চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাতালান নেতা কার্লেস পুজদেমনের আত্মসমর্পণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১২ অপরাহ্ণ ০৫, নভেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কাতালান প্রেসিডেন্ট কার্লেস পুজদেমন

স্বাধীন কাতালান আন্দোলনের নেতা কার্লেস পুজদেমন এবং তার কয়েকজন উপদেষ্টা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। রোববার বেলজিয়ামে ব্রাসেলস পুলিশের কাছে তারা আত্মসমর্পণ করেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা বিবিসি।

শুক্রবার স্পেনিশ কোর্ট তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার প্রেক্ষিতে তিনি  আজ আত্মসমর্পণ করলেন। তবে কার্লেস পুজদেমন বলেছেন, ন্যায় বিচারের প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত  তিনি স্পেনে ফিরে যাবেন না। এদিকে তাকে হাতে পাওয়ার পর বেলজিয়াম পুলিশের এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়।

স্পেনের প্রধান রাষ্ট্রপক্ষীয় আইনজীবী অ্যাটর্নি জেনারেল হোসে ম্যানুয়েল মাজা পুজদেমন ও তার সরকারের বিরুদ্ধে বিদ্রোহ, রাষ্ট্রদ্রোহ এবং জনগণের তহবিলের অপব্যবহারসহ বেশ কিছু গুরুতর অভিযোগ দায়ের করেন। এর ধারাবাহিকতায় তার বিরুদ্ধে সমন জারি করা হয়।

পুজদেমন কাতালোনিয়ার কয়েকজন নেতার সঙ্গে বেলজিয়ামে আসেন। সোমবারই ব্রাসেলসে পৌঁছান তারা। অবশ্য পুজদেমন আগেই জানিয়ে রেখেছিলেন, আশ্রয় নেয়ার উদ্দেশ্যে সেখানে যাননি তারা।

ট্যাগ: কার্লেস পুজদেমন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নাসিরের মুখে সোহান-বন্দনা

পরবর্তী

চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ১০ গুণেরও বেশি

পরবর্তী
বাংলাদেশ-চীন বাণিজ্য সম্পর্কের আলোচনা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ১০ গুণেরও বেশি

সাংবাদিক উৎপলের ‘সন্ধানের’ সত্যতা মেলেনি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভূমিকম্প নয়, হিমবাহ ধসে নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা: ইউএসজিএস

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

লেকের নাম পরিবর্তন করায় ট্রাম্পকে কড়া জবাব কানাডার

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

হিলি স্থলবন্দরে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

আগস্ট ৩০, ২০২৬

মিয়ামির ৭ গোলে মেসিই করলেন ৪টি

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT