ্রোজেন ফুড এবং প্লাস্টিক ও প্লাস্টিক সামগ্রী রপ্তানি করে। আর চীন থেকে মুলত টেক্সটাইল এবং টেক্সটাইল সামগ্রী, যন্ত্রপাতি ও ইলেক্ট্রনিকস সামগ্রী আমদানি করা হয়।

বৈঠকে এফবিসিসিআই’র সভাপতি মো. শফিউল ইসলাম (মহিউদ্দিন) বলেন, বাংলাদেশ গত কয়েক বছর ধরেই ধারাবাহিকভাবে ৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে আসছে। গত দুই বছরে ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে।

বাংলাদেশে আকর্ষণীয় বিনিয়োগ সুবিধা কাজে লাগিয়ে চীনা ব্যবসায়িদের বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন, অবকাঠামো খাত, যন্ত্রপাতি তৈরি, হালকা প্রকৌশল শিল্প, ইলেক্ট্রনিক্স ও বস্ত্র খাতে চীনের ব্যবসায়ীদের বিনিয়োগের অনেক সুযোগ আছে।

বাংলাদেশ ‘আসিয়ানভুক্ত দেশসহ দক্ষিণ-এশীয় দেশগুলোর প্রবেশদ্বার উল্লেখ করে শফিউল ইসলাম বলেন, বাংলাদেশ এবং চীন যৌথভাবে এ ভৌগোলিক অবস্থানের অপার সম্ভাবনা কাজে লাগাতে পারে।

এ সময় ২১ সদস্যবিশিষ্ট চীনা বাণিজ্য প্রতিনিধি দলের নেতা ও জিলিন প্রদেশের বাণিজ্য বিভাগের উপ-পরিচালক সান গুওহুয়া বলেন, চীন এবং বাংলাদেশের মধ্যে সাম্প্রতিক বছরগুলোতে অর্থনৈতিক সহযোগিতা ও বাণিজ্য অনেকগুণ বেড়েছে। তিনি জিলিনের কৃষি এবং শিল্প খাতে বিশেষভাবে গাড়ি নির্মাণ শিল্প এবং ইলেক্ট্রনিক্স খাতে বিনিয়োগ করার জন্য বাংলাদেশী ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।

বৈঠকে এফবিসিসিআই’র প্রথম সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম, সহ-সভাপতি মো. মুনতাকিম আশরাফ ও পরিচালকরা উপস্থিত ছিলেন।

ট্যাগ: এফবিসিসিআই
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কাতালান নেতা কার্লেস পুজদেমনের আত্মসমর্পণ

পরবর্তী

সাংবাদিক উৎপলের ‘সন্ধানের’ সত্যতা মেলেনি

পরবর্তী

সাংবাদিক উৎপলের ‘সন্ধানের’ সত্যতা মেলেনি

বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করছে, মাঠে খেলোয়াড়রা প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিবের ঢাকার শক্তির দেখাও মিলল

সর্বশেষ

যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া করবে সাউথ কোরিয়া

আগস্ট ২৮, ২০২৬
ছবি: চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে আটক।

চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে পটিয়া থেকে আটক

আগস্ট ২৮, ২০২৬
সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা

শ্রী চিন্ময়ের জন্মদিনে নিউইয়র্কে রেজওয়ানা চৌধুরী বন্যার সংগীত সন্ধ্যা

আগস্ট ২৮, ২০২৬

নিত্যপণ্যের দামে নাভিশ্বাস, ফর্দ ছোট হতে হতে শূন্যের পথে

আগস্ট ২৮, ২০২৬
ছবি: মৌলভীবাজারে আটক ‘ভারতীয় চোরাকারবারি’ (সংগৃহীত)।

মৌলভীবাজারে ‘ভারতীয় চোরাকারবারি’ আটক

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT