চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার শিরোপা জয়ের প্রশ্নে চুপ ক্লপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৫ অপরাহ্ণ ১৭, এপ্রিল ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
লিভারপুলের কোচ জার্গেন ক্লপ হাসিমুখে মাঠে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইতোমধ্যে লিগ কাপ নিজেদের করেছে লিভারপুল। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল ও এফএ কাপের ফাইনালও নিশ্চিত। প্রিমিয়ার লিগ শিরোপার দৌড়ে ম্যানসিটির সঙ্গে দারুণ ভাবে লড়াইয়ে ইয়ূর্গেন ক্লপের শিষ্যরা। অলরেডদের সামনে এবার ‘কোয়াড্রপল’ জয়ের হাতছানি। কিন্তু জার্মান কোচ বিষয়টিকে দেখছেন কঠিন কাজ হিসেবে।

শনিবার রাতে এফএ কাপের সেমিফাইনালে ম্যানসিটিকে হারানোর পর ক্লপ ইঙ্গিত করেছেন, মৌসুমে চার শিরোপা জয় অনেক অসম্ভব রকমের কঠিন। ইতিহাস গড়তে যাচ্ছেন কিনা— এমন প্রশ্নেও দিয়েছেন অগোছালো উত্তর।

সংবাদ সম্মেলনে অলরেডদের বস বলেছেন, ‘আপনি যা জানতে চান, তা মেনশন করতে পারেন। তবে এই জয় আরও বেশি সম্ভাবনা তৈরি করে না। যা জানতে চান তা আমি খোলাখুলি বলবো না। আমি মনে করি আজকের ম্যাচের মতো একটি লড়াই এটাই প্রমাণ করে— এমন কিছু করা আসলে কতটা অসম্ভব!’

Banglabid

ক’দিন আগে লিভারপুল কোচ দলের খেলোয়াড়দের মানসিক ও শারিরিকভাবে আরও পরিপক্ক হওয়ার কথা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। সফল হওয়ার তাড়না, রোমাঞ্চ এবং পরিপক্কতার সমন্বয়ে গড়তে চেয়েছিলেন ইতিহাস।

মৌসুমে চার শিরোপা জয়ের ব্যাপারে বলেছিলেন, ‘সবাই জানি, একটা ব্যর্থতা, ছোট্ট ভুল এবং তাতে একটা প্রতিযোগিতা হাতছাড়া হয়ে যেতে পারে। সেটা আমাদের জন্য কোনো সমস্যা নয়, কেবল পরবর্তী চ্যালেঞ্জের জন্য আমরা প্রস্তুত থাকব।’

ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও বিশ্ব ক্লাব কাপ চ্যাম্পিয়ন চেলসিকে হারিয়ে কারাবাও কাপের শিরোপা ঘরে তুলেছে লিভারপুল। চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালে ওঠার পথে তাদের বাধা স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল। অন্যদিকে, মৌসুমে ভালো শুরু না পেলেও টেবিলের শীর্ষে থাকা ম্যানসিটির ১৩ পয়েন্ট থেকে ব্যবধান কমিয়ে এনেছে ১ পয়েন্টে। মৌসুমের বাকি সময়ে শিরোপার দাবিদার দুজনেই আছে সমান ভাবে। অন্যদিকে, এফএ কাপের শিরোপা ঘরে তুলে ‘কোয়াড্রপল’ জয়ের আরেক ধাপ বাড়িয়ে নিতেই চাইবে ক্লপের শিষ্যরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এফএ কাপক্লপপ্রিমিয়ার লিগম্যানসিটিলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নোয়াখালীতে বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার

পরবর্তী

চোখের জল মুছতে মুছতে মেয়েকে বিদায় দিলেন হাইকোর্ট দেখা পিতা

পরবর্তী
ঢাকার হাইকোর্ট ভবনের সামনে মূর্তি ও গাড়ির সারি. Channel i News - চ্যানেল আই নিউজ

চোখের জল মুছতে মুছতে মেয়েকে বিদায় দিলেন হাইকোর্ট দেখা পিতা

জনসমাগমে মাস্ক পরা মানুষজন, করোনার সতর্কতা অবলম্বন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে করোনায় মৃত্যু ৪০ লাখ বলছে ডব্লিউএইচও, গবেষণায় গলদ দাবি সরকারের

সর্বশেষ

১৮ বছর আগের রেকর্ড ভাঙলেন শরিফুল, ১৪৬ রানের লিড অস্ট্রেলিয়ার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT