চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ঘাপলা’ আছে জেনেও কাদের চেয়েছেন মওদুদ নির্বাচন করুক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৮ অপরাহ্ণ ০৩, ডিসেম্বর ২০১৮
রাজনীতি
A A

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নোয়াখালী-৫ আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমেদের হলফনামায় ত্রুটি থাকার পরও তার মনোনয়নপত্র বৈধ থেকেছে। কারণ তিনি চেয়েছেন মওদুদ নির্বাচনে অংশ নিক।

সোমবার সকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কাদের এসব কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বললেন, ‘ব্যারিস্টার মওদুদ আহমেদের হলফনামায় ত্রুটি থাকার পরও আমি একান্তভাবে চেয়েছি তিনি নির্বাচনে অংশ নিক।’

Banglabid

‘‘আমার যে নির্বাচনী এলাকা সেখানে বিএনপির হেভিওয়েট প্রার্থী মওদুদ আহমেদ সাহেব। খুব নির্ভরযোগ্য সূত্র থেকে আমাকে জানানো হয়েছিল মওদুদ আহমেদ সাহেবের মনোনয়ন দাখিলে কিছু ‘ঘাপলা’ আছে।’’

তিনি যোগ করে বলেন, কিন্তু আমি চাইছিলাম তিনি নির্বাচন করুক। না হলে নির্বাচন তো জমবে না। ওখানে কার সঙ্গে ইলেকশন করব? আমার কিন্তু এই মানসিকতা কাজ করে। উনার প্রার্থীতা টিকে যায় আমি এটা চেয়েছি।

‘‘২০০৮ সালেও এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। তখন আমি বলেছিলাম আমি কোনো বাধা সৃষ্টি করব না। নিয়ম-কানুনের কোনো বিষয় নিয়ে আমি লড়তে যাব না।’’

Reneta

এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যে যেখানেই বাদ গেছেন, সেখানে নির্বাচনী আইন লঙ্ঘনের জন্যই বাদ গেছেন।

১৩ বছরের দণ্ডপ্রাপ্ত হাজী সেলিম তাহলে কিভাবে নির্বাচন করেছে? জানতে চাইলে কাদের বলেন: হাজী সেলিম ১৩ বছরের কারাদণ্ডপ্রাপ্ত। তিনি নির্বাচনী লড়াইয়ে টিকে গেছেন। এখানে আওয়ামী লীগেরও সন্দেহ ছিল তিনি নির্বাচন করতে পারবেন না। তাই ওই আসনে দুই জনকে মনোনয়ন দেওয়া হয়েছিল। কিন্তু নির্বাচনী আইনে তিনি টিকে গেছেন এখানেতো আমাদের কিছু করার নেই।

এ সময় তিনি যোগ করেন, মনোনয়ন বাতিল একান্তই নির্বাচন কমিশনের বিষয়। এটি সরকারের এখতিয়ারের বাইরে। তাই যদি না হতো তাহলে আমাদের সবচেয়ে বড় শরিক জাতীয় পার্টির জেনারেল সেক্রেটারি কি বাদ পড়তেন? আর বেগম খালেদা জিয়ার বিষয়টি উচ্চ আদালতের সিদ্ধান্ত হয়েছে। দুই বছরের বেশি যারা কারাদণ্ডপ্রাপ্ত তারা নির্বাচন করতে পারবে না। এখানে আমাদের কিছু করার নেই।

কাদের বলেন, আমাদেরও তো অনেকে বাদ পড়েছেন আমাদের কি করার আছে? নির্বাচন কমিশন তার আইন মেনে কাজ করছে। নতুন করে তো কোনো আইন করা হয়নি। নির্বাচনী যে আইন সে আইন অনুযায়ী বাদ গেছে, এখানে তো আমাদের কিছু করার নেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনওবায়দুল কাদেরনির্বাচনমওদুদমনোনয়নলিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বায়ার্নের সঙ্গে একদশকের সম্পর্কে ইতি রোবেন-রিবেরির

পরবর্তী

প্রতিবন্ধীদের জন্য আলাদা নীতিমালা হবে: প্রধানমন্ত্রী

পরবর্তী
ফাইল ফটো

প্রতিবন্ধীদের জন্য আলাদা নীতিমালা হবে: প্রধানমন্ত্রী

আমজাদ হোসেন

'এখনো বাবার মুখে উজ্জ্বল আলো, বেঁচে থাকার দ্যুতি ছড়াচ্ছে'

সর্বশেষ

ইনফান্তিনোর বিরোধীতা করায় ফিফার প্রধান পরিচালন কর্মকর্তাকে বরখাস্ত

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতা বিমানবন্দরের পুরনো এটিসি ভবনে আগুন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরে আদালতের নির্দেশ

আগস্ট ১৮, ২০২৬

দেশে সারের সংকট নেই: কৃষিমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬

মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের বড় সাফল্য: প্রেস সচিব

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT