চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলচ্চিত্র সাংবাদিকতার পথিকৃৎ ফজলুল হককে স্মরণ

রোকসানা আমিন রোকসানা আমিন
৮:১৮ পূর্বাহ্ণ ২৬, অক্টোবর ২০১৫
অন্যান্য, শিল্প সাহিত্য
A A

চলচ্চিত্র সাংবাদিকতার পথিকৃৎ ও সিনেমা পত্রিকার সম্পাদক প্রয়াত ফজলুল হকের ২৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এদেশে যখন চলচ্চিত্র নির্মাণ শুরুই হয়নি; সেই ১৯৫০ সালের দিকে তার সম্পাদনায় প্রকাশিত হতো চলচ্চিত্র বিষয়ক সিনে ম্যাগাজিন সিনেমা। ৬০-এর দশকের শুরুতে তিনি নির্মাণ করেন শিশুতোষ চলচ্চিত্র প্রেসিডেন্ট।

চলচ্চিত্র ও বিনোদন সাংবাদিকতায় তার অসামান্য অবদানকে স্মরণীয় করে রাখতে প্রতি বছর এই দিনে ফজলুল হক স্মৃতি পুরস্কার প্রদান করে আসছে ফজলুল হক স্মৃতি কমিটি।  চলচ্চিত্র পরিচালনায় মাসুদ পারভেজ এবং চলচ্চিত্র সাংবাদিকতায় শহীদুল হক খানকে দেওয়া হয় ফজলুল হক স্মৃতি পুরষ্কার-২০১৫।

প্রয়াত ফজলুল হকের অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৪ সাল থেকে চলচ্চিত্র পরিচালনা ও সাংবাদিকতায় পুরস্কার প্রদান করে আসছে ফজলুল হক স্মৃতি কমিটি। 

সোমবার ওই সম্মাননা পদক ও অর্থমূল্যের চেক তুলে দেন প্রয়াত ফজলুল হকের সহধর্মীনী ও পুরস্কারের প্রবর্তক, কথাসাহিত্যিক রাবেয়া খাতুন ও সব্যসাচি লেখক সৈয়দ শামসুল হক।

ফজলুল হক স্মৃতি কমিটির আহ্বায়ক ও গণমাধ্যম ব্যক্তিত্ব মুহম্মদ জাহাঙ্গীরের সঞ্চালনায় দি ওয়েস্টিনের বলরুমে প্রয়াত ফজলুল হককে স্মরণ করেন চলচ্চিত্র, সাংস্কৃতিক অঙ্গন, সাংবাদিক ও বিশিষ্টজনেরা।

২০০৪ থেকে ২০১৫ সাল পর্যন্ত এ নিয়ে দেশের ২৪জন বরেণ্য চলচ্চিত্র পরিচালক ও বিনোদন সাংবাদিক পেলেন ফজলুল হক স্মৃতি পুরস্কার।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভূমিকম্পে আফগানিস্তানে ১২ শিক্ষার্থী নিহত

পরবর্তী

‘এমপি লিটন যদি আবার গুলি করে’

পরবর্তী

‘এমপি লিটন যদি আবার গুলি করে’

মরুর বুকে উত্তেজনার রং, জিতল পাকিস্তান

সর্বশেষ

ইমরান খান ইস্যুতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চাইলেন সাবেক স্ত্রী জেমিমা

আগস্ট ২৫, ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা তোলা বিষয়ে নতুন সিদ্ধান্ত

আগস্ট ২৫, ২০২৬

ডব্লিউএইচও’র মহাপরিচালক পদে নারী প্রার্থী দিয়েছে সৌদি আরব

আগস্ট ২৫, ২০২৬

টুর্নামেন্টের অভাব আর আর্থিক অনিশ্চয়তা প্রভাব ফেলছে দাবার বোর্ডে

আগস্ট ২৫, ২০২৬

মক্কা চুক্তি কী: বাংলাদেশ কেন আগ্রহী, ভারত কেন অস্থির

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT