চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াই বাংলাদেশের টার্গেট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১২ অপরাহ্ণ ১২, আগস্ট ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

পাকিস্তানের বিপক্ষে ১৪-০ গোলে জয়ের পরও মাটিতেই পা থাকছে বাংলাদেশের নারী ফুটবলারদের। সোমবার আরেকটি লড়াই। সন্ধ্যা ৭টায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের সঙ্গে লড়বে সাফ অনূর্ধ্ব-১৫ বালিকা ফুটবল চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। পাকিস্তান আগেই বিদায় নেয়ায় সেমি নিশ্চিত বাংলাদেশের। তবে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে যেতে চান মারিয়া মান্ডারা, শামসুন্নাহার ও তহুরারা।

জয়ের পর শুক্রবার বিকালটা ঘুরেই কাটিয়েছেন মারিয়ারা। অনেকে আবার জিম করেন হোটেলে। অনেকে আবার থিম্পুতে কেনাকাটাও করেন। আরেকটি ম্যাচের আগে বাড়তি চাপ নিতে চাইছেন না মেয়েরা। ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে এবারও নির্ভার হয়েই নামতে চায় মারিয়ার দল।

তার উপর বাংলাদেশ দলের প্রধান কোচ গোলাম রাব্বানী ছোটন মেয়েদের অনুপ্রেরণা দিতে পাশে থাকছেন সবসময়।

Banglabid

সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরে এবার অংশ নিচ্ছে ভুটান, ভারত, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা। বাংলাদেশ খেলছে ‘বি’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ পাকিস্তান ও নেপাল। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, শ্রীলঙ্কা ও স্বাগতিক ভুটান। ১৬ আগস্ট দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ১৮ আগস্ট ফাইনাল। তবে আপাতত নেপাল ম্যাচেই চোখ বাংলাদেশের মেয়েদের।

আরেকটি অনায়াস জয়ে উঠে যেতে চান সেরা চারে। আগের ম্যাচের ধারাবাহিকতা ধরে রাখতে চান তারা। অধিনায়ক মারিয়া মান্ডা নেপাল ম্যাচে আগে বলেছেন, ‘আমাদের যে ছোটখাট ভুলক্রুটি আছে, কোচ সেটা দেখিয়ে দিয়েছেন। অনুশীলন করেছি, আশা করি নেপাল ম্যাচে আমরা আরো ভালো ফুটবল খেলব।’

গত বছর এই নেপালকে ৬-০ গোলে হারিয়ে আসর শুরু করেছিল বাংলাদেশ। সেই ম্যাচে গোল পেয়েছিলেন তহুরা। এবারও তার পুনরাবৃত্তি করতে চান তিনি, ‘গোল করতে হলে আক্রমণাত্মক খেলতে হবে। এবারও আমরা আক্রমণাত্মক খেলবে এবং গোল করতে চাই।’

Reneta

শক্তির বিচারে এগিয়ে থেকেই সোমবার মাঠে নামবে বাংলাদেশ। সে কথা অকপটে স্বীকার করেছেন নেপালি কোচ গঙ্গা গুরুং। তিনি বলেছেন, ‘বাংলাদেশ অনেক শক্তিশালী দল, তাদের বিরুদ্ধে জিততে হলে অনেক ভালো ফুবটল খেলতে হবে আমাদের। আমরা চেষ্টা করব দলের অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়ে ভালো ফুটবলার খেলার।’

পাকিস্তানকে বড় ব্যবধানে হারালেও নেপালের বিপক্ষে আরো ভালো খেলতে চায় বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখাই চ্যালেঞ্জ তাদের। গত বছর ভারতকে হারিয়ে ট্রফি জিতেছিলেন বাংলাদেশের মেয়েরা। এবারও একই ছন্দ ধরে রেখেই শেষ করতে চান টুর্নামেন্ট। তবে তার আগে প্রতিটি ম্যাচ ধরে সামনে ছুটতে চায় তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসসাফ চ্যাম্পিয়নশিপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আশরাফুলের মুক্তি ও বাস্তবতা

পরবর্তী

ট্রাফিক সপ্তাহের অষ্টমদিনে দেড় লাখ গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা

পরবর্তী

ট্রাফিক সপ্তাহের অষ্টমদিনে দেড় লাখ গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা

রোনাল্ডো আইসিইউতে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

একাদশ শ্রেণিতে ভর্তি ও ক্লাস শুরুর সময় এগিয়ে আনা হচ্ছে

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

১ অক্টোবরের পর বাংলাদেশে প্রকাশিত বই ভারতে বিক্রি হবে না

আগস্ট ২০, ২০২৬

ডেঙ্গুর ঝুঁকিতে যে পাঁচ জেলা

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রান্নার হলুদ কি সত্যিই ওষুধ? গবেষণায় মিলছে মিশ্র ফল

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT