চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলে গেলেন ‘অমলকান্তি’র কবি নীরেন্দ্রনাথ, সাহিত্যাঙ্গনে শোক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩১ অপরাহ্ণ ২৫, ডিসেম্বর ২০১৮
শিল্প সাহিত্য
A A

‘আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম/ কেউ ডাক্তার, কেউ উকিল/ অমলকান্তি সে-সব কিছু হতে চায়নি/ সে রোদ্দুর হতে চেয়েছিলো!’-‘অমলকান্তি’ কবিতাটি পড়েননি এমন বাঙালি খুঁজে পাওয়া দুস্কর। আর এমন পাঠকপ্রিয়তা কবিতার স্রষ্ঠা যিনি সেই নীরেন্দ্রনাথ চক্রবর্তী নিজেই আজ রোদ্দুর হয়ে গেলেন!

মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় কলকাতার আর এন ঠাকুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ‘অমলকান্তি’র স্রষ্ঠা নীরেন্দ্রনাথ চক্রবর্তী। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৪ বছর।

বাংলাদেশের ফরিদপুরে জন্ম নেয়া কবি ও গল্পকার নীরেন্দ্রনাথ চক্রবর্তী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। কলকাতার বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ি বেশ কিছু দিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন তিনি। সম্প্রতি শরীর আরও খারাপ হতে শুরু করে। কয়েক দিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা, কিন্তু গতকাল(সোমবার) হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়। সেই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেননি নীরেন্দ্রনাথ।

Banglabid

চিকিৎসকরা জানিয়েছেন, শ্বাসকষ্ট, হৃদপিন্ড ও কিডনির সমস্যায় ভুগছিলেন নীরেন্দ্রনাথ ৷ মঙ্গলবার দুপুর সাড়ে বারোটা নাগাদ শেষ নিশ্বাঃস ত্যাগ করেন কবি। তার মৃত্যুতে কলকাতা সহ বাংলাদেশের সাহিত্য জগতেও শোকের ছায়া।

নীরেন্দ্রনাথের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কবি শঙ্খ ঘোষ। একটি শোকবার্তায় তিনি জানিয়েছেন, জীবনের প্রায় শেষ মুহূর্ত পর্যন্ত সৃষ্টিশীল থেকে গেছেন, এমন একজন স্রষ্টার জীবনাবসান সমস্ত বিচ্ছেদ বোধের মধ্যেও একটা সফলতার স্পর্ধা এনে দেয়। সহজ ভাষার টান টান চেতনার স্পর্ধিত সেই কবি চলে গেলেন আজ। তাঁকে আমাদের প্রণাম।

কলকাতার আরেক কবি সুবোধ সরকার ফেসবুকে লিখেছেন, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী চলে গেলেন। আমি জীবনে দ্বিতীয়বার পিতৃহীন হলাম। এখনো আমরা আর এন টেগোর হাসপাতালে। ১২ -২৫ মিনিটে ডাক্তারের অনুমতি নিয়ে আমরা তাঁর পায়ে হাত দিলাম। ডাক্তারি মতে এটাই আমাদের শেষ প্রণাম। আজ ২৫ শে ডিসেম্বর। বড়দিন। কী আশ্চর্য ‘কলকাতার যিশু’ আমাদের ছেড়ে এই দিনেই চলে গেলেন। বাংলা কবিতার একটা যুগ শেষ হয়ে গেল।

Reneta

কবি নীরেন্দ্রনাথের মৃত্যুর খবরে সোশাল মিডিয়াতেও শোক প্রকাশ করতে দেখা গেছে কলকাতা ও বাংলাদেশের তরুণ কবি ও পাঠকদের। অনেকেই নীরেন্দ্রনাথের কোনো কবিতার একটি চরণ তুলে ধরে শোক প্রকাশ করছেন, আবার কেউ বা তাকে নিয়ে লিখছেন স্মৃতিকথা।

এদিকে কবির শেষকৃত্যানুষ্ঠান হবে (মঙ্গলবার) সন্ধ্যার পর নিমতলা শ্মশানে, এমনটাই জানিয়েছে কবির পরিবার। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য এদিন বিকেল সাড়ে ৪টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রবীন্দ্র সদনে রাখার পর মরদেহ বাংলা আকাদেমি হয়ে বাঙুর অ্যাভিনিউয়ে নীরেনবাবুর বাড়ি নিয়ে যাওয়া হবে। এরপর সন্ধ্যে সাড়ে ৭টায় শেষকৃত্যের জন্য কবির দেহ নিয়ে যাওয়া হবে নিমতলা শ্মশানে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কবিশঙ্খ ঘোষ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ধানের শীষ প্রার্থী জামায়াত নেতার স্ত্রী ও মেয়েসহ গ্রেপ্তার ৮০

পরবর্তী

৯টি সংস্থার পর্যবেক্ষণে ঘোর আপত্তি আওয়ামী লীগের

পরবর্তী
নির্বাচন

৯টি সংস্থার পর্যবেক্ষণে ঘোর আপত্তি আওয়ামী লীগের

পুরনো ছবি

বিজয়, আল-আমিনের সেঞ্চুরি, তাইজুলের ৬ উইকেট

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

‘মন্ত্রী, ডিসি, ইউএনও আসি ঘুরি গেল, তাও তো স্কুল ঘর রক্ষা হলো না।’

আগস্ট ১৯, ২০২৬

পিএসসি চেয়ারম্যানের পদত্যাগ, নেপথ্যে কী?

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

আস্ত খাসি না পেয়ে বিয়ের আসর ত্যাগ: একদিন পরই বিয়ে করলেন সেই জাপান প্রবাসী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী (সংগৃহীত)।

প্রধানমন্ত্রীর ভারত সফর হবে ঐতিহাসিক স্বর্ণালী অধ্যায়: দীনেশ ত্রিবেদী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: ৯ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT