চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বায়ার্নের সঙ্গে একদশকের সম্পর্কে ইতি রোবেন-রিবেরির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৭ অপরাহ্ণ ০৩, ডিসেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

ঠিক দশ বছর আগে যোগ দিয়েছিলেন ক্লাবে। একদশক পর ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিলেন তারকা উইংগার। ২০০৭-২০০৯ দুই মৌসুম জায়ান্ট রিয়াল মাদ্রিদের হয়ে ফুটবল খেলার পর আরিয়েন রোবেন যোগ দেন বুন্দেসলিগা ক্লাব বায়ার্ন মিউনিখে। ২০০৯ থেকে এখনও পর্যন্ত অত্যন্ত সাফল্যের সঙ্গে জার্মান জায়ান্টদের হয়ে মাঠে নামছেন ডাচ তারকা।

কিন্তু বোঝেন, সব ভালো সময়েরই একটা শেষ থাকে। তাই সিদ্ধান্ত নিয়েছেন, চলতি মৌসুমের পর বায়ার্নের সঙ্গে এক দশকের সম্পর্কে ইতি টানবেন। রোববার নিজেই সেকথা জানিয়েছেন রোবেন।

রোবেন একা নন, মিউনিখে আস্তানা গাড়ার পর ক্লাবে যার সঙ্গে তিনি দুর্দান্ত পার্টনারশিপ গড়ে তুলেছেন, সেই ফরাসি তারকা ফ্র্যাঙ্ক রিবেরিও চলতি মৌসুম শেষে বায়ার্ন ছাড়বেন। এ দুজনের অবসরের কথা নিশ্চিত করেছেন বায়ার্ন সভাপতি উলি হোয়েনেস।

নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে রোবেন বলেছেন, ‘আমি এটুকুই শুধু বলতে পারি যে, বায়ার্নে এটাই আমার শেষ বছর। মৌসুমের শেষে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিতান্তই আমার ব্যক্তিগত। দশ বছর পর সম্পর্কে ইতি টানার এটাই সঠিক সময়। ক্লাব সামনের দিকে এগোচ্ছে। আমারও সামনের দিকে তাকানো উচিত। অসাধারণ একটা দীর্ঘ পার্টনারশিপ অবশেষে শেষ হতে চলেছে। বায়ার্নে কাটানো মুহূর্তগুলো সত্যিই দুর্দান্ত।’

বায়ার্নের হয়ে এ পর্যন্ত ১৯৮টি ম্যাচে ৯৮টি গোল করেছেন রোবেন। তিনটি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলেছেন বায়ার্নের জার্সিতে। ২০১০ ও ২০১২ রানার্স হলেও ২০১৩ চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জয়ী দলের সদস্য ছিলেন নেদারল্যান্ডস তারকা। গত ৯ বছরে সাতবার বুন্দেসলিগা চ্যাম্পিয়ন হয়েছে বায়ার্ন, যার মধ্যে গত ছয়বার একটানা জার্মান খেতাব জিতেছে তারা। প্রতিবারই দলের খেতাব জয়ে অন্যতম প্রধান ভূমিকা পালন করেছেন রোবেন। এছাড়া তার সময়ে বায়ার্ন চারবার জার্মান কাপ জিতেছে।

পিএসভি, চেলসি ও রিয়াল মাদ্রিদের হয়ে লিগ জেতা এবং ২০১০ বিশ্বকাপ ফাইনাল খেলা রোবেন অবশ্য এখনই অবসর নিচ্ছেন না। তিনি নিজেই জানিয়েছেন, ‘আমি খেলা চালিয়ে যাব। একেবারেই খেলা ছেড়ে দিচ্ছি না এখনই।’

Reneta

রোবেনের দুই বছর আগে বায়ার্নে যোগ দেন রিবেরি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরিয়েন রোবেনবায়ার্ন মিউনিখলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন

জুলাই ১৬, ২০২৬

মাছ ধরার জালে মিললো ৮ ফুট লম্বা অজগর

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিরক্ষামন্ত্রীকে অপসারণের প্রতিবাদে ইউক্রেনজুড়ে বিক্ষোভ

জুলাই ১৬, ২০২৬

পুলিশকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জুলাই ১৬, ২০২৬

যবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে মোনাজাত অনুষ্ঠিত

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT