চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৭ পূর্বাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

টানা তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। আরেকটি বিশ্বকাপের মঞ্চে খেলার দিকে ভালোভাবেই এগিয়ে যাচ্ছে টিম টাইগ্রেস। মঙ্গলবার স্কটল্যান্ডকে বৃষ্টি আইনে ১৩ রানে হারিয়েছে লাল-সবুজের মেয়েরা।

গ্রুপ এ-তে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশ। দুইয়ে পাপুয়া নিউগিনি ৪ পয়েন্টে। গ্রুপ বি-তে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাইল্যান্ড। আর ৪ পয়েন্টে দুইয়ে আয়ারল্যান্ড। এই গ্রুপের রানার্সআপ আইরিশ মেয়েরাই সেমিতে প্রতিপক্ষ হচ্ছে বাংলাদেশের। যেখানে জিতলেই টানা চতুর্থবার বিশ্বকাপের মঞ্চে যাবে লাল-সবুজের মেয়েরা।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে শুরুতে ব্যাট করে বাংলাদেশ। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ১৭ ওভারে নেমে আসা ইনিংসে ৪ উইকেটে ১০৪ রান তোলে টিম টাইগ্রেস। বৃষ্টি আইনে স্কটিশ মেয়েদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৮ ওভারে ৬৩। তারা ৬ উইকেটে ৪৯ রান পর্যন্ত যেতে পেরেছে শেষঅবধি।

Banglabid

স্কটল্যান্ডের ডান্ডিতে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুটা ভালো হয়নি সালমা খাতুনের দলের। ১৬ রানে প্রথম আউট হন সানজিদা ইসলাম (৪)।

দ্বিতীয় উইকেট জুটিতে ৩১ তুলে অবশ্য পরিস্থিতি সামাল দেন মুর্শিদা খাতুন ও নিগার সুলতানা। ২৬ রান করে মুর্শিদা ফেরার পর দ্রুত ফেরেন ঋতু মনি (৪)।

পরে নিগারের সঙ্গে ৩৯ রানের জুটি গড়ে বাংলাদেশের স্কোর সেঞ্চুরিতে পৌঁছে দেন ফারজানা হক (২৩)।

Reneta

ফারজানা ফেরার পর ফাহিমা খাতুনকে নিয়ে নিগার যখন নতুন একটি জুটি গড়ার দিকে ছুটছেন, তখনই শুরু হয় বৃষ্টি। তখন ১৭ ওভারে ৪ উইকেটে বাংলাদেশ ১০৪ রানে। বিরতির পর খেলা শুরু হলেও সালমাদের ইনিংস সেখানেই থামে।

জবাব দিতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে স্কটল্যান্ড। তাদের আউট হওয়া ছয় ব্যাটারের কেবল একজন দুঅঙ্ক ছুঁতে পেরেছেন। অধিনায়ক ক্যাথরিন ব্রেসির ব্যাটে এসেছে ২১ রান।

বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নিয়েছেন নাহিদা, রিতু ও খাদিজাতুল কুবরা। বাকি তিন উইকেট এসেছে রানআউটে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ নারী ক্রিকেট দললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিরিজ নিউজিল্যান্ডের

পরবর্তী

ব্রেক্সিট: প্রথম ধাপে হারলেন জনসন, নিয়ন্ত্রণ এমপিদের হাতে

পরবর্তী
ব্রেক্সিট-বরিস জনসন

ব্রেক্সিট: প্রথম ধাপে হারলেন জনসন, নিয়ন্ত্রণ এমপিদের হাতে

রংপুর-উপ-নির্বাচন-এরশাদের আসন

এরশাদের আসন পেতে চায় তিন দলই

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT