চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজয়, আল-আমিনের সেঞ্চুরি, তাইজুলের ৬ উইকেট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৬ অপরাহ্ণ ২৫, ডিসেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A
পুরনো ছবি

পুরনো ছবি

এনামুল হক বিজয় ও আল-আমিন জুনিয়রের সেঞ্চুরিতে নর্থ জোনের বিপক্ষে বড় লিডের আশা জাগিয়েছে সাউথ জোন। তাইজুলের ঘূর্ণিতে সেন্ট্রাল জোনের বিপক্ষে আরেক ম্যাচে প্রথম ইনিংসে দুইশর উপরে লিড নিয়েছে ইস্ট জোন।

মঙ্গলবার চট্টগ্রামে বিসিএলের ষষ্ঠ ও শেষ রাউন্ডে প্রথম ইনিংসে ৫ উইকেটে ৪০৭ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে সাউথ জোন। প্রথম ইনিংসে নর্থরা গুটিয়ে যায় ২৯৩ রানে। পাঁচ উইকেট হাতে রেখে ১১৪ রানে এগিয়ে সাউথরা।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১ উইকেটে ২১ রানে দিন শুরু করা সাউথ জোন শুরুতেই হারায় ফজলে মাহমুদকে (৯)। শাহরিয়ার নাফিস (১) আগের দিন বিকেলেই সাজঘরে ফেরেন। এদিন রকিবুল হাসানও (৯) বেশিদূর এগোতে পারেননি।

সেখান থেকে প্রতিরোধ আসে এনামুল ও আল-আমিনের ব্যাটে। দুজনেই সেঞ্চুরি তুলে নেন। আল-আমিন ১০৪ বলে ক্যারিয়ারের তৃতীয় শতক তুলে নেন। ১১ চার ও ৩ ছক্কায় ১১৯ বলে ১১০ রানে থামে তার ইনিংস।

মেহেদী হাসানকে সঙ্গী করে পরে সংগ্রহ বাড়ানোয় মন দেন এনামুল। মেহেদী ৭৬ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৮৪ করে ফিরলেও এনামুলকে ফেরাতে পারেননি নর্থের বোলাররা।

ক্যারিয়ারের ১৭তম সেঞ্চুরি তুলে এনামুল অপরাজিত আছেন ১৫৫ রানে। ডানহাতি ওপেনারের ২৮৩ বলের ইনিংসে আছে ১৩টি চারের মার।

Reneta

অন্য ম্যাচে, সিলেটে সেন্ট্রাল জোন প্রথম ইনিংসে গুটিয়ে যায় ২২৪ রানে। ইস্ট জোন প্রথম ইনিংসে করেছে ৪২৫ রান। আর দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না হারিয়ে ২ রান তুলে দিন শেষ করেছে।

সেন্ট্রালের ইনিংসে দুই ফিফটি। পিনাক ঘোষ ৫১ ও মোসাদ্দেক হোসেন ৫৭ রানে ফিরেছেন। তাদের দলকে হতাশায় ডুবিয়েছেন জাতীয় দল তারকা তাইজুল ইসলাম। ইস্টের এ বাঁহাতি স্পিনার ৩১ ওভার বল করে ৯২ রানে ৬ উইকেট নিয়েছেন।

দশ উইকেট হাতে রেখে ২০৩ রানে এগিয়ে থাকা ইস্টরা বুধবার লিড বাড়াতে নামবে রনি তালুকদার ও ইমরুল কায়েসের ব্যাটে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আল-আমিনতাইজুলবিজয়বিসিএল ২০১৮লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকাসহ ১৪ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা 

জুলাই ১০, ২০২৬

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT