চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চারশ’ রানের টার্গেটে তৃতীয় দিন শুরু করবে বাংলাদেশ

সাইদুর রহমান শামীম সাইদুর রহমান শামীম
৮:২৪ পূর্বাহ্ণ ২২, জুলাই ২০১৫
স্পোর্টস
A A

সাউথ আফ্রিকার বিপক্ষে চারশ’ রানের টার্গেটে তৃতীয় দিন শুরু করবে বাংলাদেশ।তৃতীয় দিনে সাকিব-মুশফিকের দিকে তাকিয়ে বাংলাদেশ, আরেকটি বড় পার্টনারশিপে আরো ভালোর প্রত্যাশা। তৃতীয় দিনের প্রথম সেশনকে দারুণ গুরুত্বপূর্ণ মনে করছেন বাংলাদেশের অলরাউন্ডার মাহমুদুল্লাহাহ রিয়াদ। সেই সেশনে ভালো ব্যাট করে বড় রান গড়ার লক্ষ্যে ‘টিম-টাইগার্সের’।

বিশ্বকাপ ও পাকিস্তানের সঙ্গে হোম সিরিজে ব্যাট-বলে চমৎকার সময় পার করার মাঝেই ইনজুরিতে পড়ে ভারতের সঙ্গে হোম সিরিজে দলের বাইরে ছিলেন অলরাউন্ডার মাহমুদুল্লাহ। প্রোটিয়াদের সঙ্গে ওডিআই সিরিজে সফল প্রত্যাবর্তন। এরপর টেস্টেও উজ্জ্বল রিয়াদ জানান, প্রথম ইনিংসে চারশো হলেই ম্যাচের নিয়ন্ত্রণ পাবে বাংলাদেশ।

তিনি বলেন, আমি আর তামিম যখন ব্যাট করছিলাম তখন চিন্তা ছিলো বড় পার্টনাশীপ করা।দুর্ভাগ্যক্রমে তামিম আউট হয়ে যাওয়ার পর আমিও আউট হয়ে গেলাম। তবে আমরা এখনো আশাবাদী। সাকিব-মুশফিক আছে। শুধু একটা বড় পার্টনাশীপ দরকার।

Banglabid

মাহমুদুল্লাহ আরো বলেন, প্রথম সেশনটা যদি আমরা ভালোভাবে পাড় করতে পারি। তাহলে আমরা ম্যাচের ড্রাইভিং সিটেই বসতে পারবো। সবকিছুই প্রথম সেশনের উপর নির্ভর করছে। আর সব মিলিয়ে আমরা যদি চারশো রান করতে পারি তাহলে সেটা আমাদের জন্য খুবই ভালো।

সাউথ আফ্রিকা দলের বোলিং কোচ কার্ল ল্যাঙ্গেভেল্ট স্বীকার করেছেন, কঠিন সময় পার করছেন তারা, দ্বিতীয় দিনও খুব ভালো কাটেনি তাদের। বোলিং কোচ জানিয়েছেন টেস্ট র‌্যাঙ্কিয়ে’র সেরা দল চাপমুক্ত নয় এখনো। বাংলাদেশের ব্যাটসম্যানদের পারফরম্যান্সের প্রশংসাও ছিলো তার কণ্ঠে।

ল্যাঙ্গেভেল্ট বলেন, এটা আসলেই একটা কঠিন দিন ছিলো। বাংলাদেশ দল খুবই ভালো ব্যাট করেছে।

Reneta

প্রোটিয়াদের বিরুদ্ধে বাংলাদেশের সেরা টেস্ট ইনিংস ২৫৯ রানের, ২০০৮ সালে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সেই রেকর্ড ভেঙ্গে বড় লিড পেলেই বাংলাদেশ এগিয়ে যাবে স্বপ্ন পূরণের পথে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

মুক্তিযুদ্ধে ব্যবহৃত হকার হান্টার মুক্তিযুদ্ধ জাদুঘরে হস্তান্তর

পরবর্তী

বন্ধ বিদ্যুৎ কেন্দ্রগুলো চালু করুন: এফবিসিসিআই সভাপতি

পরবর্তী

বন্ধ বিদ্যুৎ কেন্দ্রগুলো চালু করুন: এফবিসিসিআই সভাপতি

চট্টগ্রাম টেস্ট বন্ধ করে দেয়ার হুমকি আইসিসি’র

সর্বশেষ

‘ভারতে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘনিয়ে এসেছে’

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে প্রায় ৮শ’ মার্কিন সেনা হতাহত

আগস্ট ২০, ২০২৬
ছবি: রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ দেখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সংসদে নিজের আসনে বসে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ দেখলেন প্রধানমন্ত্রী

আগস্ট ২০, ২০২৬
ছবি: আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন মোহেবি।

পরবর্তী যুদ্ধে আরও ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করার হুঁশিয়ারি ইরানের

আগস্ট ২০, ২০২৬

ফাইনালে ‘কিছু একটা ঘটেছিল’ সম্পর্কে যে কথা জানাল আর্জেন্টিনা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT